- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
ঢাকার সাভারের হেমায়েতপুরে একেএইচ গ্রুপের একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার ভেতরে থাকা গাড়ি ও বিভিন্ন স্থাপনার কাচ ভাঙচুর করা হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ ঘটনায় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। রোববার (১ নভেম্বর) দুপুরে হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান শ্রমিক অসন্তোষের কারণে দুপুরে হেমায়েতপুর ও আশপাশের এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে একেএইচ গ্রুপের ওই কারখানায় তখনো কাজ চলছিল। দুপুর আড়াইটার দিকে ছুটি ঘোষণা করা বিভিন্ন কারখানার একদল শ্রমিক ওই কারখানার সামনে জড়ো হন। তাঁরা ভেতরে কর্মরত…
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের বিশেষ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট এবং একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’ পোস্টের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়। তবে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য দেননি তিনি। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করেই আসিফ মাহমুদের এই…
রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সিনিয়র সহসভাপতি মাহফুজুল হক লোটনকে (৬৫) নিজ বাসা থেকে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। সোমবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে নেতাকর্মীরা লোটনের বাসায় যান। পরে তাঁকে বাসা থেকে বের করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যান। পরে শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।…
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় কোন বিভাগে কতজনের মৃত্যু? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে। বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা…
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন যানবাহন চালকেরা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করলে কোনো টোল দিতে হবে না। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য ছয় ঘণ্টার টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে। নির্ধারিত সময়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের কোনো টোল পরিশোধ করতে হবে না। কোন সময় টোল দিতে হবে না? আগামী শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা…
রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৪৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০-এ এলাকার ২৭ নম্বর সড়কের একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে বিকেল ৩টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভবনটির দ্বিতীয় তলায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে…
ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক অভিযান, ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাধ্যমে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প দুর্বল করা সম্ভব নয়। একই সঙ্গে চলমান সংকট নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি। সোমবার (২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইরান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন। মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে তাঁর বক্তব্য তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রকে অতীত থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ মারিয়া জাখারোভা বলেন, গত কয়েক মাসের ঘটনাবলি স্পষ্ট করে দিয়েছে, সামরিক শক্তি প্রয়োগ করে ইরানি জনগণের…
বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) স্বর্ণের বাজারে বড় দরপতন হয়েছে। আগের কার্যদিবসে প্রায় ২ শতাংশ বাড়ার পর এদিন মূল্যবান ধাতুটির দাম কমেছে ১ শতাংশের বেশি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসের সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর কমেছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৪ দশমিক ৭০ ডলারে। কেন কমছে স্বর্ণের…
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরি হত্যা মামলায় নতুন করে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। এর আগে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে মামলার মূল রহস্য উদ্ঘাটনে তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে দীপের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদে কী তথ্য দিয়েছেন…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
