Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

সামাজিক কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি গোপন রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। আগের সরকারের সাহস থাকলে বিদেশে পালিয়ে না থেকে দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হওয়া উচিত ছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। যারা ক্ষমতায় থেকে গুলি করে মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ লুট এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বাংলাদেশের মাটিতেই জবাবদিহির আওতায় আনা হবে। তিনি…

Read More

দুবাই, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে অর্থপাচার ও সংশ্লিষ্ট সম্পদের বিষয়ে তথ্য যাচাই করা হবে বলে জানা গেছে। তবে অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিন পর, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধিদের একজন হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুরুতে তিনি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে টিএসসি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। স্মারকলিপি প্রদানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ…

Read More

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে থাকলেও কয়েকটি জটিলতার কারণে তা এখনো প্রকাশ হয়নি। জানা গেছে, পে স্কেলের প্রজ্ঞাপনের রেজুলেশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর সেটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। বর্তমানে প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। ভেটিং শেষ হওয়ার পর এসআরও নম্বরসহ গেজেট প্রকাশ করা হবে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে স্কেল অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। এর আগে ২ সেপ্টেম্বর পে স্কেলের রেজুলেশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়। পরবর্তী প্রক্রিয়া শেষে সেটি…

Read More

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতা ও প্রতিনিধিদের জন্য শুধু নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। দেশটির বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক কিছু পদও রাখা হয়েছিল মেনুতে। তবে কোনো আমিষ খাবার পরিবেশন করা হয়নি। সম্মেলনের প্রথম দিনের মেনুতে ছিল পনির, কিডনি বিনস, ডাল, আলু ও পালং শাকের বিভিন্ন পদ। ভারতীয় খাবারের পাশাপাশি আন্তর্জাতিক স্বাদের কিছু নিরামিষ পদও পরিবেশন করা হয়। আন্তর্জাতিক মেনুতে ছিল পেন্নে আল পোমোদোরো, পার্ল মিলেট, হ্যারিকট বিনস ও সাইট্রাস-পার্সলে ড্রেসিং দেওয়া ঝলসানো লঙ্কা। এ ছাড়া বেকড সবজি ও গ্রাটাঁর মতো পদও রাখা হয়। খাবারের সঙ্গে পাঁপড় ও সালাদের মতো হালকা ও পরিচিত সাইড ডিশও…

Read More

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির পর স্রোতে ভেসে ভারতের জলসীমায় চলে যাওয়া ১০ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ঘাট থেকে মাঝিসহ ১২ জনকে নিয়ে মোটরচালিত নৌকাটি জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীর ঢেউয়ের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। আরেকজন নিখোঁজ…

Read More

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গুলশানের ওই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে। এর আগে একই ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ। পুলিশের করা মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে। এজাহারে আরও বলা হয়, মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল…

Read More

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী। একসময় তুলনামূলক বিচ্ছিন্ন একটি ধর্মীয় ও সামরিক সংগঠন হিসেবে পরিচিত থাকলেও কয়েক দশকের সংঘাত, সামরিক অভিজ্ঞতা ও আঞ্চলিক সমর্থনের মাধ্যমে তারা ইয়েমেনের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এবং রাজধানী সানা নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে লোহিত সাগরের উপকূলীয় এলাকাতেও তাদের উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ রয়েছে। সাম্প্রতিক সময়ে কৌশলগত বাব আল-মানদেব প্রণালিকে ঘিরে তাদের তৎপরতা বিশ্ববাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। হুতিরা কারা হুতিরা মূলত জায়দি সম্প্রদায়ভুক্ত। জায়দিরা শিয়া ইসলামের একটি শাখা, আর ইয়েমেনের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী সুন্নি। উত্তর ইয়েমেনের দারিদ্র্যপীড়িত অঞ্চলে বসবাসকারী জায়দিদের মধ্যে বৈষম্যের অভিযোগকে কেন্দ্র…

Read More

হাসপাতাল ও চিকিৎসানির্ভর ব্যবস্থার পাশাপাশি রোগ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমূলক করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’-এর দ্বিতীয় দিনের বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘Innovation in the Health Sector for All; Expanding Access to Affordable and Inclusive Healthcare’ শীর্ষক অধিবেশনে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। শুধু রোগ হলে চিকিৎসা দেওয়ার ওপর নির্ভর না করে রোগ প্রতিরোধ ও সচেতনতার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সবার…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা কমাতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ব্রিকস। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে সদস্য দেশগুলো একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলনের শেষে শনিবার (১২ সেপ্টেম্বর) সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে একটি যৌথ ঘোষণা গ্রহণ করে। ঘোষণায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বেসামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলার বিরুদ্ধেও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ব্রিকস নেতারা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব পুরো বিশ্বেই পড়ছে। তাই সংঘাত আরও বাড়তে না দিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে।…

Read More