Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

নিজস্ব প্রতিবেদক, সন্দ্বীপ (চট্টগ্রাম) চট্টগ্রামের সন্দ্বীপে আকবর হোসেন (৫৫) নামের এক দোকানিকে গুলি করার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিশপুর ইউনিয়নের তুলাতলি বাজারে তাঁর দোকানে এ হামলার ঘটনা ঘটে। এতে তাঁর ডান হাতের বাহুতে গুলি লাগে। পুলিশ জানিয়েছে, জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আকবর হোসেনের দোকানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানান, আকবর হোসেনের ডান হাতের বাহুতে গুলি লেগেছে। জামায়াতের দাবি, চাঁদা না দেওয়ায়…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহ শুনানি শেষে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আবদুস সালাম তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ভ্যানচালক জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার নির্দেশ দেওয়া এবং এ ঘটনায় জড়িতদের আর্থিক সহায়তা দেওয়ার সঙ্গে নজরুল ইসলাম মজুমদারের সম্পৃক্ততার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে বলে তদন্তে উঠে এসেছে। সুষ্ঠু…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার ও তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে ৫০০ কিলোমিটার মহাসড়কে ৬০টি ‘পোস্ট-ক্র্যাশ রেসপন্স অ্যাম্বুলেন্স’ চালু করেছে সরকার। একই সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হাইওয়ে পুলিশের জন্য ৮০টি মোটরসাইকেলও হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সেবাটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের (বিআরএসপি) আওতায় এ কার্যক্রম চালু করা হয়েছে। তিন মহাসড়ক করিডরে থাকবে ৬০ অ্যাম্বুলেন্স প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ৬০টি অ্যাম্বুলেন্সকে বেসিক লাইফ…

Read More

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ইউরিয়া সারের সংকট ও বিতরণে বিলম্বকে কেন্দ্র করে উত্তেজিত কৃষকেরা এক ডিলারের গুদামে ঢুকে ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ বস্তা সার ফেরত দেওয়া হয়েছে। বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে মেসার্স শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, আমন ধান চাষের জন্য সার কিনতে সকাল থেকেই শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক কৃষক ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলার পয়েন্ট বন্ধ থাকায় তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে উত্তেজিত কৃষকেরা গুদামের দরজা ভেঙে ভেতরে…

Read More

বিনোদন ডেস্ক সুপারহিরোদের জনপ্রিয়তা বহু দশকের। তবে সুপারম্যান বা ব্যাটম্যানের মতো চরিত্রের পাশে স্পাইডার-ম্যানের আবেদন কিছুটা আলাদা। তাঁর শক্তি যেমন দর্শককে মুগ্ধ করে, তেমনি তাঁর ভয়, দ্বিধা, প্রেম, ভুল ও ব্যক্তিগত সংকট তাঁকে মানুষের খুব কাছাকাছি নিয়ে আসে। আর এ কারণেই প্রজন্মের পর প্রজন্ম স্পাইডার-ম্যানকে ভালোবেসে আসছে। ২০২১ সালে ‘Spider-Man: No Way Home’ মুক্তির পর চরিত্রটির জনপ্রিয়তা আরও একবার স্পষ্ট হয়। সিনেমাটিতে টম হল্যান্ড, অ্যান্ড্রু গারফিল্ড ও টোবি ম্যাগুয়ারকে একই গল্পে দেখা যায়। যুক্তরাষ্ট্রে ছবিটি ৮১ কোটি ৪০ লাখ ডলারের বেশি আয় করে। এর আগে ‘Spider-Man: Into the Spider-Verse’ বহুমাত্রিক জগতের ধারণাকে স্পাইডার-ম্যানের গল্পের সঙ্গে মিলিয়ে চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপন করেছিল।…

Read More

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আজ সোমবার ইরান সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্সকে পাকিস্তানের দুটি সরকারি সূত্রও আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সর্বশেষ পরিস্থিতি, সম্ভাব্য শান্তি প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকি নিয়ে আলোচনা হতে পারে। পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানো এবং আলোচনার পথ তৈরি করতে মধ্যস্থতার ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ প্রচেষ্টা জোরদার হয়েছে। আলোচনায় থাকবে নিষেধাজ্ঞা ও হরমুজ আসিম মুনিরের…

Read More

নিজস্ব প্রতিবেদক সহজ শর্তে ঋণ, কম সুদে বড় অঙ্কের টাকা কিংবা অল্প বিনিয়োগে দ্রুত মুনাফার প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। ফোনকল, এসএমএস ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রতারণার প্রচার চললেও সাম্প্রতিক সময়ে ফেসবুককে কেন্দ্র করে ভুয়া ঋণের ফাঁদ বেশি ছড়িয়েছে। বিশেষ করে আর্থিক সংকটে থাকা নিম্ন ও মধ্যম আয়ের মানুষ, যাঁদের সাইবার অপরাধ সম্পর্কে ধারণা কম, তাঁরাই বেশি টার্গেট হচ্ছেন। অনলাইনে প্রতারকেরা সাধারণত কম সুদে ৫০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত ঋণের প্রস্তাব দেয়। পরে ঋণের আবেদন, কাগজপত্র বা স্ট্যাম্পের নামে সামান্য টাকা নেওয়ার পর নিরাপত্তা জামানত হিসেবে বড় অঙ্কের অর্থ জমা দিতে বলে। টাকা পাওয়ার পরই…

Read More

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ইউক্রেনে নির্বাচন আয়োজন করা হলে তা দেশকে বিভক্ত করে ‘ধ্বংস’ করে দিতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ যুদ্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের আহ্বান জানানোর পর প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন তিনি। জেলেনস্কি বলেন, চলমান যুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজন করলে ইউক্রেনের ভেতরে বিভাজন আরও বাড়তে পারে। তাঁর ভাষায়, এ ধরনের পরিস্থিতিতে নির্বাচন দেশের জন্য ‘সুনামির মতো’ হয়ে উঠবে এবং ইউক্রেনকে বিভক্ত করে দিতে পারে। তাঁর বর্তমান লক্ষ্য যুদ্ধের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনকে টিকিয়ে রাখা। গত সপ্তাহে বরখাস্ত হওয়া সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ যুদ্ধ চললেও…

Read More

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটে এ মৌসুমে সবজির বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার প্রায় ৭ হাজার ১৮২ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এসব জমিতে উৎপাদিত সবজির আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ২৮৯ কোটি ৪৮ লাখ টাকা। তবে উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের লাভ কমে যাচ্ছে। সার, কীটনাশকসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক কৃষক কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন। চলতি মৌসুম ১৬ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। জেলার অন্যতম সবজিপ্রধান উপজেলা ফকিরহাটে প্রায় ৩০ হাজার টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যার আনুমানিক মূল্য ৬০ কোটি টাকা। চিতলমারীতে উৎপাদিত সবজির মূল্য প্রায় ৬৪ কোটি এবং…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহি আরও কার্যকর করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন নীতিমালার ভিত্তিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পরিচালিত হবে। রোববার সকালে বরিশাল নগরের শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। সেই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের কার্যক্রম পরিচালনা করবেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।…

Read More