Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শনিবার সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান। আমিনুল হক বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবে বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। তিনি বলেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা…

Read More

লোহিত সাগরের প্রবেশমুখে ইয়েমেন ও জিবুতির মাঝের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল–মানদেব প্রণালি এখন হুতিদের নিয়ন্ত্রণে। কৌশলগত এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ, আন্তর্জাতিক পণ্য পরিবহন এবং জ্বালানি ব্যয়ে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা কয়েক সপ্তাহ ধরে বাব আল–মানদেব দিয়ে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার তারা প্রণালিটির পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের বন্দরনগর মোখা এবং কৌশলগত পেরিম দ্বীপও তাদের নিয়ন্ত্রণে যাওয়ার খবর পাওয়া গেছে। বাব আল–মানদেবের গুরুত্ব সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের তেল পরিবহনে এই নৌপথের…

Read More

বাংলাদেশ রেলওয়ে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি রেলওয়ে অঞ্চলে মোট ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। পদ ও নিয়োগের সংখ্যা ১. আপিল বিভাগ, পূর্বাঞ্চল পদ: প্যানেল আইনজীবী পদসংখ্যা: ২ ২. হাইকোর্ট বিভাগ, পশ্চিমাঞ্চল পদ: প্যানেল আইনজীবী পদসংখ্যা: ৮ ৩. হাইকোর্ট বিভাগ, পূর্বাঞ্চল পদ: প্যানেল আইনজীবী পদসংখ্যা: ১২ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। হাইকোর্ট বিভাগের প্যানেল আইনজীবীর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপিল বিভাগের প্যানেল আইনজীবীর ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার ১০…

Read More

নতুন বেতনকাঠামো সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রকৃত আয় কমে যাওয়ার বাস্তবতায় বেতন সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে খুব বেশি মতভেদ নেই। তবে রাষ্ট্রীয় অর্থনীতির দিক থেকে প্রশ্নটি ভিন্ন—এই বাড়তি ব্যয়ের চাপ সরকার কতটা সামলাতে পারবে? নতুন বেতনকাঠামো বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৫৫ হাজার ৮০০ কোটি টাকা স্থায়ী ব্যয় হবে বলে হিসাব করা হচ্ছে। বড় প্রশ্ন হলো, এই অর্থ আসবে কোথা থেকে এবং শেষ পর্যন্ত এর বোঝা কে বহন করবে? এটি এককালীন ব্যয় নয়। নতুন বেতন ও পেনশন কাঠামো চালু হলে প্রতিবছরের বাজেটেই এ ব্যয় বহন করতে হবে। ধাপে ধাপে বাস্তবায়ন করলে…

Read More

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক ও নিহত নারীর তিন স্বজন আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মতলব-গৌরীপুর সড়কের নাগদা বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম সাদিয়া আক্তার (২৫)। তিনি উপজেলার গিলাতলী এলাকার ইসমাইল গাজীর স্ত্রী। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, সাদিয়া আক্তার তিন স্বজনকে নিয়ে গিলাতলী থেকে অটোরিকশায় করে নাগদা এলাকায় যাচ্ছিলেন। পথে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তারা সেখানে যাচ্ছিলেন। নাগদা বড়বাড়ির সামনে অটোরিকশাটি থামলে মতলব দক্ষিণ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘জৈনপুর পরিবহন’ নামে একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ভারতের সাবেক জনতা দল (সেক্যুলার) বা জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্নার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় ডজনখানেক পর্নোগ্রাফিক ভিডিও পাওয়া গেছে। তাঁর কাছ থেকে একটি পেনড্রাইভ, চার্জার ও নোটবুকও জব্দ করা হয়েছিল। গত মাসে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে হাই-সিকিউরিটি ব্যারাকে অভিযান চালিয়ে রেভান্নার কাছ থেকে মোবাইল ফোনটি জব্দ করে ক্রাইম ব্রাঞ্চ। পরে মোবাইল ফোন ও পেনড্রাইভ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ফরেনসিক প্রতিবেদনে মোবাইল ফোনে বেশ কয়েকটি পর্ন ভিডিও এবং পেনড্রাইভে ওয়েব সিরিজের ভিডিও পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারাগারে মোবাইল ব্যবহারের অভিযোগ কারাগারে ব্যক্তিগত মোবাইল ফোন, সিম কার্ড…

Read More

নিজস্ব প্রতিবেদক অনলাইনে পণ্য কেনাবেচায় ক্ষুদ্র উদ্যোক্তাদের কুরিয়ার খরচ কমাতে ‘স্পিডপোস্ট’ সেবা চালু করেছে বাংলাদেশ ডাক বিভাগ। এ সেবায় প্রথম এক কেজি পার্সেল পাঠাতে খরচ হবে মাত্র ১০ টাকা। এরপর প্রতি অতিরিক্ত কেজির জন্য দিতে হবে ৫ টাকা। ‘আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ’—এই স্লোগান নিয়ে সেবাটি চালু করা হয়েছে। ডাক বিভাগের তথ্য অনুযায়ী, স্পিডপোস্টে একটি পার্সেলে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত পণ্য পাঠানো যাবে। শুকনো খাদ্যসামগ্রী, মধু, তেলসহ বিভিন্ন ধরনের পণ্য এবং ভারী সামগ্রীও এই সেবার আওতায় পাঠানো যাবে। কত সময়ে পৌঁছাবে পার্সেল জেলা শহর থেকে ঢাকায় পার্সেল পৌঁছাতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগবে। এক জেলা শহর…

Read More

বাণিজ্য ডেস্ক এক দিনের ব্যবধানেই দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। শনিবার থেকে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার প্রভাবও দেশের বাজারে পড়ছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম…

Read More

বিশ্লেষণ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। তবে সামনে আরও বড় উদ্বেগ তৈরি করতে পারে এমন একটি বিষয় হলো—জলবায়ুগত ধাক্কা যখন দেশের বিদ্যমান কৃষি, খাদ্য ও জ্বালানি সংকটের সঙ্গে একসঙ্গে আঘাত হানে। ২০২৬ সালে শক্তিশালী হয়ে ওঠা এল নিনো পরিস্থিতি এ কারণে বাংলাদেশের জন্য বিশেষভাবে উদ্বেগের। কারণ আন্তর্জাতিক জ্বালানি ও সারবাজারেও একই সময়ে অস্থিরতা চলছে। এল নিনো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের পানির অস্বাভাবিক উষ্ণতার একটি প্রাকৃতিক ঘটনা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বায়ুমণ্ডলীয় প্রবাহ ও বৃষ্টিপাতের ধরন বদলে যেতে পারে। দক্ষিণ এশিয়ায় এর প্রভাবে বর্ষা দেরিতে আসা, অনিয়মিত বৃষ্টিপাত এবং অতিরিক্ত তাপমাত্রার ঝুঁকি বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল…

Read More

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগকে নতুন রূপে ‘পরিশোধিত’ করে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সরকারের ভেতরের কিছু ব্যক্তি এবং দিল্লির সঙ্গে সম্পৃক্ত কিছু গোষ্ঠী এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। শুক্রবার সকালে খুলনায় জামায়াতে ইসলামীর একটি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক মাঠে ফিরলেও তাদের সহজে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, যদি আওয়ামী লীগবিরোধী ও ‘ফ্যাসিবাদবিরোধী’ রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকে। জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে যা বললেন…

Read More