- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
নিজস্ব প্রতিবেদক নারী যাত্রীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সেবায় অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ জন্য আগ্রহী নারীদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে প্রাথমিক ড্রাইভিং পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিআরটিসির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজীপুরের জয়দেবপুরে সংস্থাটির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাথমিক ড্রাইভিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীর ভারী…
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। মামলার তদন্তের স্বার্থে ডনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সালমান শাহ হত্যা মামলায় তদন্তের অগ্রগতি এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। তাঁর মৃত্যু শুরুতে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে…
নিজস্ব প্রতিবেদক ঢাকা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (Mecca Joint Defence Agreement) বাংলাদেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খলিলুর রহমান বলেন, মুসলিম বিশ্বের নিরাপত্তা ও আত্মরক্ষার ক্ষেত্রে এ ধরনের প্রতিরক্ষা সহযোগিতাকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখে। তবে বর্তমানে চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি। সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে তখন বিষয়টি বিবেচনা করা হবে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির আওতায় কোনো…
নিজস্ব প্রতিবেদক ঢাকা আগামী ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বৃহস্পতিবার একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। সভায় জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠান ও শোভাযাত্রা ঘিরে নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তায় পিকেট ও টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট প্যাট্রোল, ছাদে নিরাপত্তা দল, মোটরসাইকেল মোবাইল টিম, ডিবি…
নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তাজ উদ্দিন (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী প্রায় আট মাস আগে বিয়ে করেছেন। বুধবার সকালে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর সদরে যান। পরে বিকেল ৩টার দিকে শ্বশুরবাড়িতে ফেরার জন্য একটি অটোরিকশায় ওঠেন। তখন অটোরিকশায় তিনি ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। অভিযোগ, পথে অটোরিকশাচালক তাঁকে ধর্ষণ করেন। এ সময় ওই গৃহবধূ চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে চালককে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাঁকে…
স্পোর্টস ডেস্ক লা লিগায় প্রতিপক্ষের ফাউলের শিকার হওয়ার দিক থেকে গত কয়েক মৌসুম ধরে শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ড্রিবলিং ও গতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করায় তাঁকে থামাতে প্রায়ই ফাউল করেন ডিফেন্ডাররা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস (AS)–এর হিসাব অনুযায়ী, ২০১৯-২০ মৌসুম থেকে লা লিগায় ভিনিসিয়ুসের মতো এত বেশি ফাউলের শিকার আর কোনো খেলোয়াড় হননি। ২০১৯-২০ মৌসুম থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তিনি লিগে ২২৬ ম্যাচে প্রতিপক্ষের ফাউলের শিকার হয়েছেন মোট ৪৯১ বার। চলতি মৌসুমেও একই চিত্র দেখা গেছে। রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে এসপানিওলের বিপক্ষে ভিনিসিয়ুসকে আটবার ফাউল করা হয়। এরপর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাঁকে আরও দুবার ফাউল…
কূটনৈতিক প্রতিবেদক ঢাকা নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় তিনি নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দেন। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ফোনালাপে খলিলুর রহমান বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান। তিনি নেপালের সাম্প্রতিক পরিস্থিতিকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও নেপালের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। খলিলুর রহমান ফোনালাপে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
নিজস্ব প্রতিবেদক কক্সবাজার কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৩ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নাজিরারটেকের কুতুববাজার সৈকতে মরদেহটি ভেসে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক উপকূল থেকে ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি নৌযানে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন নিউজিল্যান্ডের নাগরিক এডওয়ার্ড। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বেলা (৩৬) এবং দুই ছেলে আলবার্ট (১৬) ও রালফ (১৩)। চট্টগ্রামের পথে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে বড় ঢেউয়ের কবলে পড়ে নৌযানটি। একপর্যায়ে দুটি নৌকা জোড়া দিয়ে তৈরি…
নিজস্ব প্রতিবেদক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রফিকুল ইসলাম বাবলু। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা কামাল হায়দার। আলোচনা সভায় বক্তারা কাজী জাফর আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক আদর্শ, নীতি ও দেশের প্রতি দায়বদ্ধতা নেতা-কর্মীদের অনুপ্রেরণা জোগাবে। বক্তারা কাজী…
নিজস্ব প্রতিবেদক গাজীপুর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার দেউলিয়াবাড়িতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় সোয়া চার ঘণ্টা চেষ্টা চালানোর পর বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার বাচ্চু মিয়ার মালিকানাধীন ‘পলি গোডাউন’-এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান,…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
