Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

নিজস্ব প্রতিবেদক অভাব তাঁদের পড়াশোনার পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। কারও পরিবারে খাবারের নিশ্চয়তা ছিল না, কারও বাবার আয় বন্ধ হয়ে গেছে, আবার কারও পড়াশোনার খরচ এসেছে গরু বা হাঁস পালনের আয় থেকে। তবু দারিদ্র্যকে হার মানিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে কক্সবাজার, রাজবাড়ী, গাইবান্ধা ও ফরিদপুরের চার শিক্ষার্থী। তাঁদের সাফল্যের গল্প আলাদা হলেও এখন চারজনের সামনে একই প্রশ্ন—উচ্চশিক্ষার খরচ জোগাড় হবে কীভাবে? গরু পালনের ফাঁকে পড়াশোনা, জিপিএ-৫ রিফাতের কক্সবাজারের টেকনাফের সাবরাং উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিফাত। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। রিফাতের বাবা মো. হাছান দিনমজুরি ও অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চালান। কখনো অতিবৃষ্টি,…

Read More

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ি মোড়ে একটি মহিলা মাদরাসায় গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগে সাবেক এক ছাত্রীর পরিবারের কয়েকজন সদস্যকে থানায় নিয়ে গেছে পুলিশ। ওই পরিবারের পক্ষ থেকে মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পল্লী চিকিৎসক হাছান আলীর বিরুদ্ধে ছাত্রীকে জড়িয়ে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়েছে। তবে মাদরাসা কর্তৃপক্ষ অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে দিনের দিশারী মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। মাদরাসা সংশ্লিষ্ট ও স্থানীয়দের ভাষ্য, সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালী ইউনিয়নের পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের জিবু মিয়া তাঁর স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে মাদরাসায় যান। এ সময় তাঁদের আচরণে উত্তেজনা তৈরি…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকার লালবাগে ৩ লাখ টাকা পাওনা আদায় করতে গিয়ে বন্ধুর হাতে এক জমি ব্যবসায়ী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিন দিন নিখোঁজ থাকার পর শেখ ওয়াসিম রনির (রনি) মরদেহ বন্ধুর বাড়ির নিচতলায় বালুর স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রনি তাঁর ব্যবসায়িক সহযোগী ও বন্ধু মাসুমের কাছ থেকে ৩ লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকা আদায়ের জন্য গত ৮ সেপ্টেম্বর মাসুমের লালবাগের বাসায় যান তিনি। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রনির ওপর হামলা চালানো হয়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন জানান, মাসুম রনির মাথায় ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁর হাত-পা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত বছর পর তাঁর এই ভারত সফর। সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। দিল্লির ভারত মণ্ডপমে মোদি-শি বৈঠকে সীমান্ত পরিস্থিতি, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ব্যবস্থাপনা, বাণিজ্য এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। শির ভারত সফরের আগে শুক্রবার বেইজিং জানায়, ভারত ও চীনের মধ্যে যোগাযোগ বাড়ানো, সহযোগিতা গভীর করা এবং মতপার্থক্য যথাযথভাবে সামাল দিতে তারা ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সীমান্ত ইস্যুতে অমীমাংসিত বিরোধ ভারত ও চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এখনো পুরোপুরি মীমাংসিত হয়নি। তিব্বত অঞ্চলের পাশে…

Read More

কৃষি ডেস্ক পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের বালুচর ও অগভীর পানিতে ছড়িয়ে থাকা সামুদ্রিক শৈবাল (সিউইড) উপকূলীয় মানুষের বিকল্প আয়ের বড় উৎস হয়ে উঠতে পারে। শৈবাল চাষ সম্প্রসারণ করা গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবনযাত্রার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায়ও এর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন গবেষকেরা। মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প কুয়াকাটা ও আশপাশের উপকূলীয় এলাকায় শৈবাল চাষের সম্ভাবনা নিয়ে এক বছরব্যাপী গবেষণা করেছে। গবেষণায় উপকূলীয় মানুষকে প্রশিক্ষণ, সংগৃহীত শৈবালের পুষ্টিগুণ বিশ্লেষণ, মূল্য সংযোজিত পণ্য তৈরির সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে শৈবালের ভূমিকা নিয়ে কাজ করা হয়। কুয়াকাটায় বহুদিনের সম্ভাবনা ২০১৫ সালের…

