Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নতুন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ নভেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দর ও আশপাশের এলাকার উন্নয়ন এবং সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনায় মোংলা সফর করেছিলেন প্রধানমন্ত্রী। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের…

Read More

আগামী ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন সরকারি ছুটি থাকবে। এ ছাড়া আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ১৪ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন। সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটির কাঠামো অপরিবর্তিত থাকছে। ঈদুল ফিতরে পাঁচ…

Read More

চিত্রনায়িকা পরীমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে উপস্থিত হননি। তার পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি তিনি। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী পরীমণির জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে তার জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা…

Read More

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, সিলেট বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের…

Read More

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করতে হবে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা…

Read More

দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। বুধবার (৪ নভেম্বর) মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিবি পুলিশ তাকে নিয়ে এসেছে। বর্তমানে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো তাকে আটক বা গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। ইকবাল সোবহান চৌধুরীকে কী কারণে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া তার বিরুদ্ধে কোনো…

Read More

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্র্যাট নেতাদের নিয়মিত টেলিভিশনে উপস্থিতির সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী অবস্থান দুর্বল করেছে সংবাদমাধ্যমটি। বুধবার (৪ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। খবর আনাদোলু এজেন্সির। পোস্টে ট্রাম্প লেখেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয়গুলোকে প্রচারের সুযোগ দিয়েছে।’ নিজের পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করেও ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজ কেন ডি ব্লাসিওকে সম্প্রচারে আমন্ত্রণ জানিয়েছে এবং দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার…

Read More

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসনীম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। সব মিলিয়ে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড পেলেন এই তরুণী। বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড…

Read More

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিন নম্বরে ব্যাটিং করে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৫৫ বছরের ওয়ানডে ক্রিকেটে এর আগে কোনো ব্যাটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। বুধবার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এই অনন্য রেকর্ড গড়েন কোহলি। ম্যাচের আগে এই মাইলফলক থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন তিনি। ব্যাট করতে নেমে প্রয়োজনীয় রান সংগ্রহ করেই ইতিহাসের পাতায় নিজের নাম লেখান ভারতের সাবেক অধিনায়ক। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে নিয়মিত ভারতের হয়ে তিন নম্বর পজিশনে ব্যাটিং করছেন কোহলি। এর…

Read More

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন সময় নিজের ব্যক্তিগত অনুভূতি ও মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবার নিজের সাক্ষাৎকার ও পডকাস্ট নিয়ে মজার এক অভিজ্ঞতার কথা জানালেন তিনি। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাক্ষাৎকার বা ভিডিও সামনে এলে তিনি অস্বস্তি বোধ করেন। এমনকি নিজের সাক্ষাৎকার চোখে পড়লে সেটি এড়িয়ে যেতেও পছন্দ করেন। ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এত ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’ নিজের এমন অনুভূতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে…

Read More