- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় চায়ের দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জাকারিয়া ওই এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দোকানে থাকা এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া ঝগড়া থামাতে এগিয়ে যান। তখন ওই ব্যক্তি জাকারিয়াকে ছুরি দিয়ে বুক ও পেটে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার…
বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষিখাত—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি, সেচ, অর্থায়ন ও বাজারসংযোগ সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সংলাপ ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। কৃষিকে ঘিরে নতুন ভাবনার কথা প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের খাত হিসেবে দেখলে হবে না; এর সঙ্গে অর্থনীতি, কর্মসংস্থান ও গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নকেও যুক্ত করতে…
ক্রিস গেইলের একটি রেকর্ড ভাঙতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৩ বছর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে দুর্দান্ত ব্যাটিং করে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন রেকর্ড গড়েছেন তিনি। ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেন ২০ বছর বয়সী প্রিটোরিয়াস। তার বিধ্বংসী ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাঁহাতি এই ওপেনার। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর ৪০ বলেই সেঞ্চুরি করেন তিনি। এরপর মাত্র ৫৮ বলে পৌঁছে যান ১৫০ রানে। প্রিটোরিয়াসের ব্যাটিং এতটাই দাপুটে ছিল যে, নাইটসের কোনো বোলারই তাকে কার্যকরভাবে…
কুমিল্লা ব্যুরো কুমিল্লায় কিশোর গ্যাং ও অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৬৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে নগরী ও জেলার ১৮ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোর গ্যাং সংস্কৃতি দমনে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত পাঁচ দফার অভিযানে মোট ২ হাজার ৫ জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ১টা…
জাতীয় ডেস্ক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বিমানবন্দরে গিয়ে যাত্রীসেবা ও ব্যাগেজ ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকায় যান এবং সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। উড়োজাহাজ থেকে নামার পর লাগেজ হাতে পেতে কত সময় লাগছে, ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না—এসব বিষয়ে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান তিনি। এ সময় যাত্রীরা ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ হাতে পাওয়ার বিষয়েও তারা সন্তোষ প্রকাশ…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে অসহায় অবস্থায় পড়ে থাকা ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন পল্লবী থানার নতুন যোগদানকৃত এএসআই রবিউল ইসলাম। তাঁর উদ্যোগে ওই বৃদ্ধাকে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে রেখে প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা হয়। ১ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে এএসআই রবিউল ইসলাম জানতে পারেন, সেকশন-১০ বেনারশী পল্লীর ব্লক-এ বায়তুল মামুর মসজিদের সামনে এক বৃদ্ধা পড়ে আছেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন এবং বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত)কে অবহিত করেন। বৃদ্ধা তখন নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। কয়েক দিন ধরে তিনি সেখানে…
নিজস্ব প্রতিবেদক শেখ মুজিবুর রহমানের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা স্থাপনার নাম রাখা হলে মেজর ডালিমের নামেও হল করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। ফাহিম ফারুকী বলেন, তাঁদের দৃষ্টিতে শেখ মুজিবুর রহমানের শাসনামল ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। এ কারণে তাঁর নামে শিক্ষাপ্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণ নিয়ে আপত্তি রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, “শেখ মুজিবের নামে যদি হলের নাম রাখা হয়, তাহলে মেজর ডালিমের নামেও হল দিতে হবে।” সংবাদ সম্মেলনে ২০২৪ সালের…
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুরে জাল স্বাক্ষর ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বিএনপি নেতা, কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১৫ জনের ভোটার স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী মো. হারুন অর রশিদ গত ২৮ সেপ্টেম্বর ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী, ভূঞাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ ২৭ সেপ্টেম্বর ভোটার তালিকা যাচাই করতে গিয়ে জানতে পারেন, তাঁর নিজের ও নিকটাত্মীয়দের ভোটার ১ নম্বর ওয়ার্ড থেকে স্থানান্তর করে ৯ নম্বর ওয়ার্ডের রসুনা এলাকায় নেওয়া হয়েছে। হারুন অর রশিদের দাবি, ভোটার স্থানান্তরের আবেদনপত্রে যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, তা তাঁর বা তাঁর…
আন্তর্জাতিক ডেস্ক সিরিয়াকে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির নিষিদ্ধ তালিকা থেকে সরিয়ে দিয়েছে ওয়াশিংটন। এর ফলে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার অবস্থান বদলে এখন সিরিয়ার জন্য মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক সেবা বিক্রির আবেদন কেস-বাই-কেস ভিত্তিতে বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যবিষয়ক ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশনস (ITAR) সংশোধনের ঘোষণা দেয়। নতুন নিয়ম ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে সিরিয়াকে এমন দেশগুলোর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যাদের ক্ষেত্রে মার্কিন অস্ত্র ও প্রতিরক্ষা-সেবা রপ্তানির লাইসেন্স সাধারণভাবে প্রত্যাখ্যান করা হতো। তবে নতুন সিদ্ধান্তের ফলে সিরিয়া সরাসরি বা স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের মার্কিন অস্ত্র কেনার অনুমতি পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে…
নিজস্ব প্রতিবেদক ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের অন্যতম শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্যের অভিযোগে এক স্কুলশিক্ষককে আটক ও পরে ছেড়ে দেওয়ার ঘটনার পর তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহদী আমিন জানান, দৌলতপুরের একটি বিদ্যালয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে শিক্ষকের কথিত কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
