Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

কুড়িগ্রামের চিলমারীতে এক রোগীর ক্ষতস্থানের ভেতরে কাঁচের টুকরো রেখেই সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের বিরুদ্ধে। ঘটনার প্রায় ৩৫ দিন পর অন্য একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তার হাত থেকে দুটি কাঁচের টুকরো অপসারণ করা হয়েছে। এ ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম। আহত ব্যক্তির নাম সাইদার আলী। তিনি উপজেলার মজিদেরপাড় এলাকার খয়রুদ্দিনের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর প্রতিদিনের মতো নিজের বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দিয়েছিলেন সাইদার আলী। এ সময় তার স্ত্রী ও সন্তান রিকশার বডিতে বিদ্যুতায়িত হয়ে আটকে…

Read More

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে বাংলাদেশে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো— স্বর্ণের ধরন প্রতি ভরির দাম ২২ ক্যারেট ২,২৯,৬৬৪ টাকা ২১ ক্যারেট ২,১৯,৩৪২ টাকা ১৮ ক্যারেট ১,৮৮,৩৭৪ টাকা…

Read More

ইউটিউবে ভিডিও দেখে জাল নোট তৈরির কৌশল শিখে আস্ত একটি কারখানা গড়ে তুলেছিলেন এক ব্যক্তি। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের উপকণ্ঠে ভাড়া বাড়িতে ওই কারখানা পরিচালনা করছিল একটি চক্র। অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৬ কোটি ৭৮ লাখ রুপি মূল্যের জাল নোট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মাদুপোজু কর্ণাকার, চিন্নোল্লা মানিক্য রেড্ডি, চেরুকুপেল্লি রত্নাকর রেড্ডি ও করণম অজয় কুমার। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রামোজি ফিল্ম সিটির কাছে ৬৫ নম্বর জাতীয় সড়কে…

Read More

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন নিতে আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার কথা রয়েছে তার। এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত সমস্যার কারণে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি তিনি। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ…

Read More

মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নতুন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ নভেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দর ও আশপাশের এলাকার উন্নয়ন এবং সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনায় মোংলা সফর করেছিলেন প্রধানমন্ত্রী। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের…

Read More

আগামী ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন সরকারি ছুটি থাকবে। এ ছাড়া আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ১৪ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন। সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটির কাঠামো অপরিবর্তিত থাকছে। ঈদুল ফিতরে পাঁচ…

Read More

চিত্রনায়িকা পরীমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে উপস্থিত হননি। তার পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি তিনি। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী পরীমণির জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে তার জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা…

Read More

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, সিলেট বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের…

Read More

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করতে হবে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা…

Read More

দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। বুধবার (৪ নভেম্বর) মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিবি পুলিশ তাকে নিয়ে এসেছে। বর্তমানে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো তাকে আটক বা গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। ইকবাল সোবহান চৌধুরীকে কী কারণে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া তার বিরুদ্ধে কোনো…

Read More