Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

নিজস্ব প্রতিবেদক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের আইন কার্যকর হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন। এতে আরও বলা হয়েছে, বিশেষায়িত বাহিনীকে দেওয়া ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, নজরদারি এবং কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিদ্যমান র‍্যাব বিলুপ্ত করে নতুন আইন প্রণয়ন এবং এসআরবি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ইউনিটের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক এক বছরের মধ্যে বিয়ে হবে—এমন বিশ্বাস থেকে ভারতের জয়পুরের বিখ্যাত মোতি ডুংরি গণেশ মন্দিরে মেহেদি নিতে ভিড় করেছেন বিপুলসংখ্যক মানুষ। মন্দির কর্তৃপক্ষের দাবি, মাত্র তিন ঘণ্টায় প্রায় ৩ হাজার ৫০০ কেজি মেহেদি বিতরণ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর সিঞ্জারা উৎসব উপলক্ষে মন্দিরে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন। বিশেষ মেহেদি বিতরণের খবর ছড়িয়ে পড়ায় দিল্লি, চণ্ডীগড়সহ ভারতের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে আসেন। ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই মেহেদি বিতরণ শুরু করতে হয়। এক বছরের মধ্যে বিয়ের বিশ্বাস মোতি ডুংরি গণেশ মন্দিরে ‘সিঞ্জারা মেহেদি’ ঘিরে বিশেষ লোকবিশ্বাস রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী, যাদের বিয়েতে দেরি…

Read More

নিজস্ব প্রতিবেদক শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলায় মোট ৪১ জন আসামি রয়েছেন। এর মধ্যে ৩০ জন পলাতক। তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য এর আগে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কেউ আত্মসমর্পণ করেননি। এ কারণে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মামলার ১১ আসামিকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল…

Read More

নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের পৃথক দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থীকে ৩ লাখ ৬৫ হাজার টাকা এবং ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ শাস্তি দেওয়া হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, জরিমানা পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীদের চলমান, টার্ম ফাইনাল ও পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি স্থগিত থাকবে।…

Read More

নিজস্ব প্রতিবেদক ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় নির্যাতনের অভিযোগে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে করা অভিযোগের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন কোটা আন্দোলনের নেতা রাশেদ খাঁন। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে নিজের অভিযোগের বিষয়ে খোঁজ নেন তিনি। তাঁর অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে প্রসিকিউশন সূত্রে জানানো হয়েছে। রাশেদ খাঁনের অভিযোগ, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় তাকে আটক করে নির্যাতন করা হয়। তাঁর দাবি, একটি টর্চার সেলে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক বাজারে বুধবার সোনার দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এবং তেলের দামে পতনের মধ্যে মূল্যবান ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে উঠেছে। এর আগে সোমবার এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল সোনার দাম। তবে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৯ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। ফেডের সুদের সিদ্ধান্তের অপেক্ষা সোনার বাজারে এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণের সিদ্ধান্তের দিকে।…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে মেট্রোরেল-৫-এর সাউদার্ন রুট, মেট্রোরেল-১ এবং মেট্রোরেল-৫-এর নর্দার্ন রুট—এই তিন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত তিন প্রকল্পের মধ্যে রয়েছে মেট্রোরেল-১-এর বিমানবন্দর-কামালাপুর অংশ, মেট্রোরেল-৫-এর হেমায়েতপুর-ভাটারা অংশ এবং নতুন মেট্রোরেল-৫-এর গাবতলী-দাশেরকান্দি সাউদার্ন রুট। তিন প্রকল্পে থাকছে নতুন ও সংশোধিত প্রস্তাব পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, একনেকের বৈঠকে শুরুতে শুধু মেট্রোরেল-৫-এর সাউদার্ন রুট প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। পরে প্রকল্পগুলোর সমন্বিত অগ্রগতি বিবেচনায় নিয়ে জাপানি অর্থায়নে বাস্তবায়নাধীন মেট্রোরেল-১ ও মেট্রোরেল-৫ নর্দার্ন রুটের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই…

Read More

নিজস্ব প্রতিবেদক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে যুবদল নেতা মো. খোকনের নামে ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি’ দেওয়ার ঘোষণা সংবলিত পোস্টার লাগানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব পোস্টার দেখা যায়। পরে পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। পোস্টারে আসন্ন ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী দাবি করে মাদক বিনা মূল্যে বিতরণের কথা লেখা হয়েছে। পাশাপাশি বেকারদের জন্য ‘গাঁজা ভাতা’, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে বিনা মূল্যে সরবরাহ এবং ‘থানা-পুলিশ আমার ভাই’সহ বিভিন্ন আপত্তিকর স্লোগানও রয়েছে। তবে পোস্টারে নাম ও ছবি থাকা সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ১২ বছর বয়সী স্কুলছাত্রী ঈশা রানী দাসের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। স্কুলের টিফিনের সময় নাশতা কিনতে বের হয়ে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঈশা সাতকানিয়ার কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বড় বোন আদিত্য রানী দাস একই বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। দুই বোন প্রতিদিন একসঙ্গে স্কুলে যাওয়া-আসা করত। ঈশাদের বাড়ি সাতকানিয়া উপজেলার চাদহা ইউনিয়নের মিঠার ধন এলাকার নাথপাড়ায়। ঈশার বাবা সুনীল কান্তি দাস (৫২) দীর্ঘদিন ওমানে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে স্ট্রোক করার পর গত বছর দেশে ফেরেন। এরপর থেকে তাঁর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়িয়ে ‘অ্যালার্ট লেভেল ৩’ করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কতা প্রকাশ করা হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। পাশাপাশি দেশটির কিছু এলাকায় হামলার আশঙ্কা বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এ ভ্রমণ নির্দেশনায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক অস্থিতিশীলতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতকে ঝুঁকির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে ইয়েমেন ভ্রমণের…

Read More