- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
আন্তর্জাতিক ডেস্ক কালো রেশমের ঝলক, কাঁধখোলা নকশা আর হাওয়ায় ভেসে থাকা স্বচ্ছ শিফন—রাজপরিবারের প্রচলিত পোশাকবিধিকে অগ্রাহ্য করে ১৯৯৪ সালের এক সন্ধ্যায় যে পোশাকে জনসমক্ষে হাজির হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা, সেটিই পরে পরিচিতি পায় ‘রিভেঞ্জ ড্রেস’ নামে। লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে ওই সন্ধ্যায় ডায়ানার উপস্থিতি শুধু ফ্যাশনের আলোচনাই তৈরি করেনি, বরং কঠোর জনমতের মুখে তাঁর আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বেরও প্রতীক হয়ে উঠেছিল। তিন দশক পরও পোশাকটি ঘিরে মানুষের আগ্রহ এতটুকু কমেনি। এবার পোশাকটি আবারও জনসমক্ষে আলোচনায় এসেছে। নিলাম প্রতিষ্ঠান সোথেবিজ জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর ২০২৬ নিউইয়র্কে ডায়ানার ঐতিহাসিক এই কালো গাউনটি নিলামে তোলা হবে। এর সম্ভাব্য দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৩ লাখ মার্কিন ডলার।…
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে মতলব-নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার (২৩) খাদেরগাঁও ইউনিয়নের গিলাতলী গাজী বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন গাজীর স্ত্রী। তাঁর তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। আহতরা হলেন অটোরিকশাচালক মো. ফারুক (৪২) এবং যাত্রী মো. জিলানী (৩২), হোসনে আরা (৪৫) ও পারভীন বেগম (৩৭)। তাঁদের সবার বাড়ি গিলাতলী গ্রামে এবং তাঁরা পরস্পরের আত্মীয়। জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনা স্থানীয়দের ভাষ্য, ফজরের নামাজের পর সাদিয়া আক্তারসহ কয়েকজন অটোরিকশায় করে নাগদা গ্রামের এক আত্মীয়ের জানাজায়…
আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা আরও বাড়ার মধ্যে সৌদি আরব সাময়িকভাবে তাদের গুরুত্বপূর্ণ ইস্ট–ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার পাইপলাইনে হামলার পর নিরাপত্তার কারণে এটি বন্ধ করা হয় বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। একই সময়ে ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট–ওয়েস্ট পাইপলাইনটি আরব উপদ্বীপের ওপর দিয়ে তেল পরিবহন করে এবং হরমুজ প্রণালি এড়িয়ে রপ্তানির সুযোগ দেয়। হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে ট্যাংকার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পর পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছিল। পাইপলাইনে হামলা, তেল সরবরাহে চাপ সৌদি…
নিজস্ব প্রতিবেদক আগামী তিন মাসের মধ্যে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এতে ডেঙ্গু সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, দেশ সবার। তাই দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভব। অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন জেলার স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণদের সঙ্গে…
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি রমজান আলীর (৫২) লাশ দেশে আনা হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া গ্রামের বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয় তাঁকে। রমজান আলী দীর্ঘদিন ধরে পাকিস্তানে বসবাস করছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, বেলুচিস্তানের পিশিন জেলার জিয়ারত ক্রস এলাকায় একটি কাস্টম হাউসে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট রাতে জিয়ারত ক্রসের কাস্টম হাউসে সন্ত্রাসীরা সমন্বিত হামলা চালায়। এতে পাঁচজন নিরাপত্তাকর্মী ও একজন কাস্টমস কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। পাল্টা অভিযানে ১০ হামলাকারী নিহত হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনও এ…
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে ছাত্রদলের এক নেতা নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাতের এ দুর্ঘটনার পর শনিবার সকাল ৯টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আরও দুজন নদীতে পড়ে গেলেও পরে তাঁদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম রাকিবুজ্জামান রকি (৩২)। তিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব। স্থানীয় প্রশাসন ও নৌযানে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাটলাগাড়ী এলাকার ১২৩ জনের একটি দল বাল্কহেডে করে ভেড়ামারার গোলাপনগর এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে রাত প্রায় ৯টার দিকে তাঁরা হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছান। এ সময় প্রবল…
আন্তর্জাতিক ডেস্ক নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর বসছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের সম্মেলনে রাশিয়া, চীন ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বৈশ্বিক দক্ষিণের নেতৃত্বে নিজেদের অবস্থান আরও শক্ত করার কঠিন কূটনৈতিক পরীক্ষার মুখে পড়েছে নয়াদিল্লি। ২০২৬ সালের ব্রিকস সম্মেলন ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। চলতি বছরের ১ জানুয়ারি ব্রাজিলের কাছ থেকে জোটটির ঘূর্ণায়মান সভাপতিত্ব নেয় ভারত। এ বছর ভারতের ঘোষিত মূল প্রতিপাদ্য—‘Building for Resilience, Innovation, Cooperation and Sustainability’ বা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তিতে এগিয়ে যাওয়া। আরও বড় হয়েছে ব্রিকস প্রতিষ্ঠাতা সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বর্তমানে মিসর,…
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে জয় দিয়ে জুনিয়র এশিয়া কাপ হকির অভিযান শেষ করেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২–১ গোলে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের মোকির ট্রেনিং গ্রাউন্ডে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষের গোলমুখে একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম দুই কোয়ার্টার। তৃতীয় কোয়ার্টারে আসে কাঙ্ক্ষিত গোল। পেনাল্টি স্ট্রোক থেকে অধিনায়ক সারিকা রিমন বাংলাদেশকে এগিয়ে দেন। এরপর শেষ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন কোনা আক্তার। দারুণ এক ফিল্ড গোল করে বাংলাদেশকে জয়ের পথে…
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কার্যক্রম চলছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্ল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবারের পৃথক এসব অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মোট ২ হাজার ২০৬টি মামলা করা হয়েছে। এ সময় ৪৩৬টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং রেকার দিয়ে সরানো হয়েছে ৩০৬টি যানবাহন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির উপকমিশনার মো. আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৪৭১টি মামলা করা হয়। মিরপুরে করা মামলাগুলোর মধ্যে…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
