বাংলাদেশ রেলওয়ে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি রেলওয়ে অঞ্চলে মোট ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
পদ ও নিয়োগের সংখ্যা
১. আপিল বিভাগ, পূর্বাঞ্চল
পদ: প্যানেল আইনজীবী
পদসংখ্যা: ২
২. হাইকোর্ট বিভাগ, পশ্চিমাঞ্চল
পদ: প্যানেল আইনজীবী
পদসংখ্যা: ৮
৩. হাইকোর্ট বিভাগ, পূর্বাঞ্চল
পদ: প্যানেল আইনজীবী
পদসংখ্যা: ১২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
হাইকোর্ট বিভাগের প্যানেল আইনজীবীর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আপিল বিভাগের প্যানেল আইনজীবীর ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার ১০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি আপিল বিভাগে এনরোলমেন্টসহ মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগের ধরন
চুক্তিভিত্তিকভাবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে।
আবেদন যেভাবে
নির্ধারিত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। প্যানেল আইনজীবীদের নমুনা আবেদনপত্র (সিভি) ও Terms of Reference বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীরা নির্ধারিত ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আবেদন করতে পারবেন।
আবেদন পাঠানোর ঠিকানা
অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে ও আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি
রেলভবন, কক্ষ নম্বর-৪০১, ঢাকা।
আবেদনের শেষ সময়
৪ অক্টোবর ২০২৬।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৫ মার্চের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতার তথ্য হালনাগাদ করতে চাইলে পুনরায় আবেদন করা যাবে।
এ ছাড়া একজন আবেদনকারী একাধিক প্যাকেজে প্যানেলভুক্তির জন্য পৃথকভাবে আবেদন করতে পারবেন।
বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