Read More

ক্যাম্পাস প্রতিবেদক ‘তুমি বড় হয়ে কী হতে চাও?’—প্রশ্নটি খুব পরিচিত। কিন্তু এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর সবার কাছে থাকে না। বিশেষ করে এইচএসসি শেষ হওয়ার পর অনেক শিক্ষার্থীর সামনে একসঙ্গে এতগুলো সম্ভাবনার দরজা খুলে যায় যে কোন পথে এগোবেন, সেটিই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রশ্ন। ১২ বছরের নিয়মিত পড়াশোনা, পরীক্ষার রুটিন ও পরিচিত পরিবেশ হঠাৎ শেষ হয়ে যায় এইচএসসির সঙ্গে। তারপর শুরু হয় ভর্তি প্রস্তুতির দৌড়। আশপাশে তাকালে মনে হয়, প্রায় সবাই যেন নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছে। কেউ ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেলের প্রস্তুতি নিচ্ছেন, কেউ এসএসসির পর থেকেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ঠিক করেছেন, আবার কেউ নির্দিষ্ট কোনো…

Read More

বিশাল কোনো বিলবোর্ডে চোখ পড়তেই যদি কোনো তারকার বদলে দেখা যায় এমন এক বিজ্ঞানীর মুখ, যার গবেষণা বদলে দিয়েছে কোটি মানুষের জীবন—চীনের বেশ কয়েকটি শহরে এখন এমন দৃশ্যই দেখা যাচ্ছে। বিভিন্ন শহরের বড় বড় পাবলিক স্ক্রিনে বাণিজ্যিক বিজ্ঞাপনের জায়গা নিয়েছে রকেট বিজ্ঞানী ছিয়ান শুয়েসেন, নোবেলজয়ী বিজ্ঞানী তু ইউইউ এবং কৃষিবিজ্ঞানী ইউয়ান লংপিংয়ের মতো ব্যক্তিদের ছবি। কোথাও তাঁদের নাম ও কাজের সংক্ষিপ্ত পরিচয়ও তুলে ধরা হয়েছে। বিষয়টি দেখতে খুবই সাধারণ মনে হতে পারে। কিন্তু এর মধ্যেই রয়েছে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন—আমরা আমাদের তরুণদের কাদের অনুসরণ করতে শেখাচ্ছি? বাংলাদেশে জনপ্রিয়তার সঙ্গে তারকাখ্যাতির সম্পর্ক খুব ঘনিষ্ঠ। টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম, বিলবোর্ড ও বিজ্ঞাপনে…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের খুলশীতে একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৩৫ জন লাওসের, ২১ জন পাকিস্তানের, পাঁচজন চীনের এবং একজন করে নেপাল ও ভিয়েতনামের নাগরিক। তাঁদের মধ্যে ২০ জন নারী এবং একজন শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কারও কাছে পাসপোর্ট পাওয়া যায়নি। তাঁরা কোন ধরনের ভিসায় বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে তাঁরা ঠিক কী ধরনের অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন এবং কীভাবে তা পরিচালনা করতেন, সে বিষয়েও তদন্ত চলছে। পুরো…

Read More

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ সময়ের অভিযান শেষে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছে নাসার স্পেসএক্স ক্রু-১২। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) মহাকাশ স্টেশন থেকেই এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নিজেদের মিশন ও আসন্ন প্রত্যাবর্তন নিয়ে কথা বলবেন চার মহাকাশচারী। নাসার তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে অংশ নেবেন নাসার মহাকাশচারী জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)-র মহাকাশচারী সোফি অ্যাডেনট এবং রসকসমসের মহাকাশচারী আন্দ্রেই ফেদায়েভ। সংবাদ সম্মেলনটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা। ক্রু-১২ চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করে। পরে তারা স্টেশনে থাকা এক্সপেডিশন ৭৪/৭৫ দলের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ব্রিকস সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের আগে নয়াদিল্লি ও বেইজিংকে দ্বিপক্ষীয় মতপার্থক্য যথাযথভাবে সামাল দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে দুই দেশের সম্পর্ক পরিচালনা, যোগাযোগ বাড়ানো এবং সহযোগিতা গভীর করার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ভারত ও চীনকে দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দেখা, যোগাযোগ জোরদার করা, সহযোগিতা বাড়ানো এবং মতপার্থক্য যথাযথভাবে সামাল দেওয়া প্রয়োজন। তিনি বলেন, বেইজিং চায় ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ বজায় রাখুক…

Read More