Author: নিজস্ব প্রতিবেদক

দৈনিক রিপোর্ট ডেস্ক: রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতাসহ দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি নেতা ও মাছের আড়ত ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৫)-কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ–নবাবগঞ্জ রোড এলাকার ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে মিরপুর ১১ নম্বর সেকশনের ‘বি’ ব্লকের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে ছিলেন আলমগীর। এ সময় একটি প্রাইভেট কার থেকে নেমে কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলায় আলমগীর ছাড়াও ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় জোসনা (৬৫) নামে এক নারী গুলিবিদ্ধ হন। চিকিৎসকদের প্রাথমিক…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জনপ্রতিনিধিদের ওপর জনগণের প্রত্যাশা অনেক বেশি। নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক সহযোগিতার অনুরোধ নিয়মিত আসায় বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই দুর্নীতি কমানো এবং দায়িত্ব সঠিকভাবে পালনের স্বার্থে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা এবং মন্ত্রীদের ১০ লাখ টাকা হওয়া উচিত বলে তিনি মত দিয়েছেন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, একজন সংসদ সদস্য বর্তমানে…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাকে কেন্দ্র করে নিরাপত্তা তৎপরতার মধ্যে এক যুবককে পিস্তলসদৃশ বস্তুসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী পথসভায় বক্তব্য দেওয়ার পর মঞ্চ থেকে নামার সময় ওই যুবক তাঁর খুব কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় দুই দফা ধাক্কার ঘটনা ঘটলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয় এবং তাঁকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় যুবকের কাছে একটি পিস্তলসদৃশ বস্তু পাওয়া গেলে তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে তিনি দাবি করেন, এটি তাঁর বাবার নামে লাইসেন্স করা অস্ত্র এবং আত্মরক্ষার…

Read More

নিজস্ব প্রতিবেদক,টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টেপ বল ক্রিকেটের এমন আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করছে। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) ও পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের (পিএসসি) আয়োজনে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। আমিনুল হক বলেন, ‘এত সুন্দর একটি টুর্নামেন্টকে কীভাবে সারা বাংলাদেশে আরও ছড়িয়ে দেওয়া যায়, সে লক্ষ্য নিয়ে আপনারা আমার কাছে আসুন। আপনাদের সঙ্গে সার্বিকভাবে পরামর্শ করে আমরা চাই, এই খেলাটিকে…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: বাংলাদেশে জ্বালানির সরবরাহ আরও শক্তিশালী করতে ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে ডিজেল সরবরাহ বাড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়। জ্বালানিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে বর্তমানে ডিজেল আমদানি করা হচ্ছে। সেই সরবরাহের পরিমাণ আরও বাড়ানোর জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ জানিয়েছে। তিনি আরও জানান, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় জ্বালানি, বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: রাজধানীর ফুটপাত ও নগর অবকাঠামো সংরক্ষণে আরও কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে কলাবাগান এলাকায় একটি রেস্টুরেন্টের কারণে ফুটপাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএসসিসি সূত্রে জানা গেছে, মিরপুর রোডের ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’-এর সামনে নির্মিত সিটি করপোরেশনের ফুটপাত ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি প্রশাসক মো. আবদুস সালাম সরেজমিন পরিদর্শনের সময় নজরে আসে। পরে প্রকৌশল বিভাগ তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে। প্রকৌশল বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রেস্টুরেন্টের কার্যক্রমের ফলে সিসি টাইলসের ফুটপাতের একটি অংশ নষ্ট হয়েছে, যা ‘সড়ক খনন নীতিমালা-২০১৯’-এর বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর এম এ আজিজ হাইস্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার গুরুত্বও তুলে ধরেন অতিথিরা। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। চারা বিতরণ অনুষ্ঠানে…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে পারফর্ম করার সময় অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। গান পরিবেশনের একপর্যায়ে দর্শক সারি থেকে তাঁর দিকে পানির বোতল ছোড়া হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চে পারফরম্যান্স চলাকালে একটি পানির বোতল গিয়ে হাসানের মাথায় আঘাত করে। তবে পরিস্থিতি শান্ত রেখে তিনি পারফরম্যান্স চালিয়ে যান, যা উপস্থিত অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, শুরুতে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলেও পরে উপস্থিত অধিকাংশ দর্শক হাসানকে গান চালিয়ে যাওয়ার অনুরোধ…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যেসব মানুষ জীবন উৎসর্গ ও আত্মত্যাগের মাধ্যমে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন, জাতি তাদের অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, সেই সংগ্রাম ও ত্যাগের ধারাবাহিকতাতেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছে। বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ দিবস’ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছরের আন্দোলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, পাশাপাশি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর জামিনাদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালত আগামী ৯ আগস্ট পর্যন্ত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে হাফিজুর রহমান আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে ২ আগস্ট হাইকোর্ট তাঁকে ছয় মাসের…

Read More