- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগের রাতে উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে দেখা যাওয়া তরুণী দিশাকে (১৯) গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ। তিনি জানান, তাহসিফের মৃত্যুর ঘটনার রহস্য উদ্ঘাটনে দিশাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। গত ২৭ অক্টোবর রাত থেকে…
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধফ্রন্ট খুলতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হলেই সরাসরি যুদ্ধে জড়াবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের শাসনব্যবস্থার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই যুদ্ধে যোগ দিতে পারে তারা। এদিকে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় অন্তত তিন মাস ধরে সামরিক প্রস্তুতি নিচ্ছে গোষ্ঠীটি। এ জন্য ইরানের কাছ থেকে বিপুল অর্থও পেয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। লেবাননের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়লেও ইরানের শাসনব্যবস্থার টিকে…
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তরুণদের আন্দোলনের প্রশংসা করেন মমতা। একই সঙ্গে ভবিষ্যতেও তাদের পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ইন্ডিয়ার সমাবেশের এক দিন আগে দিল্লিতে পৌঁছান মমতা। বৈঠক শেষে মমতা বলেন, আগামী দিনের কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা সমর্থন জানিয়েছেন। তরুণদের আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, ‘ওরা আগামীকালের কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। আমি ওদের…
রোববার (১ নভেম্বর) দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শনিবার দুপুরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে…
ইরানের পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট স্থাপনাগুলোতে মাত্র ১০ মিনিটের মধ্যে হামলা চালাতে সক্ষম যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের একটি বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখনো বাকি রয়েছে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনও রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও মন্তব্য করেন। খবর জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরাইলের। ট্রাম্প বলেন, ইরানের একটি বা দুটি স্থাপনায় এখনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলোতে হামলা চালানো সম্ভব। এ জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা রয়েছে এবং খুব দ্রুত তা বাস্তবায়ন করা…
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনী সম্ভাব্য সংঘাত মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—উভয় ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। তবে শেষ পর্যন্ত ইরানে আবার হামলা চালানো হবে কি না, সেই সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। শনিবার (৩১ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি জোরদার করছে ইসরাইল। নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের সঙ্গে আরেক দফা সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি। তবে নতুন করে হামলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের…
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন বেতন পুনর্নির্ধারণের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, বর্তমান বাজার পরিস্থিতি ও পোশাকশিল্পের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে এই বোর্ড। রোববার (১ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ড গঠনের বিষয়টি জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী জানান, তৈরি পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সরকার এই উদ্যোগ নিয়েছে। মজুরি বোর্ড মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামোর সুপারিশ তৈরি করে সরকারের কাছে জমা দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক…
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার সুপার ৯৮ পেট্রলের মূল্য ৪ দশমিক ৪০ দিরহাম থেকে কমিয়ে ৪ দশমিক ১৬ দিরহাম করা হয়েছে। এতে দাম কমেছে প্রায় ৫ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া স্পেশাল ৯৫ পেট্রলের দাম ৪ দশমিক ২৮ দিরহাম থেকে কমে ৪ দশমিক ০৪ দিরহাম হয়েছে। এ ক্ষেত্রে দাম কমেছে প্রায় ৫ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে বেশি কমেছে ই-প্লাস ৯১ পেট্রলের দাম। প্রতি লিটারে প্রায় ৫ দশমিক ৭ শতাংশ কমিয়ে এর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৯৭ দিরহাম। অক্টোবরে এই জ্বালানির দাম ছিল ৪ দশমিক ২১ দিরহাম। অন্যদিকে, ডিজেলের দাম ৪ দশমিক ৮০ দিরহাম থেকে কমিয়ে ৪ দশমিক…
পোল্যান্ডের সাংবিধানিক আদালতের প্রধানকে সাময়িক বরখাস্ত করাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও প্রেসিডেন্ট কারোল নাওরোকি। বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার কথা বলে সরকার সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষ সরকারের পদক্ষেপকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) টানা দ্বিতীয় রাতের মতো রাজধানী ওয়ারশতে সাংবিধানিক আদালতের বাইরে বিক্ষোভ করেন শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার আদালতের জ্যেষ্ঠ বিচারক আনা কোরভিন-পিওত্রোভস্কা আদালতের প্রধান…
ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ৩৩ বছর বয়সী এক নারী ও তাঁর ছয় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার থেরগাঁও-ওয়াকাডে অবস্থিত সিগনেচার পার্ক আবাসিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম একতা ভাংদে (৩৩) এবং তাঁর ছেলের নাম মাধব ভাংদে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে। তবে মা ও ছেলের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা একটি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মা ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
