- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট মাত্র ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া মিজানুর রহমান, যিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। কাফরুল থানা সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের একটি ভ্রাম্যমাণ দল আগারগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করছিল। অভিযানের অংশ হিসেবে মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের দাবি,…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, নিরাপদ ও রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করতে ছয়টি পৃথক কমিটি গঠন করেছে সরকার। এ লক্ষ্যে রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন ইতোমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর নির্ধারিত তারিখ, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে। সেই আয়োজন নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এসব কমিটি দায়িত্ব পালন করবে। গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে—সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা ও…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর প্রথমে স্বামী আব্দুল মালেক শেখ (৬৫) মারা যান। এরপর চার দিন পর মৃত্যুর সঙ্গে লড়াই করে প্রাণ হারান তাঁর স্ত্রী জাহানারা খাতুন (৪৮)। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ৩১ জুলাই গভীর রাতে বেলকুচি পৌরসভার মুকুন্দগাতি শাহপাড়া এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দম্পতি গুরুতর দগ্ধ হন। ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে প্রথমে সিরাজগঞ্জ…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, শনিবার (৮ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশ দক্ষিণ খিলগাঁও বাগিচা এলাকার ঝিলপাড় পাবলিক টয়লেটের পাশের একটি ময়লার ভাগাড়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো কীভাবে সেখানে পৌঁছেছে এবং কারা এগুলো ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখছে তদন্তসংশ্লিষ্টরা।…
আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক রিপোর্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তৃতীয় বছরে প্রবেশের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি–এর সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, অর্থনীতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে জনগণের জীবনমান উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং চলমান বিভিন্ন জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে মতবিনিময় করেন দুই শীর্ষ নেতা। আলোচনায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, চলমান যুদ্ধাবস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ও গুরুত্ব পায়। পাশাপাশি সামরিক সক্ষমতা, রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রিয়ালের স্থিতিশীলতা এবং জ্বালানি খাতে কার্যকর পরিকল্পনার…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দলের উচ্চপর্যায়ে কয়েক দফা আলোচনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই…
আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক রিপোর্ট চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই কানাডা থেকে ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো দেশের নাগরিকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ডিপোর্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, একই সময়ে ১ হাজার ৫৭৩ জন মেক্সিকান নাগরিককেও দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ভারতীয়দের সংখ্যা অন্য সব দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সরকারি পরিসংখ্যান বলছে, পুরো ২০২৫ সালে কানাডা থেকে মোট ৩ হাজার ৭৭৯ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছিল। অথচ ২০২৬ সালের মাত্র প্রথম ছয় মাসেই…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নারীদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলতেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে। তাঁর ভাষ্য, পরিবারের মায়েরা যেন সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে আরও সক্ষম হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম চট্টগ্রাম সফর। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবিও তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ফ্যামিলি কার্ডের…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত তৎকালীন সরকারের উচ্চপর্যায় থেকে নেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশ দেন, পরে সেই সিদ্ধান্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর বাস্তবায়ন করা হয়। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিনে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ দাবি করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রসিকিউশন একটি অডিও কথোপকথন আদালতে উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষের দাবি, সেখানে ওবায়দুল কাদেরকে ইন্টারনেটের গতি…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট দেশজুড়ে সবুজায়ন কর্মসূচিকে আরও বিস্তৃত করতে বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে অন্তত একটি করে গাছ রোপণের দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, শিক্ষার্থীরা যে গাছ লাগাবে তার তথ্য সংরক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন গাছের চারাও সরবরাহ করা হবে। রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা উপযুক্ত খোলা স্থানে একটি করে গাছ লাগাতে পারে। এ উদ্যোগকে নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা হবে,…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
