- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার নিখোঁজের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার উন্মুক্ত আদালতে শুনানি শেষে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে ট্রাইব্যুনাল সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। প্রসিকিউশন জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে। মামলার তথ্য অনুযায়ী, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপির তৎকালীন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার নিখোঁজ হন। এরপর…
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হারলেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে টাইগাররা। রোববার প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং ৭৮। এর আগে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। এবার সেই অবস্থান ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে নাজমুল হোসেন শান্তর দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। আর বাংলাদেশের নিচে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া সফরেও ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার দেশটির মাটিতে টেস্ট…
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার পরিকল্পনা করছে সরকার। নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তৃতীয় টার্মিনাল নিয়ে আগামী সেপ্টেম্বরে একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করারও উদ্যোগ নেওয়া হয়েছে। টার্মিনাল চালুর মাধ্যমে দেশের বিমানবন্দর অবকাঠামো ও যাত্রীসেবায় নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী জানান, আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে দ্রুত ১০টি ইজারা নেওয়া উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগও চলছে। রোববার সকাল ৯টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন…
ময়মনসিংহ, ২৩ আগস্ট ২০২৬: ময়মনসিংহ নগরে পশুচিকিৎসকের চেম্বারে ঢুকে মারধরের ঘটনায় আরফিন রশিদ (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাঁকে আদালতে তোলার কথা রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরের জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামের চেম্বারে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার তিনি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ সেটিকে মামলা হিসেবে নেয়। মামলায় আরফিন রশিদকে দুই নম্বর আসামি করা হয়েছে। এক নম্বর আসামি করা হয়েছে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে। ঘটনার পর তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। মামলায় আরও…
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, রাজনৈতিক বিভাজন কমানো এবং অতীতের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের সত্য উদ্ঘাটনে ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’ বা ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল দেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দল। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও এ নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ বা রাজনৈতিক আলোচনা হয়নি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের ইশতেহারে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিশন গঠনের প্রতিশ্রুতি দেয়। বিএনপি ও জামায়াত ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’ এবং এনসিপি ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের কথা বলেছে। বিএনপির ইশতেহারে ভুক্তভোগীকেন্দ্রিক ও পুনর্বাসনমূলক ন্যায়বিচারের মাধ্যমে একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের…
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: ডায়াবেটিসে রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন নিয়ন্ত্রণের বাইরে থাকলে পায়ের স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে পায়ের অনুভূতি কমে যাওয়ার পাশাপাশি ক্ষত শুকাতে দেরি হয়। ফলে ছোট ফোসকা, কাটা বা ঘা-ও গুরুতর সংক্রমণে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে পায়ে কোনো ক্ষত হলে শুরুতেই চিকিৎসা নেওয়া জরুরি। কারণ সময়মতো ব্যবস্থা নিলে অনেক ক্ষেত্রেই বড় ধরনের জটিলতা এবং অঙ্গচ্ছেদের প্রয়োজন এড়ানো সম্ভব। অস্ত্রোপচার মানেই পা হারানো নয় ডায়াবেটিক ফুটের ক্ষেত্রে অস্ত্রোপচারের উদ্দেশ্য সবসময় পা কেটে ফেলা নয়। বরং সংক্রমিত বা মৃত টিস্যু অপসারণ, পুঁজ বের করা, ক্ষত শুকাতে সহায়তা করা এবং রক্ত চলাচল স্বাভাবিক করতে অস্ত্রোপচার করা…
ঝিনাইদহ, ২৩ আগস্ট ২০২৬: ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. তাবিবার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত তাবিবার রহমান মাল্লিকপুর গ্রামের বাসিন্দা। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ডোরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সবুজুর রহমান জানান, তাবিবার দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি সাধারণত হাতে লাঠি নিয়ে এলাকায় ঘোরাফেরা করতেন। পুলিশ জানায়, তাবিবারের পরিবারের সঙ্গে তাঁর চাচার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকাল সাড়ে ৬টার দিকে দাড়ির পোল মাঠ…
ঝিনাইদহ, ২৩ আগস্ট ২০২৬: ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. তাবিবার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত তাবিবার রহমান মাল্লিকপুর গ্রামের বাসিন্দা। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ডোরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সবুজুর রহমান জানান, তাবিবার দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি সাধারণত হাতে লাঠি নিয়ে এলাকায় ঘোরাফেরা করতেন। পুলিশ জানায়, তাবিবারের পরিবারের সঙ্গে তাঁর চাচার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকাল সাড়ে ৬টার দিকে দাড়ির পোল মাঠ…
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎমুখী দক্ষতায় দক্ষ করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও সরকারের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে গত ১৫ জুলাই গ্রামীণফোন ও দ্য ডেইলি স্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এ বিষয়ে বিভিন্ন সুপারিশ উঠে আসে। আলোচনায় নীতিনির্ধারক, শিল্পখাতের প্রতিনিধি, শিক্ষাবিদ, উন্নয়ন সংস্থা, এডটেক বিশেষজ্ঞ ও তরুণরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, এআই ইতোমধ্যে শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসার ধরন বদলে দিচ্ছে। ফলে শুধু প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়; তরুণদের এআই ব্যবহারের সক্ষমতা, সমালোচনামূলক চিন্তা, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা ও…
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালীব রহমান বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চায় সরকার। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আন্দালীব রহমান বলেন, সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক এবং জাতীয় ঐক্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। গত ১৭ বছরে বিভিন্ন নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের মধ্যেও গণমাধ্যম সরকারের ব্যর্থতা, অনিয়ম ও দমন-পীড়নের নানা তথ্য মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
