- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২০২৪ সালের ৫ আগস্ট সকালে আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হয়েছিলেন বদিউজ্জামান। বিকেলে তাঁর স্ত্রী আদুরী খাতুনকে হাসপাতালে যেতে বলেন দেবর। সেখানে গিয়ে তিনি দেখতে পান, হাসপাতালের বারান্দায় ট্রলির ওপর পড়ে আছে তাঁর স্বামীর মরদেহ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় এ কথা বলেন আদুরী খাতুন। এ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জন আসামি রয়েছেন। আদুরী খাতুন জানান, তাঁর স্বামী বদিউজ্জামান নারায়ণগঞ্জের নিট কনসার্ন গ্রুপে চাকরি করতেন। তিনি নিজেও নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ২০১৩ সাল থেকে স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জের এসিআই পানির কল এলাকায়…
বিনোদন ডেস্ক হলিউড অভিনেত্রী সিডনি সুইনি এবার সিনেমা বা সিরিজ নয়, নতুন একটি বিজ্ঞাপনকে ঘিরে আলোচনায় এসেছেন। স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপ ‘নোভিগ’-এর প্রচারণায় প্রায় নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছেন ‘ইউফোরিয়া’খ্যাত এই অভিনেত্রী। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিজ্ঞাপনে সুইনিকে বিভিন্ন খেলাধুলার সরঞ্জামের সঙ্গে দেখা গেছে। কখনো বাস্কেটবল ও ফুটবল দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অংশ আড়াল করেছেন তিনি, আবার কখনো হকি গোলপোস্ট, ফুটবল প্যাড, বেসবল ক্যাচারের হেলমেট ও হকি গোলকিপারের মাস্ক ব্যবহার করেছেন। শুধু বিজ্ঞাপনের মুখ হিসেবেই নয়, নোভিগের সঙ্গে ব্যবসায়িকভাবেও যুক্ত হয়েছেন সুইনি। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার হওয়ার পাশাপাশি শেয়ারহোল্ডারও হয়েছেন। এক বিবৃতিতে…
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা এবং দলটির নেতাকর্মীদের বিচারের দাবিতে প্রকাশ্যে সরব বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সময়ে স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের নিজেদের রাজনৈতিক বলয়ে টানতে তিন দলের মধ্যেই এক ধরনের প্রতিযোগিতা চলছে—এমন অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এই তৎপরতা আরও জোরালো হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্টদের দাবি। অভিযোগ রয়েছে, কোথাও মামলা থেকে রক্ষা, কোথাও ব্যবসা ও সম্পদ সুরক্ষা, আবার কোথাও নির্বাচনী হিসাবকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে বিভিন্ন দলের নেতারা। প্রাডো গাড়ি ঘিরে এনসিপি নেতাকে নিয়ে আলোচনা গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ…
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীন থেকে ওষুধ, গাড়ি, যোগাযোগ সরঞ্জাম ও সামরিক সরঞ্জাম আমদানি করছে ইরান। এসব পণ্যের মূল্য পরিশোধে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা এড়িয়ে বিশেষ এক ধরনের ঋণ বা ‘ক্রেডিট’ ব্যবস্থার ব্যবহার করছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চীনে তেল বিক্রির অর্থের বিপরীতে চীনা পণ্য আমদানির সুযোগ পাচ্ছে। এই ব্যবস্থায় চীনের কিছু প্রতিষ্ঠান ও আর্থিক মধ্যস্থতাকারী যুক্ত থাকায় আন্তর্জাতিক আর্থিক নজরদারি এবং মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানো সম্ভব হচ্ছে। তেলের বিনিময়ে পণ্য ইরানের সঙ্গে চীনের এই বাণিজ্যব্যবস্থার অন্যতম ভিত্তি হলো দেশটির তেল রপ্তানি। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানের সমুদ্রপথে রপ্তানি করা…
দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার রাতে WHO মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে Reuters। সায়মা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তিনি ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে WHO’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর নিয়োগের মেয়াদ ছিল পাঁচ বছর। তবে দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে জমি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে WHO তদন্ত করছে। সায়মা ওয়াজেদ অবশ্য অভিযোগগুলো অস্বীকার করেছেন। চীন সফরের…
পটুয়াখালীর গলাচিপা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরকারফারমায় স্কুলে যেতে প্রতিদিন পাঁচটি খাল সাঁতরাতে হয় শিশুদের। এতে ভিজে যায় বই-খাতা ও ইউনিফর্ম। বৃষ্টি ও জোয়ারের সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকারফারমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিনই এমন ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে। চরটির দক্ষিণ প্রান্তে ম্যানগ্রোভ বনের পাশে বসবাসকারী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. জহিরুল ইসলামসহ আরও কয়েকজন শিশু প্রতিদিন পাঁচটি খাল সাঁতরে বিদ্যালয়ে পৌঁছায়। শিক্ষার্থীরা জানায়, খালের পানি পেরিয়ে স্কুলে যাওয়ার সময় বই-খাতা ও পোশাক ভিজে যায়। শরীরও ভেজা থাকে দীর্ঘ সময়। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। ভিজে গিয়ে অসুস্থ হলে অনেক সময় কয়েক দিন স্কুলে যাওয়া…
নিজস্ব প্রতিবেদক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গ্রামীণ কল্যাণের দায়ের করা রিট আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই আদেশ দেন আদালত। বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ নিয়ে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ দুটি পৃথক রিট আবেদন করে। পরবর্তী সময়ে কর পুনর্মূল্যায়নের মাধ্যমে পাঁচ করবর্ষে ৬৬৬ কোটি টাকা কর দাবির সিদ্ধান্তের বৈধতা নিয়েও রিট করা হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার…
নিজস্ব প্রতিবেদক উদ্ভাবনকে শুধু ধারণা বা গবেষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাজারমুখী পণ্য ও সেবায় রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, উদ্ভাবকদের অর্থায়ন, নীতিগত সহায়তা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব, মেধাস্বত্বের সুরক্ষা এবং বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সংলগ্ন নভোথিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলার প্রতিপাদ্য ‘Innovate to Market’।…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় কোনো ধরনের ‘বাড়াবাড়ি’ করা হলে সেখানে কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, পিকঅ্যাক্স এলাকায় কিছু তৎপরতা দেখা যাচ্ছে। ইরানকে তিনি সেখানে কোনো ধরনের কর্মকাণ্ড বাড়িয়ে না দেওয়ার সতর্কতা দেন। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা অত্যন্ত কঠোর হবে। পিকঅ্যাক্স মাউন্টেন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জের কাছে অবস্থিত। পাহাড়টির গভীরে নিরাপদ দুটি ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে এবং নাতাঞ্জ পারমাণবিক…
নিজস্ব প্রতিবেদক জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর কাফরুল থানায় দায়ের করা তারিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কালিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে পুলিশের করা আবেদন মঞ্জুর করেন। শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে কালিমউল্লাহ বলেন, উপাচার্য থাকাকালে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের হত্যার প্রতিবাদ ও এ বিষয়ে কথা বলেছিলেন তিনি। তাঁর বক্তব্য, ‘আমি শিক্ষক, এর বাইরে কিছু নই।’ এর আগে গত ৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম কালিমউল্লাহকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
