- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
প্রতিনিধি | পটুয়াখালী পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন শাহ আলম মোল্লা (৬৭)। তিনি বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। হামলার পর তাঁকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহ আলমের পরিবারের অভিযোগ, বিএনপির কয়েকজন কর্মী তাঁকে প্রথমে মারধর করেন। পরে গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে…
লাইফস্টাইল ডেস্ক জ্বালানি ও গ্যাস সংকটের কারণে দেশে লোডশেডিং বেড়েছে। দিনের ব্যস্ততার মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া কিংবা রাতে বিশ্রামের সময় দীর্ঘক্ষণ অন্ধকারে থাকা স্বাভাবিকভাবেই বিরক্তি, অস্বস্তি ও মানসিক চাপ তৈরি করতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু ইতিবাচক অভ্যাস গড়ে তুললে লোডশেডিংয়ের সময়টিকেও মানসিক প্রশান্তি ও সুস্থতার কাজে লাগানো সম্ভব। স্ক্রিন থেকে বিরতি নিন বিদ্যুৎ না থাকলে স্বাভাবিকভাবেই টেলিভিশন, কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সুযোগ কমে যায়। এই সময়টিকে ডিজিটাল বিরতি হিসেবে কাজে লাগানো যেতে পারে। বই পড়া, ডায়েরি লেখা, ধাঁধা সমাধান বা অন্য কোনো অফলাইন কাজে সময় দিলে মনোযোগ ধরে রাখার অনুশীলন হয়। পাশাপাশি দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে…
বিনোদন ডেস্ক ভারতের চণ্ডীগড়ের সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার মঞ্জিত কৌর (২৮)-কে অপহরণের পর গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৬ আগস্ট তার মৃত্যু হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রের বরাতে জানা গেছে, গত ৩ জুলাই গভীর রাতে চণ্ডীগড়ের সেক্টর-৩৪ এলাকায় একটি মদের দোকানের কাছে মঞ্জিতকে ডেকে নেন শুবি ও পিন্ডা নামে দুই ব্যক্তি। সেখানে পৌঁছানোর পর তাকে জোর করে একটি গাড়িতে তুলে মোরিন্ডায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরে সেখানে একটি গাছের সঙ্গে তাকে বেঁধে শারীরিক নির্যাতন করা হয় এবং গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে মঞ্জিতের পরিবারের অভিযোগ। ঘটনার সময় এক ব্যক্তি…
নিজস্ব প্রতিবেদক নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর প্রশ্ন উঠেছে, সেই বন্যার পানি কি শেষ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারে? বিশেষজ্ঞদের মতে, নেপাল থেকে নেমে আসা পানি গঙ্গা নদী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বাংলাদেশে বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কা কম। ২৬ আগস্ট নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। হিমবাহ ধস ও বিপুল পরিমাণ পাথর, বরফ ও মাটি নদীর প্রবাহে নেমে আসার পর ভয়াবহ ঢলের সৃষ্টি হয়। এতে নেপাল ও চীনের তিব্বত অংশে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। কীভাবে পানি বাংলাদেশে আসতে পারে নেপালের বন্যার পানি ভোতে কোশি ও ত্রিশূলী নদী…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে এক তরুণীকে নিস্তেজ অবস্থায় নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজেই মদপানের কথা স্বীকার করেছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি নিজেই মদ পান করেছিলেন। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে সাহায্য করতে এসেছিলেন বলেও দাবি করেন তিনি। তরুণীর ভাষ্য, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি মানসিক চাপে ছিলেন। ওই অবস্থায় নিজ বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিচিত দুই ব্যক্তিকে ফোন করেন। তাদের তিনি চাচা হিসেবে চেনেন বলেও জানান। পুলিশ যা বলছে…
স্টাফ রিপোর্টার গ্রামীণফোনের সাবেক কর্মীরা ২০১০–২০১২ সালের Workers’ Profit Participation Fund ও Workers’ Welfare Fund-সংক্রান্ত ৫ শতাংশ বকেয়া পাওনা পরিশোধের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছেন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গ্রামীণফোন ৫ শতাংশ বকেয়া পাওনা আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে দাবিগুলো জানিয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, ২০১০–২০১২ সময়ের ৫ শতাংশ পাওনা প্রায় ১৬ বছর ধরে নিষ্পত্তি হয়নি। তারা বলছেন, তারা কোনো অনুদান বা দয়া চান না; প্রচলিত আইন, সরকারি প্রজ্ঞাপন এবং আদালতের কার্যক্রম অনুসারে তাদের আইনগত পাওনার স্বচ্ছ, ন্যায্য ও দ্রুত নিষ্পত্তি চান। তাদের ভাষ্য, সংশ্লিষ্ট পাওনা নিয়ে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেও…
স্পোর্টস ডেস্ক বিশ্বকাপসহ আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী। তারা হলেন হুগো জিনকিস ও তাঁর ছেলে মারিয়ানো জিনকিস। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এ স্বীকারোক্তির বিষয়টি প্রকাশ্যে আসে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া নথিতে তাদের স্বীকারোক্তির তথ্য উঠে আসে। হুগো ও মারিয়ানো জিনকিস আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ফুল প্লে-এর সহ-মালিক। ২০১৫ সালে ফিফাকে ঘিরে শুরু হওয়া বহুল আলোচিত দুর্নীতি তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। আদালতের নথি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফিফা, কনকাকাফ ও…
নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্থানীয় মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও আলেম-ওলামাদের সম্পর্কে ভুল বার্তা যাওয়ায় তিনি দুঃখিত। হাসনাতের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমার পরিবেশ অনেকটা নিষিদ্ধের মতো বলে মন্তব্য করেছিলেন। তার মতে, এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও আলেম-ওলামাদের ওপর চাপিয়েছেন এবং এতে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের একটি কনসার্ট…
নিজস্ব প্রতিবেদক নিখোঁজ ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়োগপত্রগুলো দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিউর রহমান রুমন এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। বাকি নিয়োগপ্রাপ্তদেরও আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হয়। যারা নিয়োগপত্র পেয়েছেন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নিখোঁজ ইফতেখার আহমেদ দীনরের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মুনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং নিহত খালেদ হোসেন…
নিজস্ব প্রতিবেদক ঢাকা অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্রের বিষয়ে তথ্য দিলে তথ্যের ধরন অনুযায়ী ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার বিষয় তুলে ধরেন…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
