- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত এক বাংলাদেশি ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বিস্তারিত জানতে ও প্রতিবাদ জানাতে রোববার (১৩ সেপ্টেম্বর) বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। নিহত বাংলাদেশির নাম আসাদুল হক (৩৮)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত এলাকা থেকে ভারতের প্রায় দেড় কিলোমিটার ভেতরে বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি একটি চোরাকারবারি দলের ওপর গুলি চালান। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের উত্তর…
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। আইন অনুযায়ী যেকোনো সাধারণ নাগরিক বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, বর্তমান আইনে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পান না। এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এদিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী বাছাই করা হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে যারা প্রার্থী হতে আগ্রহী, তারা ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর ফরম জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। ঠাকুরগাঁও-১ আসনটি বিএনপির…
হরমুজ প্রণালিতে একটি জাহাজে নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে নিরাপত্তাজনিত কারণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করায় আশঙ্কা আরও বেড়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ব্রিটিশ নৌবাহিনীর যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম সিকিউরিটি সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজে কোনো ধরনের প্রজেক্টাইল আঘাত হেনেছে। এতে জাহাজটির কতটা ক্ষতি হয়েছে বা নাবিকদের কী অবস্থা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর একদিন আগে সৌদি আরব জানায়, ইরাক থেকে ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করেছে। হামলার উৎস হিসেবে ইরাকের কথা উল্লেখ করেছে বাগদাদ ও রিয়াদ। দেশটিতে…
কক্সবাজারের বিভিন্ন হোটেল ও রিসোর্টে পুলিশ বক্স নির্মাণের কথা বলে চাঁদাবাজির অভিযোগে একটি প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম জিয়াবুল হক। বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও তিনটি চেকবই জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চক্রটির সদস্যরা কক্সবাজার শহরের কয়েকটি তারকা হোটেল ও রিসোর্টে যান। এর মধ্যে সি-গাল হোটেল, হোটেল সাম্পান ও হোটেল কক্স টুডেসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। চক্রের সদস্যরা নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতেন। পর্যটন এলাকার বিভিন্ন স্থানে স্থায়ী…
আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তার মতো আধুনিক বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ধীরে ধীরে সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ে AI, রোবটিক্স, মেশিন লার্নিং…
আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আনতে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমে অ্যামচ্যামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকার প্রস্তুত। তিনি বলেন, গত তিন দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অ্যামচ্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংগঠনটি সরকার ও বেসরকারি খাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবেও কাজ করছে। বাণিজ্যমন্ত্রীর…
সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ চলছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) সামা টিভিকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, হুথিদের নিজস্ব কিছু বিষয় রয়েছে এবং ইরানের সঙ্গে সৌদি আরবের সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সব দেশের একসঙ্গে কাজ করা উচিত। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংঘাত এড়িয়ে সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিষয়ে প্রশ্ন করা হলে পেজেশকিয়ান দাবি করেন, তিনি জীবিত আছেন এবং আগের মতোই দেশের…
প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, তরুণ ও গবেষকদের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্রের প্রয়োজনে সবাইকে এগিয়ে এসে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও সক্ষমতা কাজে লাগাতে হবে। সরকারও উদ্যোক্তা, ব্যবসায়ী, গবেষক ও বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। তিনি সরকার, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তারেক রহমান বলেন, অনুষ্ঠানের বক্তাদের বক্তব্য ও উপস্থাপনায় আগামী দিনের বাংলাদেশের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ…
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
