Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুটি সন্ত্রাসবিরোধী অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত এবং একটি আস্তানা থেকে প্রায় ২ দশমিক ৯ টন বিস্ফোরক উদ্ধারের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ৬ ও ৭ সেপ্টেম্বর খারান ও ওয়াশুক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। আইএসপিআরের বিবৃতির বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, ৬ সেপ্টেম্বর খারান এলাকায় সন্ত্রাসীরা সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালালে আটজন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা ভারতের পৃষ্ঠপোষকতায় কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। অভিযানে ‘ফিতনা-উল-খাওয়ারিজ’-এর সদস্যদের ব্যবহৃত কয়েকটি আস্তানাও…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ থেকে পণ্য ও সেবা আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA)-এর দিকে এগিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্তিওয়াতি সোয়জানি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল বাণিজ্য ও ব্যবসা, জ্বালানি খাতে বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, কনস্যুলার বিষয় এবং উচ্চপর্যায়ের সফর। পাশাপাশি আঞ্চলিক ও…

Read More

নিজস্ব প্রতিবেদক আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) পুলিশকে কোনো অবৈধ নির্দেশ দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমিশনের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। একইভাবে নির্বাচনী দায়িত্ব পালন করা পুলিশেরও সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। তিনি বলেন, পুলিশকে কোনো অবৈধ নির্দেশ দেওয়া হবে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর আগে ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকুরিসকে হারিয়ে এ পদে নির্বাচিত হন। গোপন ব্যালটে খলিলুর রহমান পান ৯৯ ভোট, আর কাকুরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়েছিল। জাতিসংঘের আঞ্চলিক প্রতিনিধিত্বের ঘূর্ণন পদ্ধতি অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা ছিল। সে অনুযায়ী বাংলাদেশের প্রার্থীকে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর এক বছরের মেয়াদ শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে। দায়িত্ব গ্রহণের পর খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থার সংকটের সময় তিনি ‘বিনয় ও সম্মানের সঙ্গে’ এ দায়িত্ব গ্রহণ…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাল বিবাহ সনদ এবং বিবাহসংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি প্রতিরোধ করা সহজ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নতুন ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা দ্রুত বিবাহ ও তালাকের তথ্য যাচাই এবং ডিজিটাল সনদ পাওয়ার সুযোগ পাবেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প এবং ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার নতুন ও কার্যকর ধারণা গ্রহণ করে জনকল্যাণমূলক সেবা আরও…

Read More

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ সাইটুলা এলাকার বাসিন্দা সিপেন কুর্মি (২৮) ও বিশ্বনাথ কুর্মি (২৬)। শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ৬টা থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। গোলগাঁও, সিক্কা ও খড়িজ্জমা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের আওতায় ছিল উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়াও। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীমঙ্গল থানার…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, দলীয় লোকজন দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আসিফ মাহমুদ বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিএনপি সরকারের আমলের পদোন্নতি ও বদলি বাণিজ্যের সঙ্গে তাঁকে জড়িয়ে ‘মিথ্যা দুর্নীতির দায়’ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, গণমাধ্যমে একতরফা প্রচারের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ করা হয়েছে। এতে তাঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি…

Read More

ফ্যাশন ডেস্ক শাড়ি মানেই কি শুধু উৎসব, বিয়ে কিংবা বিশেষ কোনো আয়োজন? টাঙ্গাইল তাঁতের শাড়ি সেই ধারণাটাই বদলে দিতে পারে। হালকা, আরামদায়ক এবং নানা নকশায় সহজে মানিয়ে নেওয়া এই শাড়ি বাংলাদেশের আবহাওয়া ও ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে বেশ ভালোভাবেই খাপ খায়। ঢাকার ব্যস্ত কর্মদিবনে অফিস, মিটিং, ক্লায়েন্ট ভিজিট কিংবা দিনের শেষে অন্য কোনো কাজে যেতে হলে অনেকেই শাড়িকে তুলনামূলক ঝামেলার পোশাক মনে করেন। কিন্তু আরামদায়ক ব্লাউজ, ফ্ল্যাট জুতা, বড় ব্যাগ আর সামান্য গয়না দিয়ে টাঙ্গাইল শাড়িকে খুব সহজেই দৈনন্দিন পোশাকে পরিণত করা যায়। ঐতিহ্য আর ব্যবহারিকতার মেলবন্ধন টাঙ্গাইল শাড়ি মূলত সূক্ষ্ম বুনন, স্থানীয় নকশা ও বৈচিত্র্যময় মোটিফের জন্য পরিচিত। তুলা, রেশম…

Read More

বিনোদন ডেস্ক নতুন সিনেমা ‘লজ্জা’ নিয়ে একসঙ্গে পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। পরিচালনায় থাকছেন এম এইচ খোকন। ৮ সেপ্টেম্বর নিজের জন্মদিনে ‘লজ্জা’ সিনেমায় যুক্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ‘লজ্জা’র গল্প লিখেছেন আবদুল আজিজ। নির্মাতারা জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। পরে এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি পাবে। তবে…

Read More

অর্থনৈতিক প্রতিবেদক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং খাতের সর্বশেষ প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে BAPA FoodPro International Expo 2026। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এবারের ১১তম আয়োজন। বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (REEMS) যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করছে। আয়োজকেরা জানিয়েছেন, প্রদর্শনীতে বাংলাদেশসহ ২৭টি দেশের ২০০টির বেশি ব্র্যান্ড অংশ নেবে। এতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং খাতের ৪ হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং, মান নিয়ন্ত্রণ, কোল্ড চেইন ও লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি তুলে…

Read More