- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় GPA-5 পাওয়া শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ‘শিখো-প্রথম আলো GPA-5 কৃতী সংবর্ধনা ২০২৬’। রোববার সকালে নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই ভিড় করেন কৃতী শিক্ষার্থীরা। ফয়’স লেকের প্রবেশপথে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, কেউ বিভিন্ন রাইডে চড়ছেন, আবার কেউ ভিআরসহ বিনোদনের নানা আয়োজন উপভোগ করছেন। পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে GPA-5 পাওয়া তাসফিয়া জান্নাত বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, ফল প্রকাশের পর ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন আরও দৃঢ় হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হওয়ার…
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণায় এক মাস ধরে অপেক্ষা চলছে। বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিদায় নেওয়ার প্রস্তুতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়বার্তাও দিয়েছিলেন। নতুন নেতৃত্বের সম্ভাব্য নাম বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছালেও এখনো কমিটি ঘোষণা হয়নি। সংশ্লিষ্ট বিএনপি ও ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নেতৃত্ব বাছাইয়ে তরুণদের প্রাধান্য দেওয়া হবে, নাকি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা অভিজ্ঞ নেতাদের সামনে আনা হবে—এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেমে নেই। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে কমিটি গঠনের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে সাম্প্রতিক ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদলের…
রাজধানীর মিরপুরে এক ছাত্রদল নেতাকে মারধর ও অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা ফয়সাল আহমেদ মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আর অভিযোগের শিকার তানজীব হোসেন মিশা মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে ফয়সালের বহিষ্কারাদেশ দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিএনপি নেতা হাজী দেলোয়ার হোসেন দুলুর অফিসে একটি সালিশকে কেন্দ্র করে তানজীব হোসেন মিশাকে মারধর করেন ফয়সাল। এ সময় অস্ত্র দেখিয়ে তাকে হুমকি দেওয়ার অভিযোগ…
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে আইনজীবী নুর নবী বুলবুল সাংবাদিকদের বিষয়টি জানান। এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন রিট আবেদনটি করেন। রিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী। রিটের শুনানির সময় আওয়ামী লীগপন্থি কয়েকজন আইনজীবী আদালতে উপস্থিত হয়ে আবেদনটি প্রত্যাহারের অনুরোধ জানান। পরে হাইকোর্ট রিটটির শুনানি গ্রহণ না করে তা খারিজ করে দেন। রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সেই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল, যাতে আন্তর্জাতিক…
শিশু-কিশোরদের ডিভাইসের আসক্তি থেকে বের করে খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে বাংলাদেশ স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আয়োজনে ‘মডেল কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, স্কাউটিংয়ের অন্যতম শিক্ষা হলো শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নিজের প্রতি নিষ্ঠা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরেরা খেলাধুলা,…
রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ ইমন হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাব জানিয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গেন্ডারিয়া থানার পার গেন্ডারিয়া দয়াগঞ্জ চার রাস্তার মোড়সংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়। জাল টাকা কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৯ লাখ টাকার জাল নোটসহ ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী, তাঁর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ এলাকায়। র্যাবের দাবি, ইমন দীর্ঘদিন ধরে ঢাকা, শরীয়তপুরসহ বিভিন্ন…
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গার পানি বিপৎসীমা অতিক্রম করায় ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটই খুলে দিয়েছে ভারত। এতে বিপুল পরিমাণ পানি ভাটির দিকে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও বন্যাপ্রবণ এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উজান থেকে পানির প্রবল চাপের কারণে বর্তমানে ব্যারেজ দিয়ে প্রায় ১৬ লাখ কিউসেক পানি ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ফিডার ক্যানেল দিয়ে আরও প্রায় ৪০ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্যানুযায়ী, ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানির স্তর প্রায় ২৩ দশমিক ৭৫ মিটারে উঠেছে। ওই এলাকায় বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার…
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে বসবাসরত হরিজন সম্প্রদায়সহ পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পুনর্বাসন ছাড়া কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম বন্ধেরও দাবি জানিয়েছেন কলোনির বাসিন্দারা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে মিটফোর্ড হাসপাতালের সুইপার কলোনিতে বসবাসকারী পরিবারগুলোর পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, মিটফোর্ড হাসপাতাল এলাকায় হরিজন সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণির পরিচ্ছন্নতাকর্মী দীর্ঘদিন ধরে বসবাস করছেন। হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণের জন্য তাঁদের আবাসন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ভবন অপসারণের টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে দাবি করা…
রাজধানীর পুরান ঢাকার লালবাগে নিজ ভাড়া বাসা থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৭) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগের শহীদনগরের বউবাজার-৩ এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে। লালবাগ থানা সূত্রে জানা যায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে লালবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ…
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে তালাক দেওয়ার পর শ্বশুরবাড়িতে গিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার নিজামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, নিজামকান্দি গ্রামের আহাদ আলী মোল্যার মেয়ে ইয়াসমিন খানমের (২৪) সঙ্গে একই এলাকার লালটু মোল্যার (২৮) প্রায় আট বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে লালটু ইয়াসমিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ পরিবারের। একপর্যায়ে প্রায় দেড় মাস আগে ইয়াসমিন স্বামীকে তালাক দেন। এরপর থেকে তিনি বাবার বাড়িতে থাকছেন। পরিবারের দাবি, তালাকের পর লালটু বিভিন্ন…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
