- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
রাজধানীর মিরপুরে ম্যানহোলে নেমে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম (৪৭) প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। মিরপুরের সেনপাড়া পানির পাম্প এলাকায় কর্মরত ছিলেন তিনি। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৬টার দিকে সড়কের মাঝখানে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে নেমে কাজ করছিলেন শামীম। একপর্যায়ে ম্যানহোল থেকে মাথা তুললে একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তাঁর সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। ইমরানের চিকিৎসা, পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ এবং দীর্ঘদিনের একাকী বন্দিত্বের অবসান নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেমাইমা বলেন, পাকিস্তান সরকারকে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে চলতে হবে। তাঁর দাবি, ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে এবং দীর্ঘমেয়াদি একাকী বন্দিত্বের অবসান ঘটাতে হবে। গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে চিকিৎসা পরীক্ষা ও চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। সেখানে একটি মেডিকেল…
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামী বছর বর্ষা এলে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের আবার পানিতে নেমে ছবি তোলার ‘নাটক’ দেখতে চান না তাঁরা। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের স্টেশন রোডের একটি হোটেলে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস। তিনি বলেন, বর্ষা শেষ হয়ে ধীরে ধীরে শরৎ ও শীত আসছে। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক, সংসদ সদস্য ও মেয়রসহ সংশ্লিষ্টরা এ বর্ষায় নগরীর জলাবদ্ধতার কথা ভুলে যেতে পারেন। কিন্তু আগামী বছর বর্ষা এলে আবার হাঁটু বা কোমরপানিতে নেমে…
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক নবীন শিক্ষার্থীকে র্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের ঘটনায় ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জামাল হোসাইনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ শাস্তির কথা জানানো হয়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিজয়-২৪ হলের আবাসিক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্তদের কাউকে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, কাউকে এক সেমিস্টার থেকে এক বছর পর্যন্ত হল ও ক্লাস থেকে বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়ালে স্থায়ীভাবে বহিষ্কারেরও সতর্কতা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয়ের জন্য আবেদন করছেন—এমন বিদেশিদের অ-অভিবাসী ভিসা বাতিলের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ পরিকল্পনার কথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, স্বল্পমেয়াদি ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন—এমন বিদেশিদের শনাক্ত করে তাঁদের অ-অভিবাসী ভিসা বাতিল করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে পররাষ্ট্র দপ্তর কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দেওয়া ব্যবসা ও পর্যটন ভিসা—অর্থাৎ B1 ও B2 ভিসাধারীদের মধ্যে যারা আশ্রয়ের…
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাতে একটি পিৎজা দোকানে কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। রাজুর পরিবার জানায়, জীবিকার সন্ধানে দীর্ঘদিন বিদেশে থাকার পর ভাগ্য পরিবর্তনের আশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে স্বপ্ন পূরণের আগেই গুলিতে প্রাণ হারাতে হলো তাঁকে। পরিবারের সদস্যরা জানান, দেশে রংমিস্ত্রির কাজ করতেন রাজু। বড় মেয়ে জান্নাতুল নাইমার জন্মের পর জীবিকার জন্য তিনি কাতারে যান। সেখানে প্রায় সাত বছর থাকার পর ২০২৩ সালে দেশে ফেরেন। একই বছরের শেষ দিকে ধারদেনা ও জমিজমা বিক্রির অর্থে অবৈধ…
নাটোরের বড়াইগ্রামের বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি লাইনের তার টানার কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎহীন এলাকার মধ্যে রয়েছে—বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া। পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত…
রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তভার কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। অধিকতর স্বচ্ছ তদন্ত এবং দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার লক্ষ্যে তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে রংপুর মহানগর ডিবির পরিদর্শক জিনাত আলী দায়িত্ব নিয়েছেন। এর আগে মামলাটির তদন্ত করছিলেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি। সোমবার বিকেলে তিনি ডিবি কার্যালয়ে গিয়ে মামলার প্রয়োজনীয় নথি, আলামত ও তদন্তসংক্রান্ত তথ্য নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। পরে জিনাত আলী ও মিলন কুমার চ্যাটার্জি রংপুর নগরের দাসপাড়া এলাকায় নিহত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। সেখানে আগের তদন্ত…
বাংলাদেশের পেস বোলিং আক্রমণ নিয়ে এখন পুরো ক্রিকেট বিশ্ব আলোচনা করছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও বাংলাদেশের সাবেক ফাস্ট বোলিং কোচ শন টেইট। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পেস বোলিংয়ের প্রশংসা করেন টেইট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে তিনি বিশেষভাবে মুগ্ধ হয়েছেন। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হলেও বাংলাদেশ একটি টেস্টে জয় পেয়েছে। টেইট বলেন, প্রথম টেস্টে বাংলাদেশ যেভাবে বোলিং করেছে, তা ছিল দুর্দান্ত। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পাওয়া বাংলাদেশের জন্য বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ দলের সঙ্গে গত এক বছর কাজ করার কারণে এই সাফল্যে তিনি পুরোপুরি…
স্কুলশিক্ষার্থীদের জন্য পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত শাধিন এ তথ্য জানান। সভায় শিক্ষা সহায়তা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম এবং আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া কমানোর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ সময় মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাবও পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সর্বজনীন উপবৃত্তি কর্মসূচি বিদ্যালয়ে মেয়েদের…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
