Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

নিজস্ব প্রতিবেদক ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ব্যবহার করে মার্কিন কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় দূতাবাস এ সতর্কতা জানায়। এতে অনলাইনে সন্দেহজনক বা প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। দূতাবাস জানিয়েছে, কোনো মার্কিন দূতাবাসের কর্মকর্তা বা কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, উপহারের কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এর মধ্যে ব্যাংক হিসাবের তথ্য, কার্ড নম্বরসহ বিভিন্ন আর্থিক তথ্য রয়েছে। প্রতারণা থেকে বাঁচতে দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। প্রথমত, সাড়া দেবেন না। কেউ নিজেকে মার্কিন কূটনীতিক পরিচয় দিয়ে অর্থ বা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের জেদ্দা, মক্কা ও তাইফে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্সের ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কতা দেওয়া হয়। সতর্কবার্তায় সবাইকে শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। তবে কী ধরনের হুমকি বা বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষ যেন দ্রুত ঘরের ভেতরে বা নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবং জানালা, বারান্দা, ছাদ ও খোলা জায়গা থেকে দূরে থাকে। যারা বাইরে রয়েছেন, তাদের দ্রুত কোনো ভবনের ভেতরে প্রবেশ অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয়…

Read More

আন্তর্জাতিক ডেস্ক মহাকাশে পৃথিবীর কক্ষপথে একটি অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতার মোকাবিলা এবং মার্কিন সামরিক সম্পদ সুরক্ষার জন্য এ ধরনের সক্ষমতা প্রয়োজন। সোমবার ‘এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্স’-এ মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক জানান, শত্রুভাবাপন্ন পক্ষের সম্ভাব্য হামলা ও বৈরী কর্মকাণ্ড থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষা দিতে কক্ষপথে অস্ত্র মোতায়েন রাখা জরুরি হয়েছে। তবে অস্ত্রটির সুনির্দিষ্ট সক্ষমতা কিংবা কখন সেটি কক্ষপথে পাঠানো হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ভবিষ্যতের যেকোনো সংঘাতে স্যাটেলাইট গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সামরিক যোগাযোগ, নজরদারি ও ন্যাভিগেশন—সব ক্ষেত্রেই স্যাটেলাইটের ওপর…

Read More

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়কে নালা ও সড়ক নির্মাণকাজ চলায় পুরো পথ বন্ধ হয়ে গেছে। বিকল্প চলাচলের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকেরা। মুন্সিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ-বিলেরকান্দি থেকে শাহ আলম শেখের বাড়ি হয়ে খালপাড় পর্যন্ত এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়কের এক পাশে নালা নির্মাণের জন্য মাটি খুঁড়ে রাখা হয়েছে, অন্য পাশে স্তূপ করে রাখা হয়েছে মাটি। এতে চলাচলের জায়গা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে মাটি খোঁড়া এবং কোথাও বড় আকারের নালা তৈরি করা হয়েছে। সড়কের পাশেই রয়েছে অনির্বাণ সরকারি প্রাথমিক…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনকারীরা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। রায়ে দণ্ডিত সাত আসামির সবাইকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। রায় ঘোষণার সময়…

Read More

বিনোদন ডেস্ক শৈশবেই অভিনয়ে নাম লিখিয়ে খ্যাতি পেয়েছিলেন বেবি নাজ। পর্দায় তাঁর প্রাণবন্ত অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। মাত্র চার বছর বয়সে মঞ্চে নাচ দিয়ে শুরু হয়েছিল পথচলা। এরপর শিশুশিল্পী হিসেবে একের পর এক সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন সে সময়ের পরিচিত মুখ। কিন্তু আলো ঝলমলে সেই জীবনের আড়ালে লুকিয়ে ছিল গভীর বঞ্চনা, পারিবারিক অশান্তি ও মানসিক যন্ত্রণা। বেবি নাজের জন্ম একটি আর্থিক সংকটে থাকা পরিবারে। তাঁর বাবা মির্জা দাউদ বেগ ছিলেন লেখক। পরিবারের প্রয়োজন মেটাতে খুব অল্প বয়সেই উপার্জন শুরু করতে হয় তাঁকে। মঞ্চে সিনেমার নায়িকাদের নাচ অনুকরণ করতেন তিনি। প্রতিটি অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে পেতেন প্রায় ১০০ রুপি।…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর পল্লবীর সবুজবাংলা আবাসিক এলাকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ওই সাংবাদিক। প্রান্ত পারভেজের ভাষ্য, দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি তাঁর বাসার সামনে এসে তাঁকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সব মিলিয়ে চার রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানান তিনি। সাংবাদিক প্রান্ত পারভেজের অভিযোগ, মিরপুর ও পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ‘আশিক গ্রুপ’ জড়িত। সম্প্রতি ওই গ্রুপের কথিত…

Read More

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হাই-রিস্ক কার্গো অ্যান্ড মেইল (HRCM) মর্যাদা প্রত্যাহারের জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এই মর্যাদার কারণে ২০১৭ সাল থেকে দেশে পণ্য পরিবহন ও কার্গো ব্যবস্থাপনায় সময় ও ব্যয় বেড়েছে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার ঢাকার সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী বলেন, HRCM মর্যাদা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা (EDS) স্থাপন করা হয়েছে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হওয়া অডিটে সন্তোষজনক ফল পাওয়া গেছে বলেও জানান তিনি। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের HRCM মর্যাদা…

Read More

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা শাহে আলম। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে প্রচলিতভাবে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে আলোচনা করা হয়। এবার এ ধরনের কোনো বৈঠক হয়নি। এর আগে সোমবার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সাত ধাপের একটি প্রাথমিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথম…

Read More

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে সম্মত হয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দেওয়া এক চিঠিতে বিষয়টি জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চিঠিতে বলা হয়েছে, সালমান এফ রহমানকে বাদ দিয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্গঠিত বোর্ডে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তাদের মধ্য থেকে তিন থেকে চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন পরিচালক এবং কোম্পানির পদাধিকারবলে ব্যবস্থাপনা পরিচালককে রাখার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বিএসইসির অনুমোদনও পাওয়া গেছে বলে জানিয়েছে কোম্পানিটি। রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বেক্সিমকোর চিঠিতে বলা…

Read More