- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
সাভারের আশুলিয়ায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলটির অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাঁদের আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দেন। এর ধারাবাহিকতায় দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময়…
শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির দাবি, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তে বেচাকেনা কমে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট বিভিন্ন সময়ে সন্ধ্যা ৬টা, ৭টা এবং বর্তমানে রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা পরিচালিত হওয়ায় বাণিজ্যিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে। সংগঠনটির দাবি, অনেক দোকানে ক্রেতার উপস্থিতি কমে…
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে অস্থিরতা সৃষ্টি ও নাশকতার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশের দাবি, সাধারণ শ্রমিকদের আন্দোলনের মধ্যে প্রবেশ করে একটি পক্ষ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করেছে। এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে ২৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১ নভেম্বর) মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন জানান, কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। তবে শনিবার থেকে পরিস্থিতি সহিংস…
মানুষের জীবন কখনো সুখের, কখনো দুঃখের। কখনো নিজের অসুস্থতা, দুশ্চিন্তা কিংবা বিপদ-আপদে মানুষ কষ্ট পায়। আবার কখনো অন্যের কথা, অবহেলা, অপমান কিংবা আচরণে হৃদয় ভেঙে যায়। এমন কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না; নীরবে চোখের পানি ফেলতে হয়। কিন্তু একজন মুমিনের জন্য আশার বিষয় হলো, জীবনের কোনো কষ্টই আল্লাহর কাছে মূল্যহীন নয়। ধৈর্য ও ঈমানের সঙ্গে বিপদ-আপদ সহ্য করলে তা গুনাহ মোচনের কারণ হতে পারে। এমনকি শরীরে একটি কাঁটা বিঁধলেও এর বিনিময়ে আল্লাহ বান্দার কিছু গুনাহ ক্ষমা করে দেন। তাহলে প্রশ্ন হলো, মানুষের কথা ও কাজে কষ্ট পেলেও কি গুনাহ মাফ হয়? এ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসে…
দক্ষিণ লেবাননের পাহাড় ও উপত্যকা কেটে নতুন সড়ক নির্মাণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব সড়কের মাধ্যমে লেবাননের ভূখণ্ডে স্থাপিত সামরিক অবস্থানগুলোর মধ্যে যোগাযোগ ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে দেশটি। সামরিক অবস্থানগুলোর সঙ্গে সংযোগ তৈরির পাশাপাশি সেনাদের চলাচল সহজ করাও এসব সড়ক নির্মাণের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির বরাতে রোববার (১ নভেম্বর) খবরটি প্রকাশ করেছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের পশ্চিম ও মধ্যাঞ্চলে নতুন সড়ক নির্মাণের কাজ চলছে। এসব এলাকায় ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি সামরিক অবস্থান স্থাপন করেছে। একই সঙ্গে বিভিন্ন স্থাপনা…
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে হারের পর চার নম্বর থেকে পাঁচ নম্বরে নেমে গেছে টাইগাররা। তবে এখনো ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি। এজন্য বাকি পাঁচটি টেস্টে জয়ের পাশাপাশি পয়েন্ট তালিকার অন্য দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ হারের পর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে অস্ট্রেলিয়া নেমে গেছে তৃতীয় স্থানে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, সাতটি টেস্ট খেলে বাংলাদেশের পয়েন্ট ৪০ এবং পয়েন্টের হার ৪৭.৬২ শতাংশ। অন্যদিকে নিউজিল্যান্ডের পয়েন্টের হার ৭২.২২, দক্ষিণ আফ্রিকার…
বলিউডের জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত কালজয়ী এই সিনেমা মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে আবারও বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে। ২০২৮ সালে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। শুক্রবার (৩০ অক্টোবর) উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। স্কটল্যান্ডে আংশিক চিত্রায়িত সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে পরিচালক করণ জোহরসহ সংশ্লিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল করণ জোহরের। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত ছবিটির রাহুল, অঞ্জলি ও টিনার প্রেম, বন্ধুত্ব ও আবেগঘন গল্প দর্শকদের…
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এখন থেকে নিবন্ধন ও নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলাচল করতে পারবে না। নতুন নিয়মে নির্ধারণ করা হয়েছে নিবন্ধন ফি, নবায়ন ফি, ফিটনেস সনদ, গতিসীমা ও চলাচলের নির্দিষ্ট এলাকা। পাশাপাশি একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধন করতে পারবেন। রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করা…
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। আন্দোলনের আড়ালে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম। রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এখন মজুরি বোর্ডের মাধ্যমে এ বিষয়ে কাজ চলবে। বিষয়টি আন্দোলনরত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তাঁরা সড়ক ছাড়ছিলেন না। তিনি বলেন, পুলিশের কাছে মনে হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে…
রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। এ সময় ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক। রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। গাড়ি দুটি সেখানে পৌঁছানোর পর অবস্থানরত আন্দোলনকারীদের একাংশ অতর্কিত হামলা চালায়। তিনি আরও জানান, বহরের সামনে থাকা প্রথম গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়। এতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড এবং…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
