- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানীর শিবগাতি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহন বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে বাস ও প্রাইভেটকারের যাত্রীরা রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো…
আন্তঃসীমান্ত বাণিজ্যের লেনদেন বাংলাদেশি মুদ্রা টাকায় নিষ্পত্তির সুযোগ বাড়াতে নতুন কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় বিদেশি বাণিজ্য অংশীদার দেশগুলোর অনুমোদিত ব্যাংকের মাধ্যমে নন-রেসিডেন্ট টাকা ভোস্ট্রো (Vostro) হিসাব ব্যবহার করে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি করা যাবে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাণিজ্য অংশীদার দেশগুলোর সংশ্লিষ্ট ব্যাংকের নামে টাকা ভোস্ট্রো হিসাব খুলতে ও পরিচালনা করতে পারবে। এ ধরনের হিসাব খোলার জন্য শুরুতে কোনো আমানত রাখার প্রয়োজন হবে না; অনুমোদিত আমদানির বিপরীতে প্রাপ্য অর্থের ভিত্তিতে হিসাব পরিচালনা করা যাবে। যেভাবে হবে লেনদেন নতুন ব্যবস্থার আওতায় আমদানি ও রপ্তানি বাণিজ্যের চুক্তি, ঋণপত্র (এলসি) ও ইনভয়েস প্রচলিতভাবে অনুমোদিত…
হারানো, চুরি বা নষ্ট হয়ে যাওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে হারানো, চুরি বা নষ্ট পাসপোর্ট পুনঃইস্যুর বিষয়ে মোট ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রটি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে। অনলাইনে রিপোর্ট ও জিডি বাধ্যতামূলক পরিপত্র অনুযায়ী, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার বিষয়টি দ্রুত বহিরাগমন…
জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়ার হার নির্ধারণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। মহানগর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দূরপাল্লার ৫২ আসনের ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। নতুন ভাড়ার ক্ষেত্রে বাসের সর্বনিম্ন ভাড়া ১০…
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে ১০টিতে সরাসরি অংশ নিয়েছেন। দিনভর তিনি জাতিসংঘের কর্মসূচি, বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য জানান। দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতঃরাশে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগ দেন। দিন শেষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট…
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জুলাইয়ে দেওয়া ৪ দশমিক ৫ শতাংশ পূর্বাভাস থেকে নতুন পূর্বাভাসটি কমানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির সর্বশেষ ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)—সেপ্টেম্বর ২০২৬’ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির এই পূর্বাভাস দেওয়া হয়। এডিবি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে। তবে চলতি অর্থবছরে ভোগ ও বিনিয়োগ কিছুটা বাড়ার সম্ভাবনায় অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে। সংস্থাটির মতে, ব্যাংকিং খাতের দুর্বলতা, খেলাপি ঋণের উচ্চ হার, ঋণের ব্যয়, জ্বালানি সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বেসরকারি খাতে ঋণের সীমিত প্রবাহ প্রবৃদ্ধির…
চট্টগ্রামে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বজ্রপাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মাছের খাবার দিতে পুকুরপাড়ে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন ওই ব্যবসায়ী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের সময় তিনি পুকুরে মাছের খাবার দেওয়ার কাজ করছিলেন। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়। বজ্রপাতের সময় খোলা জায়গা, পুকুরপাড় বা জলাশয়ের কাছাকাছি না থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীরা এতে অংশ নেন। এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতঃরাশে অংশ নেন। সেখানে বিভিন্ন দেশের বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ফটোসেশনে অংশ…
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রাবিউল ইসলাম নয়ন বলেছেন, ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না। কেউ দেশে নতুন করে বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে রাজপথে তা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ককটেল ছোড়ার বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রসঙ্গ তুলে নয়ন বলেন, ককটেল দেখিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ভয় দেখানো যাবে না। অতীতে সংগঠনটির নেতাকর্মীরা গুলি ও বিভিন্ন ধরনের অস্ত্রের হামলার মুখোমুখি হয়েছেন বলেও দাবি করেন তিনি। নয়ন আরও বলেন,…
বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে বাংলাদেশের ই-কমার্স, অনলাইন ব্যবসা ও সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঢাকায় মেটার একটি অফিস বা কার্যক্রমের কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রতিষ্ঠানটি আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
