- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
নিজস্ব প্রতিবেদক হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, কথিত মিথ্যা ফতোয়া, হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে হেযবুত তওহীদ ওলামা ফোরাম। বুধবার অনুষ্ঠিত এই মানববন্ধনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও কুৎসা ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে আলেম সমাজের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। হেযবুত তওহীদ ওলামা ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ মহিবুর রহমানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা মোশারফ হোসেন নাটোরী, মাওলানা রুহুল আমিন মুন্সি, হাফেজ মোহাম্মদ আইয়ুব, মাওলানা মেহেদী হাসান সাগর, মাওলানা আব্দুল মুনয়িম ও মাওলানা গাজী শাহিনুল হাসান আইনুদ্দিনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। আলেমদের দায়িত্ব নিয়ে যা…
নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদ ভবনের সামনে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে প্রধান শিক্ষক রঞ্জিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, গ্রেপ্তার দুজনই এ ঘটনায় জড়িত ‘প্রকৃত ছিনতাইকারী’। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানায়। এ ঘটনায় বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। সিসিটিভির ফুটেজে থাকা ব্যক্তিরাই গ্রেপ্তার ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গিয়েছিল,…
নিজস্ব প্রতিবেদক সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভা শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। এতে অন্তত ৬১ জন সচিব অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সভা সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব প্রস্তাবটি গ্রহণ করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে দুদককে নির্দেশ দেন। দুদক সূত্র জানিয়েছে, সংস্থাটি শিগগিরই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি…
নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন তিন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। অন্য দুই মনোনয়নপ্রত্যাশী হলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়নপ্রত্যাশীদের ১৬ সেপ্টেম্বরের মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটি মনোনয়ন বোর্ড হিসেবে বৈঠক করে ঠাকুরগাঁও-১ আসনের চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে। মির্জা ফয়সাল আমিন বর্তমানে ঠাকুরগাঁও জেলা…
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মহাকাশে উৎপাদন প্রযুক্তি, মহাকাশচারীদের স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের প্রস্তুতি নিয়ে নতুন গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করেন এক্সপেডিশন ৭৫-এর সদস্যরা। নাসার নভোচারী অনিল মেনন ‘মিয়োকা’ নামের সীসামুক্ত সোল্ডারিং পরীক্ষায় অংশ নেন। মাইক্রোগ্র্যাভিটিতে ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি ও মেরামতের সম্ভাবনা যাচাই করতে তিনি আইএসএসের হারমনি মডিউলে একটি সার্কিট বোর্ডে সোল্ডারিং করেন। পরীক্ষার নমুনা পরে পৃথিবীতে ফিরিয়ে এনে ভূমিতে তৈরি একই ধরনের নমুনার সঙ্গে তুলনা করা হবে। এই গবেষণার ফল সফল হলে ভবিষ্যতে মহাকাশে ইলেকট্রনিক যন্ত্রাংশ মেরামত ও উৎপাদনের ক্ষেত্রে পৃথিবী থেকে অতিরিক্ত সরঞ্জাম পাঠানোর প্রয়োজন কমতে…
প্রতিনিধি, ভোলা ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মনপুরার রামনেওয়াজ মৎস্যঘাটে তোলা হলে নিলামে ২০ হাজার ১০০ টাকায় বিক্রি হয়। জেলেদের মাছ ধরার জাল তুলতেই এত বড় পাঙাশটি ধরা পড়ে। মাছটি দেখতে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষ মাছঘাটে ভিড় করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলে আরিফ মাঝি মেঘনা নদীতে পাঙাশ ধরার জন্য জাল ফেলেন। পরে জাল তুলতে গিয়ে তিনি বড় মাছটি দেখতে পান। এরপর মাছটি রামনেওয়াজ এলাকার মোমিন তালুকদারের মৎস্য আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে মাছটি বিক্রি করা…
ক্রীড়া ডেস্ক জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন রেকর্ড গড়েছেন। মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান তিনি। টেলরের ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য এখন ২২ বছর ৪ মাস। এর আগে এই রেকর্ড ছিল টেন্ডুলকারের দখলে। ২০১২ সালে ওয়ানডে থেকে অবসর নেওয়ার সময় তাঁর ক্যারিয়ার ছিল ২২ বছর ৩ মাস। তবে ওয়ানডেতে রান ও ম্যাচ খেলার দিক থেকে এখনো টেন্ডুলকারই শীর্ষে। তিনি এই সংস্করণে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান করেছেন এবং খেলেছেন ৪৬৩টি ম্যাচ, যা ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ। ৪০ বছর বয়সী টেলর ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। সোমবার এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও মঙ্গলবার স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টায় আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৪ হাজার ৩০২ দশমিক ১৩ ডলার। এর আগে সোমবার স্বর্ণের দাম ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪১ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়। ফেডারেল রিজার্ভ দুই দিনের বৈঠক শেষে বুধবার সুদের হারের সিদ্ধান্ত জানাবে। বাজারে ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক…
আন্তর্জাতিক ডেস্ক ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির তেল রপ্তানি নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পাইপলাইনটি সচল করা না গেলে কয়েক দিনের মধ্যেই সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রমে বড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার রাতে প্রকাশিত স্যাটেলাইটের ছবিতে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন আগুনে সম্পূর্ণ ধ্বংস হওয়ার চিত্র দেখা গেছে। বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক সৌদি আরবের সরবরাহ কমে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সংকট আরও তীব্র হতে পারে। বর্তমানে বিশ্ববাজারে মোট জ্বালানি সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই…
অর্থনীতি ডেস্ক মহেশখালীর দুই ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ায় জাতীয় গ্রিডে গ্যাসের পরিমাণ বেড়ে দৈনিক ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে (এমএমসিএফডি) উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পেট্রোবাংলার তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। দুপুর ১২টা পর্যন্ত মোট সরবরাহ হওয়া গ্যাসের মধ্যে ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুট এসেছে দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে। আর আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে এসেছে ৯৯০ মিলিয়ন ঘনফুট। সোমবার রাত থেকেই এলএনজি সরবরাহ বাড়ায় জাতীয় গ্রিডে গ্যাসের পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। ১৪ সেপ্টেম্বর রাত ১০টায় মোট সরবরাহ ছিল ২ হাজার ৫৮২ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ছিল ১ হাজার ৬০২ মিলিয়ন ঘনফুট এবং…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
