Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

নিজস্ব প্রতিবেদক বিদেশে পাচার করা অর্থ ও সম্পদের মধ্যে আদালতের আদেশে জব্দ বা অবরুদ্ধ ব্যাংক হিসাবে সরকারের পাওনা কর ও শুল্ক আদায়ে সাত সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আখতার রিবার সই করা প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে। সরকারের পাওনা অর্থ আদায়ে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলকে আহ্বায়ক করে কমিটিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক শাখার অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং শাখার মহাপরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশ যখন সংকটে পড়ে, তখন তা থেকে উত্তরণের দায়িত্ব জনগণ বিএনপির ওপরই তুলে দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার গভীর রাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, সংকটময় সময়ে দেশ ও জনগণের পাশে থেকে সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান দায়িত্ব। তবে সেই দায়িত্ব পালনের জন্য দলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা জরুরি। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিএনপির কোনো নেতা বা কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর চূড়ান্ত সুবিধা পাবে ‘গোপন ও পলাতক শক্তি’। তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে এন-১ মহাসড়কের প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এলাকায় দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। কীভাবে দুর্ঘটনা স্থানীয় সময়…

Read More

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর জেলা শহর মাইজদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের হোয়াইট হল এলাকায় এ মিছিল বের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার সন্দেহে তিনজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, মিছিলে প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগানও ছিল। মিছিলের সামনে যুবলীগের এক নেতার নামসংবলিত একটি ব্যানারও দেখা যায়। মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রায় ১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে বেশ কয়েকজনকে মিছিল করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নতুন করে ১ হাজার ১৭৭ জন শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১১৭ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন…

Read More

নিজস্ব প্রতিবেদক কারখানাগুলোতে আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে সাম্প্রতিক সংকটের আগে যে মাত্রায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ছিল, তা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ফজলুল হক বলেন, ব্যবসায়ীদের জন্য এটি বৈঠকের বড় স্বস্তির খবর। এর আগে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও জানিয়েছিলেন, বিকল্প উৎস থেকে আমদানিসহ সরকারি উদ্যোগের ফলে কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

Read More

তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে দেশে নতুন করে ক্রীড়াজাগরণ তৈরি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প ইতোমধ্যে চলমান রয়েছে।…

Read More

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইয়েমেনের কৌশলগত মোকা বন্দর ও বাব আল-মানদেবের প্রবেশমুখের গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, হুতিদের এই সামরিক অগ্রযাত্রা শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের বিষয় নয়। এর প্রভাব সৌদি আরবের নিরাপত্তা, লোহিত সাগরের নৌপথ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। মোকা ও পেরিমের নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ মোকা বন্দর বাব আল-মানদেব প্রণালির খুব কাছাকাছি অবস্থিত। আর পেরিম দ্বীপটি প্রণালির মুখে কৌশলগত অবস্থানে রয়েছে। ফলে এই দুই অঞ্চলে হুতিদের নিয়ন্ত্রণ…

Read More

যুক্তরাষ্ট্রের হাতে নাকি আর মাত্র ১৪ দিন চালানোর মতো তেল মজুত রয়েছে—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে হিসাবটি পুরোপুরি সঠিক নয়। কারণ এতে দেশটির কৌশলগত মজুতের পরিমাণের সঙ্গে প্রতিদিনের মোট পেট্রোলিয়াম পণ্য ব্যবহারের হিসাবকে একসঙ্গে তুলনা করা হয়েছে। ভাইরাল দাবিতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআরে (SPR) প্রায় ২৮ কোটি ৬৬ লাখ ব্যারেল তেল রয়েছে। আর দেশটিতে প্রতিদিন প্রায় ২ কোটি ৭০ লাখ ব্যারেল পেট্রোলিয়াম পণ্য ব্যবহৃত হয়। এই দুটি সংখ্যাকে ভাগ করেই ১৪ দিনের হিসাব করা হয়েছে। তবে এই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের মোট তেল সরবরাহব্যবস্থার চিত্র পাওয়া যায় না। কারণ SPR হলো জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষিত…

Read More

দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। আক্রান্ত শিশুদের মধ্যে গুরুতর জটিলতা ও মৃত্যুর ঘটনা বাড়ার মধ্যেই রোগটির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সতর্ক করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আইইডিসিআরের এক গবেষণার তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, হাম ভাইরাসে আক্রান্ত প্রতি ১০০ শিশুর মধ্যে অন্তত ৭৩ জনের স্বাভাবিক রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। গবেষণা অনুযায়ী, হাম ভাইরাস শিশুর শরীরে প্রবেশের পর আগে থেকে তৈরি রোগ প্রতিরোধের ‘স্মৃতি’ বা সুরক্ষামূলক ব্যবস্থা নষ্ট করে দিতে পারে। ফলে হাম থেকে সুস্থ হওয়ার পরও শিশুর শরীর অন্যান্য সাধারণ জীবাণুর বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারায় বিভিন্ন সংক্রমণের ঝুঁকি…

Read More