- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, একই পরিবারের সদস্যরা ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে চললে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, এক ভাই বিএনপি করবেন, আরেক ভাই ‘ফ্যাসিস্ট’ ও অন্য ভাই ‘গুপ্ত’ রাজনীতির সঙ্গে থাকবেন—এভাবে চলবে না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, “এক ভাই করবেন বিএনপি, আরেক ভাই করবেন ফ্যাসিস্ট, অন্য ভাই করবেন গুপ্ত—তা চলবে না। আমার স্পষ্ট বার্তা, আপনারা কিন্তু পার পাবেন না।” বক্তব্যে তিনি অতীতে ‘ফ্যাসিস্ট’ ও…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই আলোচনাকে ‘খুব ভালো’ ও ‘খুব ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন এবং শিগগিরই আরও একটি বৈঠক হওয়ার কথা জানিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এতে অংশ নেন। ইরানের পক্ষের আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্ত ছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, বৈঠকটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয় এবং এটি খুবই ফলপ্রসূ ছিল। তিনি জানান, অল্প সময়ের মধ্যেই…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ড. নাহিদা বেগম বলেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছেলে অপ্রতিমকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কয়েকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তার ভাষ্য, ওই ঘটনার কারণে যদি তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তাহলে…
রাঙ্গাবালী প্রতিনিধি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগর উত্তাল হয়ে উঠেছে। তীব্র ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেলেও এতে থাকা ৯ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বুধবার (২৩ সেপ্টেম্বর) জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সকাল ৬টার দিকে এটি পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো…
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মাকে গণধর্ষণ এবং তার ছেলেকে জিম্মি করার অভিযোগের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা গফরগাঁওয়ের শরীফ নামে মামলার প্রধান আসামির বাড়িতে গিয়ে টিনের বেড়া ও ঘরের চাল ভাঙচুর করেন। পরে খুলে নেওয়া টিন বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা হলেন—শরীফ (২৩), তার ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২)। ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন। মামলার এজাহার ও পুলিশের সূত্র অনুযায়ী, ভুক্তভোগী নারীর…
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি যাতে না বাড়ে এবং পণ্যের সরবরাহব্যবস্থায় কোনো বিঘ্ন তৈরি না হয়, সে জন্য সরকার কাজ করছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বাংলাদেশে সরকার নির্ধারিতভাবে জ্বালানির দাম সমন্বয় করায় এর প্রভাব মানুষের কাছে সরাসরি দৃশ্যমান হয়। তবে এই মূল্যবৃদ্ধির প্রভাব যাতে অন্যান্য পণ্যের দামে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লে…
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম রিমান্ডে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে দেওয়া প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাকসুদাকে আদালতে হাজির করা হয়। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। বিষয়টি ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মাকসুদাকে বিস্তারিত ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব…
নেত্রকোনায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন কৃতী শিক্ষার্থীরা। কেউ এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে, আবার কেউ দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকাল সকাল পৌঁছেছেন অনুষ্ঠানস্থলে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার জেলা পাবলিক হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টা থেকেই নিবন্ধিত শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। বন্ধুদের সঙ্গে দেখা, ছবি তোলা ও আনন্দ-উচ্ছ্বাসে পুরো আয়োজন পরিণত হয় উৎসবের আমেজে। বারহাট্টা উপজেলার কাশবন গ্রাম থেকে মায়ের সঙ্গে অনুষ্ঠানে আসেন কাশবন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রাচুর্য দেবনাথ। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রাচুর্য জানান, অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য আগের রাতেও তার ঘুম হচ্ছিল না। সকালে মায়ের…
চাঁদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ দাফনের প্রায় দুই বছর পর কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলন করা হবে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর দুই মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক আবেদনটি অনুমোদন করেছেন। তবে কবে মরদেহ দুটি উত্তোলন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের দিন সেলিম খান ও তার ছেলে শান্ত খান এলাকা ছাড়ার চেষ্টা…
ইরানের জনগণ নানা চাপ, সংঘাত ও প্রতিকূলতার মধ্যেও নিজেদের অবস্থানে অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন। নিউইয়র্কে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। পেজেশকিয়ান বলেন, ইরানের জনগণ কঠিন পরিস্থিতির মধ্যেও মাথা উঁচু করে রয়েছে। আন্তর্জাতিক ফোরামগুলোতে তিনি ইরানের অবস্থান ও জনগণের দুর্ভোগ তুলে ধরবেন বলেও জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইরানের পরিস্থিতি তুলে ধরতে জাতিসংঘের এই মঞ্চকে কাজে লাগানো হবে। একই সঙ্গে প্রতিপক্ষদের জানানো হবে, বিভিন্ন চাপ…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
