- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নেওয়ার প্রশ্ন নেই, তবে কর্মসূচি সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, লংমার্চের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আইজিপির সঙ্গে দেখা করা হয়নি। কর্মসূচি কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে, সে বিষয়ে পুলিশকে অবহিত করতেই তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে।…
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে ভুল করে এক পরিবারের নবজাতক অন্য পরিবারের কাছে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি ধরা পড়ার পর রাতেই নবজাতকটিকে হাসপাতালে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার সকালে দুই পরিবারকে তাদের নিজ নিজ সন্তান বুঝিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জগন্নাথবাড়ী এলাকার নাদিরা ও মাসুদ ইসলামের কন্যাসন্তান বৃহস্পতিবার জন্ম নেয়। জন্মের পর শারীরিক সমস্যা দেখা দিলে তাকে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সোমবার বিকেল ৫টার দিকে শিশুটিকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অন্যদিকে, ময়মনসিংহের গৌরীপুর…
বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় থাকা ৮ জেলেকে উদ্ধার করা হলেও এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গভীর সাগরে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ট্রলারটি পাথরঘাটা থেকে মাছ ধরতে সাগরে গিয়েছিল। ট্রলারডুবির পর দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার সময় কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলার ৮ জেলেকে উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে ‘এফবি জহুরা খাতুন’ নামে আরেকটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। গভীর সমুদ্রে তল্লাশি অভিযানও চলছে। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে কয়েকজনের পরিচয়…
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকা থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আইনুল ইসলাম (৪১), মো. আল আমিন (৪৮) ও মো. রফিকুল ইসলাম পান্না (৫০)। পুলিশ জানায়, রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে টেকনিক্যাল মোড়সংলগ্ন বিআইএইচ জেনারেল হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আইনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক…
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামরান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় কামরানের কাছ থেকে ২ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার কামরান মো. ইকবালের ছেলে। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা মিরপুর-১১ এলাকার বাসা নম্বর-২, ব্লক-এ, রোড-১৪, থানা-পল্লবী, ঢাকা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় কামরানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল…
রাজধানীর দক্ষিণখানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মাদক কারবারের অভিযোগে রোববার (২৩ আগস্ট) দিনগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ক্রীড়া প্রতিবেদক ঢাকায় ব্রাজিলের জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তাবিথ আউয়াল বলেন, ব্রাজিল ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কি না, অথবা বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করবে কি না—সব সম্ভাবনা নিয়েই সিবিএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁর ভাষায়, ‘সব অপশন নিয়েই আলোচনা হয়েছে।’ ব্রাজিলের আগামী সূচি অনুযায়ী, তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে। এই…
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। লোহাগাড়ার আমিরাবাদ এলাকার প্রবাসী আমির হোসেন রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে মামলাটি করেন। মামলায় আরমান উদ্দিন ছাড়াও তাঁর সহযোগী মো. আরিফ উদ্দিন, শওকত আলী, মো. আরমান উদ্দিন, মো. আদিল, মো. আনোয়ার ও জয়নাল আবেদীনকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী কবির জিলান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) তদন্তের নির্দেশ দিয়েছেন। ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মামলার আবেদনে বলা হয়েছে, আমির হোসেন…
নিজস্ব প্রতিবেদক সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমাতে আগামী ডিসেম্বর ২০২৭-এর মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম। সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। তেজগাঁওয়ের সড়ক ভবন মিলনায়তনে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের আওতায় অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন, যা উদ্বেগজনক। তিনি ২০২২ সালে ৫ হাজার ৩৮৪ জন এবং ২০২১ সালে ৫ হাজার ৮২ জন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার তথ্য তুলে ধরেন। দুর্ঘটনার বড় কারণ অদক্ষ চালক ও অনুপযুক্ত যানবাহন…
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় টোয়িং ট্রাকের (রেকার) ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালের মৃত্যুর ঘটনায় চালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরের ফ্রি পোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার সকালে পতেঙ্গা থানার নেভি হাসপাতালের গেটের বিপরীত সড়কে রেকারের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা (১৮)। তিনি অ্যাপভিত্তিক মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সংঘর্ষের পর তিনি সড়কে পড়ে যান। পরে এক শিক্ষানবিশ চিকিৎসক তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। নগরের কাঠগড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
