- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
নিজস্ব প্রতিবেদক স্বামীর মরদেহ দেখতে ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় একটি পুলিশ ভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এর আগে বুধবার মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সায়েদা নূরমাহাল আশরাফী দীপু মনির প্যারোল মঞ্জুর করেন। প্যারোলের মেয়াদ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী টফিক নওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকালে টফিক নওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানের বাসায়…
সাইরেন বাজিয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলা, হ্যান্ডমাইকে ভেতরে থাকা ব্যক্তিদের উদ্দেশে ডাকাডাকি, বাইরে কালো পোশাকে র্যাব সদস্যদের অবস্থান এবং সঙ্গে ডগ স্কোয়াড—এরপর একটি কক্ষে আটকে থাকা ব্যক্তিদের সামনে ল্যাপটপে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করা। পরে বাইরে থেকে দরজা ভেঙে একে একে তাদের বের করে আনার মাধ্যমে ‘জঙ্গি আস্তানায় অভিযান ও উদ্ধার’ নাটক সাজানো হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন নূর-ই-আলম। নূর-ই-আলমের দাবি, দীর্ঘদিন গোপনে আটক রাখার পর তাকে এবং আরও কয়েকজনকে নিয়ে এভাবে ‘জঙ্গি নাটক’ সাজানো হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন কঠোর আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (JIC)-সংক্রান্ত…
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজন মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক সুজন মিয়া মৌচাক ইউনিয়নের ভুলুয়া গ্রামের আবদুল খালেকের ছেলে। স্থানীয়দের অভিযোগ, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও শিশুদের যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে। একই ধরনের একটি ঘটনায় প্রায় দুই মাস কারাগারে থাকার পর কয়েক মাস আগে তিনি জামিনে মুক্তি পান বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় সুজন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়ার…
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর হিন্দুত্ববাদী ভারতের জন্য বড় ধরনের কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে গত ৫ আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে ঢাকার পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। ‘হাসিনা ইস্যুতে’ ভারতের ওপর কূটনৈতিক চাপ তৈরি হওয়ার প্রেক্ষাপটে দিল্লি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। দিল্লি সফরের বিষয়ে ঢাকার অবস্থানকে অনেকে সরকারের দৃঢ় কূটনৈতিক অবস্থান হিসেবে দেখছেন। আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে নির্বাচিত সরকার নানা ধরনের চাপের মধ্যে রয়েছে বলেও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন।…
অনলাইনে নিষিদ্ধ কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই মামলায় তাঁর সহযোগী হিসেবে পরিচিত খাজা সাকলায়েন ফারুককেও গ্রেপ্তার করা হয়েছে। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে। ভাটারা থেকে গ্রেপ্তার সুমাইয়া ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গত ১১ আগস্ট রাতে রাজধানীর ভাটারা থানার আওতাধীন একটি বাসা থেকে সুমাইয়া সাঈদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমাইয়ার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর কথিত সহযোগী খাজা সাকলায়েন ফারুকের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে রাজধানীর বাড্ডা এলাকার ‘ঢাকা পপুলার ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠান থেকে…
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সড়কে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’, যা ‘পিংক বাস’ নামে পরিচিত। চালুর পর থেকেই বিশেষ এই বাসসেবা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শাহজাহানপুর এলাকায় একটি দোতলা পিংক বাস ফ্লাইওভারে ওঠার সময় বিপাকে পড়ে। পরে এক পুরুষ সহকর্মী চালকের সহযোগিতায় বাসটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপত্তি ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। দোতলা পিংক বাসটি নিয়ে ফ্লাইওভারে ওঠার সময় চালক ফাহিমা সানজান সমস্যার মুখে পড়েন। ফ্লাইওভারের ঢাল বেয়ে বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দেন। এতে বাসটি ফ্লাইওয়ের…
ভেনেজুয়েলার মোট উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক বর্তমানে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানি বিভাগের এক শীর্ষ কর্মকর্তা। তাঁর দাবি, ভেনেজুয়েলা প্রতিদিন প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে, যার মধ্যে ৫ লাখেরও বেশি ব্যারেল যাচ্ছে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের শোধনাগারগুলোতে। মঙ্গলবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি শিল্প সম্মেলনে মার্কিন জ্বালানি বিভাগের আন্ডার সেক্রেটারি কাইল হাউস্টভেইট এ তথ্য জানান। ভেনেজুয়েলার ভারী তেলের বড় ক্রেতা যুক্তরাষ্ট্র হাউস্টভেইট বলেন, ভেনেজুয়েলার যে ধরনের ভারী ও সালফারসমৃদ্ধ অপরিশোধিত তেল উৎপাদিত হয়, তা প্রক্রিয়াজাত করার জন্য যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের বেশ কিছু শোধনাগার বিশেষভাবে তৈরি। ফলে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি পুনরায় বাড়ায় দেশটির উপসাগরীয়…
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে রাজধানীতে মোতায়েন করলেও একটি বিশেষ অনুসন্ধানে তাদের অপরাধ দমনে কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছরের আগস্ট থেকে ওয়াশিংটনে প্রায় ৪ হাজার ৫০০ সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। সংখ্যার দিক থেকে তারা শহরের প্রায় ৩ হাজার ২০০ স্থানীয় পুলিশ কর্মকর্তার চেয়েও বেশি। তবে আদালতের নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, শহরে দায়ের হওয়া মোট ফৌজদারি মামলার মাত্র ১ দশমিক ৩ শতাংশ ঘটনায় ন্যাশনাল গার্ডের নাম বা সরাসরি সম্পৃক্ততার উল্লেখ রয়েছে। গুরুতর অপরাধে ভূমিকা…
আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। বুধবার উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরাকি পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকার আদনান ফাইহান। ইরাকি স্পিকারের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে কালিবাফ দেশটির প্রেসিডেন্টসহ শীর্ষ রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বহিরাগত হস্তক্ষেপমুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান ইরান থেকে বাগদাদের উদ্দেশে রওনা হওয়ার আগে কালিবাফ বলেন, সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে বহিরাগত শক্তির হস্তক্ষেপ ছাড়া নতুন ও স্থিতিশীল আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তিনি বলেন, কঠিন…
ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন ও আর্থিক বিনিময় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত (UAE)। ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগের পর আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। বুধবার (১৯ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর একটি দেশটির আঞ্চলিক জলসীমার বাইরে এবং অপরটি জলসীমার ভেতরে পড়েছে বলে দাবি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিতের…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
