Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদেরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাউনিয়াবাঁধ ই ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল এবং বাউনিয়াবাঁধ এ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি বৃক্ষরোপণ করেন। আমিনুল হক বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, বাড়ির আঙিনা, ছাদ কিংবা আশপাশের খালি জায়গায়ও সুযোগ পেলেই অন্তত একটি করে গাছ লাগাতে হবে। এভাবে সবাই নিজ…

Read More

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যাজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন। সোমবার দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDRRMA) এ তথ্য জানিয়েছে। চীন সীমান্তবর্তী এলাকায় গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর টানা ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। দুর্যোগে নেপালের বিভিন্ন নদী ও নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরাও নিখোঁজ রয়েছেন। নেপালের নিখোঁজ তালিকায় ৫৯২ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৯৩৩ জনেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে নেপালি…

Read More

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর ক্লাব বদলের বিষয়টি প্রায় চূড়ান্ত। ডার্বি কাউন্টিতে যাওয়ার আলোচনা চললেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন হামজা। এবার সাবেক ক্লাব শেফিল্ড ইউনাইটেডেই স্থায়ীভাবে ফিরছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে নিতে লেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে শেফিল্ড ইউনাইটেড। ক্লাবটির হয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করার আগে হামজার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। চ্যাম্পিয়নশিপে তিনি ১৯ ম্যাচে মাঠে নামেন, যার ১৬টিতে ছিলেন শুরুর একাদশে। তাঁর পারফরম্যান্সে শেফিল্ড ইউনাইটেড প্লে-অফের ফাইনালেও পৌঁছেছিল। তবে ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে তাদের প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায়।…

Read More

নয়াদিল্লিতে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত বক্তাদের অংশগ্রহণে পরিকল্পিত একটি আন্তর্জাতিক সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ফরেন করেসপনডেন্টস ক্লাবে (এফসিসি) অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব ও বেলজিয়ামভিত্তিক ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’। অনুষ্ঠান নির্বিঘ্নে করতে দিল্লি পুলিশের কাছে নিরাপত্তার আবেদন করা হলেও কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। আয়োজকদের জানানো হয়েছে, ‘কিছু বিতর্কের’ কারণে অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়া যাচ্ছে না। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অনুষ্ঠানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা…

Read More

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট) ঘোষণা হওয়ার কথা রয়েছে। প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং তাঁর করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা পিছিয়ে ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়। ২০২৫ সালের ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত…

Read More

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মতিনকে আদালতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার সময় তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকজন স্লোগান দেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আবদুল মতিন টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানার হাজতখানায় রাখা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মরকুন এলাকার মাহদী হাসান, হারুন রশীদ, জহুরা বেগম, শারমিন সুলতানা ও শাহিদা আক্তার। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন,…

Read More

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেছে জাতীয় গুম প্রতিরোধ কমিটি। রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে বাংলামোটর মোড় থেকে পদযাত্রাটি শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে পৌঁছায়। পদযাত্রায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শীর্ষ নেতারাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। গুমের শিকার কয়েকজন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরাও এতে অংশ নেন। পদযাত্রার আগে…

Read More

নিজস্ব প্রতিবেদক | বগুড়া বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করার সময় মাটির নিচ থেকে ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলাকালে গুলিগুলো পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খননকাজের একপর্যায়ে এক শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির নিচে ধাতব বস্তু দেখতে পান। পরে বিষয়টি অন্য শ্রমিকদের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খননকাজের সময় শ্রমিকেরা মাটির…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্সকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, গুম একটি বৈশ্বিক সমস্যা। বিশেষ করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটে। তাঁর ভাষ্য, অনেক সময় রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সরকারবিরোধী আন্দোলন কিংবা ভিন্নমতের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গুমের মতো…

Read More

নিজস্ব প্রতিবেদক | রংপুর রংপুরের চার খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য কারাগারেই নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রংপুর কেন্দ্রীয় কারাগারে যায়। তাদের সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী। মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, আদালতের অনুমতি পাওয়ার পর ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার কারণে আসামিদের কারাগার থেকে বাইরে না এনে সেখানেই নমুনা নেওয়ার সিদ্ধান্ত হয়। রংপুর মেডিকেল কলেজের টেকনোলজিস্ট মোহাম্মদ আশরাফ জানান, ডোপ টেস্টের জন্য আসামিদের মূত্রের নমুনা সংগ্রহ…

Read More