- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর জঙ্গল থেকে এক তরুণের কঙ্কাল, পোশাক ও বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ। পোশাক দেখে কঙ্কালটি নিখোঁজ রাশেদুল ইসলামের (১৯) বলে শনাক্ত করেছেন তাঁর বাবা মো. শাহজাহান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে ফুলপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের ‘গারো ভিটা’ এলাকায় অভিযান চালিয়ে কঙ্কাল ও পোশাকগুলো উদ্ধার করা হয়। রাশেদুল উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাশেদুল তাঁর বাবার সঙ্গে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে তিনি বাড়িতে ছিলেন। এ সময় পাশের এলাকার…
প্রযুক্তি ডেস্ক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাউন্ট শাস্তা পর্বতে অভিযানে গিয়ে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনাইয়ের পরামর্শ অনুসরণ করে বিপদে পড়েন তিন তরুণ। আট ঘণ্টায় অভিযান শেষ করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁদের দুর্গম একটি গিরিখাতে রাত কাটাতে হয়। পরে উদ্ধারকারী দলের সহায়তায় নিরাপদে পাহাড় থেকে নেমে আসেন তাঁরা। ক্যালিফোর্নিয়ার রোজভিলের বাসিন্দা ওই তিন তরুণের পর্বতারোহণের অভিজ্ঞতা ছিল কম। মাউন্ট শাস্তার ১৪ হাজার ১৭৯ ফুট উঁচু চূড়ায় ওঠার প্রস্তুতির সময় তাঁরা ইউটিউব, অলট্রেইলস অ্যাপের পাশাপাশি জেমিনাইয়ের সহায়তা নেন। অভিযানের পথ, চূড়ায় উঠতে কত সময় লাগতে পারে এবং সঙ্গে কতটুকু খাবার ও পানি নেওয়া প্রয়োজন—এসব বিষয়ে তাঁরা জেমিনাইয়ের পরামর্শ নেন। গত ৩০…
খেলা ডেস্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। বোর্ড সভাপতি তামিম ইকবালের ঘোষণার পর ক্রিকেটাঙ্গনে বিষয়টি প্রশংসা পেলেও প্রশ্ন উঠেছে—বাড়তি ম্যাচ ফি থেকে কতজন ক্রিকেটার বাস্তবে উপকৃত হবেন? গত বৃহস্পতিবার ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল। এটি গত পাঁচ মাসে দ্বিতীয় দফায় ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা। এর আগে গত ৮ এপ্রিল বিসিবির অন্তর্বর্তী কমিটির দায়িত্ব নেওয়ার একদিন পরও পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও প্রথম শ্রেণির বেতন বাড়ানো হয়েছিল। তবে এরপর শীর্ষ পর্যায়ের কোনো ঘরোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। ফলে নতুন সুবিধা কার্যকরভাবে পাওয়া যাবে আগামী ৩ অক্টোবর শুরু হতে…
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১,২৪৬ পিস ই/য়া/বা/ সহ ৪ মা/দ/ক ব্য/ব/সা/য়ী গ্রে/ফ/তা/রসাভার প্রতিনিধি: সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১,২৪৬ পিস ই*য়া*বা ট্যা/বলে/ট সহ ৪ জন পেশাদার মা*দ*ক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় মা*দক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রে/ফ/তা/র করা হয়।গ্রে/ফতা/রকৃ/তরা হলেন—কেরানীগঞ্জ মডেল থানার আলগীরচর এলাকার জজ মিয়ার ছেলে ফারুক হোসেন (৪০), কেরানীগঞ্জ দক্ষিণ থানার আমবাগিচা এলাকার মৃত মনসুর আলীর ছেলে আলী হোসেন (৪৬), আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রেজাউল শিকদার ও তার অনুসারীদের সঙ্গে তমিজ খাঁ ও তার সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে এলাকায় ৩০ থেকে ৪০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদার গুরুতর আহত…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল প্রায় ১০টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বারান্দায় নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুর…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে আরও ইতিবাচক ও কার্যকর পর্যায়ে নিয়ে যেতে ‘নতুন সূচনা’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে আলোচনা চালিয়ে গেলে বিদ্যমান মতপার্থক্য দূর করা সম্ভব। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তিনি উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থান, অর্থনীতি, সামাজিক যোগাযোগ ও আঞ্চলিক বাস্তবতার কারণে বাংলাদেশ ও ভারত একে অপরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তাই অতীতের বিভিন্ন বিষয় পেছনে রেখে ভবিষ্যতের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলাই দুই দেশের জন্য ইতিবাচক হবে। সালাহউদ্দিন আহমেদ…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট রাজধানীর উত্তরায় একটি ফিলিং স্টেশনের ব্যাংকে জমা দেওয়ার জন্য বহন করা ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রের ভয় দেখিয়ে সংঘবদ্ধ একটি দল পরিকল্পিতভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানার আওতাধীন র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশের সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির প্রতিদিনের বিক্রির অর্থ নিয়মিতভাবে সকালে ব্যাংকে জমা দেওয়া হয়। তবে সাপ্তাহিক ছুটির কারণে দুই দিনের অর্থ একসঙ্গে জমা দিতে রোববার…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট রাজধানীর রমনা এলাকার বেইলি রোডে জেবা আদিবা (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন নেইল আর্টিস্ট ছিলেন। ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের অপেক্ষা করছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ বেইলি রোডের কেএফসি গলির একটি বাসায় যায়। সেখানে ফ্ল্যাটের ভেতর থেকে জেবা আদিবার মরদেহ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জেবা আদিবা…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ ভুক্তভোগী নারীকে প্রদান করা হবে। সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের বাসিন্দা আসকর আলী (৪০) এবং একই এলাকার জাহিদুল ইসলাম (৩৫)। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ রাতে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে দুই আসামি তাঁর ওপর যৌন নির্যাতন চালায়। পরে এ ঘটনায়…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
