- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
অনলাইন ডেস্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। চলতি আগস্টে সফরের সম্ভাব্য দিনক্ষণ অন্তত দুবার নির্ধারণের কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বিমসটেকের চেয়ার হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ফলে দ্বিপক্ষীয় সফর স্থগিত থাকলেও বহুপক্ষীয় এই আয়োজনের মাধ্যমে তাঁর দিল্লি সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। শেখ হাসিনা ইস্যুতে জটিলতা প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে আছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি। ঢাকা এর আগে জানিয়েছে, শেখ হাসিনার…
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী রাজবাড়ীর পাংশা পৌর এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের দুই সংরক্ষিত নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হামিদা খাতুন (৪৭) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম (৪০)। রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বাংলাদেশি কৃষক সীমান্তসংলগ্ন জমিতে কাজ করার সময় বিএসএফের একটি দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাদের মারধর করে। এ সময় কৃষকদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে বিএসএফ সদস্যরা সেখান থেকে পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতীয় ভূখণ্ডে ফিরে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে…
নিজস্ব প্রতিবেদক, ঢাকা আজ বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে বিশ্বের মুসলিম সম্প্রদায় দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন করে। ইসলামি ঐতিহ্য অনুযায়ী, ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। পরে তিনি মানবজাতিকে শান্তি, ন্যায়, সহনশীলতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা দেন। তাঁর জীবন ও আদর্শ মুসলিমদের জন্য অনুকরণীয় হিসেবে বিবেচিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি রয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।…
নিজস্ব প্রতিবেদক সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মেক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৭ আগস্ট ২০২৬ স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি তিন দেশের নিরাপত্তা বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত হলেও বাংলাদেশের জন্য এমন কোনো সামরিক জোটে যোগ দেওয়া কতটা যুক্তিসংগত—তা নিয়ে সতর্কভাবে ভাবার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বাস্তবতা সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তানের সঙ্গে পুরোপুরি এক নয়। সৌদি আরবের প্রধান নিরাপত্তা উদ্বেগ মধ্যপ্রাচ্য, ইরান ও ইয়েমেনকেন্দ্রিক উত্তেজনা ঘিরে; তুরস্কের নিরাপত্তা স্বার্থ ছড়িয়ে আছে সিরিয়া, ইরাক, লিবিয়া ও ককেশাসে। অন্যদিকে পাকিস্তানকে মোকাবিলা করতে হচ্ছে পশ্চিম সীমান্তের নিরাপত্তা সমস্যা ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। বাংলাদেশের…
নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও সাবেক-বর্তমান তিন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। গ্রেপ্তার দেখানো চারজন হলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম ও সাবেক কর্নেল মো. আনোয়ার লতিফ খান। আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য। মাহবুব আলম র্যাবের সাবেক পরিচালক, মিফতাহ উদ্দিন র্যাবের সাবেক কমান্ডার এবং আনোয়ার লতিফ খান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। ট্রাইব্যুনালে চার আসামিকে হাজির করার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে…
বিনোদন প্রতিবেদক প্রায় ৯ বছর ধরে আটকে থাকা শাকিব খান অভিনীত ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজ আবারও শুরু হতে যাচ্ছে। নানা জটিলতার কারণে দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকার পর ছবিটি শেষ করার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্টেক্স প্রোডাকশন হাউস। ২০১৬ সালের ডিসেম্বরে ‘অপারেশন অগ্নিপথ’-এর টিজার প্রকাশের পর শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। এরপর সিনেমাটির মুক্তির অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে প্রযোজকদের অভ্যন্তরীণ নানা জটিলতায় শুটিং বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে ছবিটির আর কোনো অগ্রগতি দেখা যায়নি। সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আগামী বছর ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিং ফের শুরু করার পরিকল্পনা করা হয়েছে। শাকিব খানকে…
বিনোদন প্রতিবেদক ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। ১৪ আগস্ট মুক্তির পর দশম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৯২.৮ কোটি রুপি। ফলে ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে ছবিটির এখন প্রয়োজন আর মাত্র ৭.২ কোটি রুপি। ভারতের বাজারে দশম দিনে সিনেমাটি ৮.৭৫ কোটি রুপি নিট আয় করেছে। এর ফলে দেশটিতে ছবিটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৬.২৫ কোটি রুপি। ভারতীয় বাজারে মোট গ্রস আয় হয়েছে ১৬২.৫ কোটি রুপি। বিদেশের বাজারেও সিনেমাটির ব্যবসা অব্যাহত রয়েছে। দশম দিনে বিদেশ থেকে ১.৫ কোটি রুপি আয় করে ছবিটি। এতে আন্তর্জাতিক বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০.৩ কোটি…
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে মো. সজিব (৩০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোদনাইল খালপাড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সজিব গোদনাইল নয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একটি তেলবাহী ট্যাংকারের চালকের সহকারী হিসেবে কাজ করতেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, কয়েকজন ব্যক্তি প্রথমে সজিবকে মারধর করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সজিবের সঙ্গে কয়েকজনের…
নিজস্ব প্রতিবেদক টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২০১৮ সালের কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হয়। কারাগারে পাঠানো অপর তিনজন হলেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ। একরামুল হত্যার সময় তাঁদের মধ্যে মাহবুব আলম ও মিফতাউদ্দিন আহমেদ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় এবং আনোয়ার লতিফ খান কর্নেল পদে ছিলেন। আদালত একই সঙ্গে পলাতক সাত আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
