- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ঘটনার নয় দিন পর সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ইব্রাহিম আল মাসুম পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের বাসিন্দা এবং ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে ডাঙ্গা ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে একদল হামলাকারী আগ্নেয়াস্ত্র ও ধারালো…
স্পোর্টস ডেস্ক | দৈনিক রিপোর্ট আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়েছে রোজারিওর এল প্রাদো কবরস্থানে। পরিবারের ইচ্ছা ছিল অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সম্পন্ন করার। তবে শেষ মুহূর্তে ড্রোনের মাধ্যমে ছবি ধারণের অভিযোগ উঠেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মেসি পরিবারের আইনজীবীরা। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন হোর্হে মেসি। পরে রোজারিওর পেরেস এলাকার রুট–৩৩ সংলগ্ন এল প্রাদো কবরস্থানে পারিবারিক আয়োজনে তাঁর দাফন সম্পন্ন হয়। বাবার শেষ বিদায়ে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে রোজারিও পৌঁছান লিওনেল মেসি। অনুষ্ঠানে…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঘটনাটি এলাকায় শোকের আবহ তৈরি করেছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কারিনা পাল (১৬) স্থানীয় বাসিন্দা শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে এবং চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন যে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তাঁর ফল প্রত্যাশামতো হয়নি। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কিছু সময় পর পরিবারের…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে দায়িত্ব পালনরত এক সিআইডি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় তাকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) গভীর রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে একটি হত্যা মামলার তদন্তসংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান। এ সময় মুজিবুর রহমান কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে থানায় প্রবেশ করেন এবং ওসির অবস্থান জানতে চান। ওসি উপস্থিত না থাকায় এ বিষয়ে কথা বলতে গিয়ে সিআইডি কর্মকর্তার সঙ্গে মুজিবুর রহমানের…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে বইতে শুরু করেছে আনন্দের জোয়ার। শতভাগ পাসের গৌরব অর্জনের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ায় কলেজজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৯০৭ জন শিক্ষার্থী অংশ নেয় এবং সবাই সফলভাবে উত্তীর্ণ হয়। এর মধ্যে ৬৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলে সামগ্রিকভাবে জিপিএ-৫ অর্জনের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩১ শতাংশ, আর পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি সাফল্য এসেছে। এ বিভাগে ৬৮৬ জন…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারের (এসি) দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি। সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নতুন আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) মো. আল আমিন হোসাইনকে একই বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন…
আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এই কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আজ সোমবার (১০ আগস্ট) সকালে মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন। আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। তবে আমরা শুধু…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট খুলনা নগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রোববার (৯ আগস্ট) সন্ধ্যার পর নগরীর ফরাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তা জানান, বাজার শেষে দোকান থেকে বের হওয়ার পরপরই ৫ থেকে ৬ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী গুমের ঘটনায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (৯ আগস্ট) তদন্ত সংস্থার আবেদনের ভিত্তিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য শাইখ মাহাদী। এর আগে, ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। গত বৃহস্পতিবার আবেদনটি দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতেই এ আবেদন করা হয়েছিল। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়,…
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার ও পরিচয় শনাক্তের কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
