- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ডিলারের কাছ থেকে সার নেওয়ার জন্য সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক কৃষক সেখানে জড়ো হন। সার বিতরণ শুরু না হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে কৃষকেরা কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কটিতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।…
বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে নিহত এবং গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের মধ্যে ৭০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটের বরাদ্দপত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বরাদ্দপত্র হস্তান্তর করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র দেওয়া হয়েছে। সরকারের অনুমোদনক্রমে ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে মিরপুর ডিওএইচএসের দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা ও রাজধানীসহ বিভিন্ন মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, নতুন ভাড়ার বিষয়ে গেজেট জারি করা হবে এবং গেজেট প্রকাশের পরই তা কার্যকর হবে। মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানো সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করে। তবে জ্বালানি ও…
দেশ ও বিদেশের কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিষ্ঠানটির সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। বেকারত্ব সৃষ্টি করে বা কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। তিনি…
স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে তারকা মিডফিল্ডার রদ্রির ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি রদ্রিকে তিনি তুলনা করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে। স্পেন কোচের মতে, রদ্রির প্রতিভা ও সামর্থ্য তাকে যেকোনো দল বা পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নেওয়ার সুযোগ দেয়। ২০২৬ বিশ্বকাপে স্পেনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের গোল্ডেন বলও জেতেন তিনি। বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে আবারও আলোচনায় আসেন এই স্প্যানিশ মিডফিল্ডার। রেডিও মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রির বার্সেলোনায় মানিয়ে নেওয়া নিয়ে কোনো সংশয় প্রকাশ করেননি দে লা ফুয়েন্তে। বরং তাকে নিজের পজিশনে বিশ্বের সেরা খেলোয়াড়…
নিজস্ব প্রতিবেদক দেশের তরুণদের কর্মসংস্থানের উপযোগী করতে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার মান আরও উন্নত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের এমন শিক্ষা দিতে হবে, যা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সহায়ক হয়। রাষ্ট্রপতি বলেন,…
চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষের নগদ অর্থসহ আবদুস সোবহান নামে এক সাব-রেজিস্ট্রারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নগরের পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামের মেট্রো-১ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। দুদক সূত্রে জানা গেছে, ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে আবদুস সোবহানকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুদকের অভিযান ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছিল। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক নেতা মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর মাহফুজুর রহমান মিতাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের…
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, টিএসসি, ভিসি চত্বর, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সালেহ মো. আদনান আওয়ামী লীগ ও তাদের সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করার অভিযোগ করেন। তিনি বলেন, এ…
নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চারটি আলোচিত মৃত্যুর ঘটনা ঘটে। কুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার অভিযোগ, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেন আযমকে পিটিয়ে হত্যার অভিযোগ, সুনামগঞ্জে সন্তানদের নিয়ে এক বাবার কীটনাশক পান এবং মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম শুক্রবার দুপুরে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
