- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইল শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে মেট্রো গার্মেন্টসসহ আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ কর্মসূচি সাইনবোর্ড পর্যন্ত বিস্তৃত করেন। পরে লিংক রোডের বিভিন্ন স্থানে পৃথক দলে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন তাঁরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়…
বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গোপন রাজনৈতিক প্রচারণা চালানো ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে ভারতের কয়েকটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কেনিয়া, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও জার্মানির পর এবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট পরিচালনা, বট ব্যবহার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্দিষ্ট প্রার্থী বা রাজনৈতিক পক্ষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে এসব চক্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কেনিয়ার নির্বাচন থেকে শুরু যেভাবে আলজাজিরার অনুসন্ধানে উঠে এসেছে, ২০২২ সালে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম রুটোর পক্ষে প্রচারণার কনটেন্ট তৈরি করতেন ভারতের গুজরাটের আহমেদাবাদে বসবাসকারী…
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণের ঘটনা ঘটেছে। নির্গত গ্যাসে আগুন ধরে যাওয়ায় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় এক হাজার ফুট গভীরতায় নলকূপ খননের পর ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে নির্গত গ্যাসে আগুন ধরে যায়। ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ১৫ দিনের মধ্যে কমতে পারে আগুনের প্রবাহ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আপাতত গ্যাসের নির্গমন উন্মুক্ত রাখা হয়েছে।…
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ অভিযোগ দাখিল করা হয়। অভিযোগভুক্ত অন্য ছয় আসামি হলেন—সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম। আসামিদের মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি। বাকি ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। যেসব অভিযোগ আনা হয়েছে প্রসিকিউটর গাজী মোনাওয়ার…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্পর্ক নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন, আসন সমঝোতা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে দুই দলের মতপার্থক্য বাড়ছে। এমন পরিস্থিতিতে এনসিপির জোট ছাড়ার গুঞ্জনও জোরালো হয়েছে। তবে জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দলটি। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ২১ অক্টোবর এনসিপির রাজনৈতিক পর্ষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি জোটের যৌথ…
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। এ ঘটনায় এক বিজিবি সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আহত হয়েছেন গণমাধ্যমকর্মীরাও। শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। সকাল গড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় আইন অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় এলিজা জামানের নাম রাখা হয়েছে। এ আসনে একক প্রার্থী থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। গেজেটে নতুন সংসদ সদস্যের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। রোববার (১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এনইসির সভাপতি শফিক রেহমান ও কোষাধ্যক্ষ শফিকুল আলম এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলেন রাশেদ খান। এ সময় পত্রিকাটি ও এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ও বিদ্বেষমূলক মন্তব্য করেন তিনি। ৩১ অক্টোবর পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এমন আচরণ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এনইসি নেতারা…
দেশের ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, দুই ও চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ হাজার ও ১০ হাজার টাকা। নিবন্ধনের মেয়াদ হবে ১২ বছর। তবে প্রতি বছর নিবন্ধন নবায়ন করতে হবে। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে ২ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে। নতুন নিয়ম অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।…
শ্রমিক আন্দোলনের নামে আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, ষড়যন্ত্র ও শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ড সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করবে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক যেসব সংসদ সদস্য ও মন্ত্রী গার্মেন্টস কারখানার মালিক, তাঁদের কেউ কেউ পোশাক খাতে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছেন।…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
