Author: নিজস্ব প্রতিবেদক

দৈনিক রিপোর্ট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম অভিযোগ করেছেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন এখনো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। তাঁর দাবি, প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব এবং স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে আনোয়ারার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জোবাইরুল আলম প্রশাসনের উদ্দেশে বলেন, অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন এবং জনগণের প্রতি দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকা উচিত। তিনি বক্তব্যে দাবি করেন, প্রশাসনের কিছু…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে দায়িত্ব পালন করা সাতজন রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) তারা পৃথকভাবে জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও পদত্যাগপত্রের অনুলিপি পাঠানো হয়েছে। পদত্যাগকারী আইন কর্মকর্তারা হলেন—অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার, সহকারী গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া ও অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন ও অ্যাডভোকেট মাসুদুর রহমান। তাদের দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারের কয়েকটি সাম্প্রতিক নীতি ও সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যে নীতিগত আপত্তি সৃষ্টি…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী ১৬ আগস্ট সরকার আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরের মধ্যে প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এই সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। মন্ত্রী জানান, ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর ধাপে ধাপে দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং অক্টোবরের শেষ…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: দেশের রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করে এ তথ্য জানান। ঘোষণা অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বা নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ১৬ আগস্ট সকাল ১০টা থেকে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা চাইলে তাদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা…

Read More

রিপোর্ট:- মোঃ হাসিব বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্প-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের বোঝা নয়, বরং দেশের জন্য সম্ভাবনাময় সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক…

Read More

নিজস্ব প্রতিবেদক,৫ আগস্ট স্বৈরাচারের পতনের দিনই নয়, এটি বাংলাদেশের জনগণের বিজয়ের দিন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়; দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ এই বিজয় ছিনিয়ে এনেছে। সেই বিজয়ের চেতনাকে ধারণ করে পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক। বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীতে রূপনগর-পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক। আজ বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীতে তামিরুল উম্মাহ মডেল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তিনি বলেন, “জুলাইয়ের অর্জন বাংলাদেশের জনগণের। এটিকে…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভবিষ্যৎ অংশীদারত্ব বড় রাজনৈতিক ঘোষণা নয়, বরং দুই দেশের বাস্তব কৌশলগত স্বার্থ কতটা সমন্বিত হয়, তার ওপর নির্ভর করবে—এমন মূল্যায়ন উঠে এসেছে সাম্প্রতিক এক বিশ্লেষণে। বিশ্লেষণে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিকে ইসরায়েলের সঙ্গে তাৎক্ষণিক সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করে, তাহলে দুটি ভিন্ন কূটনৈতিক লক্ষ্যকে একসঙ্গে চাপিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি হবে। এতে প্রত্যাশিত লাভের পরিবর্তে ওয়াশিংটনের আঞ্চলিক প্রভাব কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে—ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক পথ নিশ্চিত হওয়ার আগে ইসরায়েলের সঙ্গে…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: দেশের সব ধরনের গণপরিবহনে শনিবার (১ আগস্ট) থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস স্থাপন এবং সেটি সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন এ নির্দেশনা অনুযায়ী, জিপিএস ছাড়া কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া হবে না এবং ফিটনেস সনদও নবায়ন করা হবে না। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ২৮ জুলাই একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্থাটি জানায়, সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করেছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই ১ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। নির্দেশনা অনুযায়ী, কোনো গণপরিবহনের নিবন্ধন বা ফিটনেস…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা (সার্ভিস রুলস) কার্যকরের দাবিতে চলমান অবস্থান কর্মসূচি আগামী ৭ আগস্ট পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা সতর্ক করেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। এদিন সকাল ৯টা থেকে বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে ২৮, ২৯ ও ৩০ জুলাই প্রতিদিন একই দাবিতে অবস্থান কর্মসূচি চললেও পুরো সময়…

Read More