Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্র্যাট নেতাদের নিয়মিত টেলিভিশনে উপস্থিতির সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী অবস্থান দুর্বল করেছে সংবাদমাধ্যমটি। বুধবার (৪ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। খবর আনাদোলু এজেন্সির। পোস্টে ট্রাম্প লেখেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয়গুলোকে প্রচারের সুযোগ দিয়েছে।’ নিজের পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করেও ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজ কেন ডি ব্লাসিওকে সম্প্রচারে আমন্ত্রণ জানিয়েছে এবং দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার…

Read More

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসনীম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। সব মিলিয়ে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড পেলেন এই তরুণী। বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড…

Read More

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিন নম্বরে ব্যাটিং করে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৫৫ বছরের ওয়ানডে ক্রিকেটে এর আগে কোনো ব্যাটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। বুধবার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এই অনন্য রেকর্ড গড়েন কোহলি। ম্যাচের আগে এই মাইলফলক থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন তিনি। ব্যাট করতে নেমে প্রয়োজনীয় রান সংগ্রহ করেই ইতিহাসের পাতায় নিজের নাম লেখান ভারতের সাবেক অধিনায়ক। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে নিয়মিত ভারতের হয়ে তিন নম্বর পজিশনে ব্যাটিং করছেন কোহলি। এর…

Read More

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন সময় নিজের ব্যক্তিগত অনুভূতি ও মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবার নিজের সাক্ষাৎকার ও পডকাস্ট নিয়ে মজার এক অভিজ্ঞতার কথা জানালেন তিনি। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাক্ষাৎকার বা ভিডিও সামনে এলে তিনি অস্বস্তি বোধ করেন। এমনকি নিজের সাক্ষাৎকার চোখে পড়লে সেটি এড়িয়ে যেতেও পছন্দ করেন। ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এত ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’ নিজের এমন অনুভূতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে…

Read More

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি…

Read More

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন পাবেন শ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হন। সকাল ১১টায় শুরু হওয়া সভা চলে দুপুর দেড়টা পর্যন্ত। সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিয়েই আলোচনা চলছে। আগামী সপ্তাহে বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিকদের নতুন মজুরির দাবির পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন ও বিশ্লেষণ করা হবে। সভা শেষে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার…

Read More

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে হারিয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এর ফলে ট্রাম্প প্রশাসনের মেয়াদের শেষ দুই বছর রাজনৈতিক ও আইন প্রণয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের এই সাফল্যকে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে ভোটারদের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি, ইরান যুদ্ধ এবং সরকারি দুর্নীতির অভিযোগ নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটরা সিনেটে অন্তত সাতটি আসন রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এসব আসনের মধ্যে…

Read More

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির আওতায় থাকছে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংকও ওই দিন বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। তবে ২০২৬ সালে দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ থাকছে না। কারণ, শনিবার সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটির দিন। অন্যদিকে, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার নিয়মিত কর্মদিবস, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা ঘোষিত সাধারণ ছুটির আওতায় থাকবেন। দেশের সব…

Read More

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার সুপারিশ করার লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে। সভায় প্রাথমিকভাবে আলোচ্যসূচি, উপস্থিত সদস্যদের পরিচিতি, তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার সুপারিশ প্রণয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আগে সভাটি বিকেল…

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় লিউ হাইশিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামও উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (৩…

Read More