নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রফিকুল ইসলাম বাবলু। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা কামাল হায়দার।
আলোচনা সভায় বক্তারা কাজী জাফর আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক আদর্শ, নীতি ও দেশের প্রতি দায়বদ্ধতা নেতা-কর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
বক্তারা কাজী জাফর আহমেদের আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
