- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
অনলাইন রিপোর্ট সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি না করে জনগণের দাবি ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কাজ করার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের পাশের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, সংসদে ফাইল ছোড়া, চেয়ার ছোড়া বা স্পিকারকে আক্রমণের মতো কোনো অসাংবিধানিক ও অসৌজন্যমূলক আচরণে তারা যেতে চান না। তাঁর মতে, এ ধরনের বিশৃঙ্খলা সমস্যার সমাধান করে না; তাই প্রয়োজন হলে জনগণের কাছে গিয়ে বিষয়গুলো তুলে ধরতে হবে। তিনি অভিযোগ করেন, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা, শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো…
নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরে হ্যাকিং কার্যক্রম ও মাদক কারবারের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আদালতে হাজির করা হলে লালপুর আমলি আদালতের বিচারক সাদ্দাম হোসেন সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারদের মধ্যে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কনস্টেবল আল আমিন (২৩) রয়েছেন। রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) দীন মোহাম্মদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে হ্যাকিং কার্যক্রম পরিচালনার অভিযোগে ওহিদুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তার সহযোগী হিসেবে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায়…
শেরপুর প্রতিনিধি শেরপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় এ আয়োজন। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। সকাল সাড়ে ৮টার মধ্যেই অনুষ্ঠানস্থল শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। প্রথম আলোর আয়োজনে এবং ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘শিখো’র সহযোগিতায় দেশের ৬৪ জেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে শেরপুর পর্বের আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে সকাল ১০টায়…
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি চিঠি সৌদি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশটির বাদশাহ, রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান। একই সঙ্গে মুসলিম বিশ্বের কাছে সৌদি আরবের ধর্মীয় গুরুত্ব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সেবা ও…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে এ সাক্ষাৎ হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ডা. জুবাইদা রহমান ‘Fostering the Future Together’ উদ্যোগের অনুষ্ঠানে অংশ নেন। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ‘Fostering the Future Together’ উদ্যোগের লক্ষ্য হলো শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করা। ২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে উদ্যোগটিতে অংশ নেওয়া দেশের সংখ্যা ৫৭-তে উন্নীত হওয়ার কথা জানানো…
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শামীম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার স্ত্রী ময়ূরী বেগম (৩০) আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে পুলিশ শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও ময়ূরীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর তিনি আবার বাসায় ফিরে স্ত্রী ময়ূরী…
কুড়িগ্রাম প্রতিনিধি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানায়। বুধবার সকালে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও শৃঙ্খলা কমিটির প্রধান রাশিদুজ্জামান তাওহীদও বিষয়টি নিশ্চিত করেন। জেলা শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খলিলুর রহমানকে এনসিপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ…
আন্তর্জাতিক ডেস্ক নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে ইসরাইলের কার্যক্রম নিয়ে একাধিক দেশের নেতারা কঠোর সমালোচনা করেছেন। একই সময়ে ইসরাইলি বসতি থেকে পণ্য বাণিজ্যে বিধিনিষেধ আরোপের উদ্যোগও নিয়েছে ১২টি দেশ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ২২ সেপ্টেম্বরের সাধারণ বিতর্কে চলমান সংঘাতের অবসান ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দার পাশাপাশি গাজায় বড় মাত্রার প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের অবসানের প্রয়োজনীয়তার কথা বলেন এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা পরিস্থিতির তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। জর্ডান ও কাতারের…
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সারা দেশের সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে গত রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। চিঠিতে হজ নিবন্ধনের অর্থ সময়মতো জমা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এর পরদিন থেকেই সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় নিবন্ধনপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনেও হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত…
কিশোরগঞ্জ প্রতিনিধি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে তাঁর কাছে আসার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় জায়গায় তিনি ফোন করে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফজলুর রহমান বলেন, অনেক তরুণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইভায় সুযোগ না পাওয়ায় চাকরি পাননি। তাই লিখিত পরীক্ষায় পাস করার পর অ্যাডমিট কার্ড তাঁর কাছে নিয়ে আসতে বলেন তিনি। এরপর যেখানে যোগাযোগ করা প্রয়োজন, সেখানে ফোন করে সহযোগিতার কথা জানান। তবে…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
