- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
আগামী তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শনিবার (৩ অক্টোবর) ঢাকার মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্প এলাকায় ১০ একর জায়গায় অস্থায়ী ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে আপাতত ওই জায়গায় গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল স্থানান্তর করা হবে। চুনকুটিয়ায় হবে বড় পরিবহন হাব মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, চুনকুটিয়ায় রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার কথা রয়েছে। সেখানে স্থায়ী বাস টার্মিনাল ও…
এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলছে তুলনামূলক দীর্ঘ ছুটি। সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানভেদে টানা ছুটি হতে পারে ১০ থেকে সর্বোচ্চ ১৬ দিন। তবে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির সূচি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে ছুটির সময়ে কিছুটা পার্থক্য হতে পারে। মাধ্যমিক বিদ্যালয়ে ১০ দিনের ছুটি ২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। আবার ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। এর…
বিনোদন ডেস্ক এআই প্রযুক্তির অপব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি ও অননুমোদিত ডিজিটাল কনটেন্টে নিজের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এবার সেই মামলায় অন্তর্বর্তী সুরক্ষা পেলেন তিনি। ১ অক্টোবর বম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জামদারের একক বেঞ্চ সামান্থার পরিচয় ব্যবহার করে তৈরি অননুমোদিত ও আপত্তিকর ডিজিটাল কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেন। আদালত সামাজিক যোগাযোগমাধ্যম, এআই প্ল্যাটফর্মসহ সংশ্লিষ্ট ডিজিটাল মাধ্যমগুলোকে এমন কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারের অভিযোগ মামলায় সামান্থা অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়াই বিভিন্ন ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, এআই প্ল্যাটফর্ম ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে তাঁর নাম, ছবি,…
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় বস্তার ভেতর ১০ থেকে ১২টি ‘ককটেল’ সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করতে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, বস্তার ভেতর ককটেলের মতো ১০ থেকে ১২টি বস্তু দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ককটেল হতে পারে। বিষয়টি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হৃদয়ের…
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। শুক্রবার (২ অক্টোবর) রাতে কালকিনি উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা সেতু এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে কালকিনি ও গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেভাবে বিরোধের শুরু পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার মাদারীপুরের ডাসার উপজেলার বনগ্রামের এমারত ঘরামী বরিশাল যাওয়ার জন্য ভূরঘাটা এলাকার একটি বাস কাউন্টারে টিকিট…
বাংলাদেশ অন্য কোনো দেশের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ‘দাবার বোর্ড’ হতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ নিজেদের স্বার্থ ও শর্তকে গুরুত্ব দিয়ে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্ব এগিয়ে নিতে চায়। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বর্তমানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্য খেলোয়াড়দের খেলার জন্য বাংলাদেশকে দাবার বোর্ড হিসেবে ব্যবহার করা হোক, তা তাঁরা চান না। বরং নিজেদের শর্তে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে চান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের…
নিজস্ব প্রতিবেদক ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য জানান। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে অভিযোগে মামলা পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে…
প্রতিনিধি সাতকানিয়া, চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, দেশে ২০০১ থেকে ২০০৬ সালের মতো আবারও দুর্নীতি ও অনিয়মের পরিবেশ তৈরি হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে।’ একই সঙ্গে তিনি সীমান্তে পাহারা জোরদারের আহ্বান জানান, যাতে দেশের বাইরে কেউ পালিয়ে যেতে না পারে। তাঁর বক্তব্যের এই অংশে তিনি অতীতের দুর্নীতির প্রসঙ্গ টেনে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা…
আন্তর্জাতিক ডেস্ক ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও সামরিক হামলার সম্ভাবনার কথা বলার পর মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক তৎপরতা বাড়ানোর খবর পাওয়া গেল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব ও কাতারে দুটি অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হয়েছে। এর একটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা এবং অন্যটি কাতারের একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনার সুরক্ষায় মোতায়েন করা হয়েছে। এর আগে থেকেই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের…
প্রতিনিধি ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন—এসআইআর—প্রক্রিয়া বাতিলের দাবিতে ২ অক্টোবর দিল্লি ও মুম্বাইয়ে পৃথক কর্মসূচি পালন করেছে বিরোধী দল, ছাত্র ও তরুণদের বিভিন্ন সংগঠন। একই দাবিকে কেন্দ্র করে আয়োজিত দুই শহরের কর্মসূচিতে পুলিশের ভূমিকা ছিল একেবারেই ভিন্ন। মুম্বাইয়ের শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা সমাবেশে হাজারো মানুষ অংশ নেন। পুলিশ আগে কর্মসূচির অনুমতি না দিলেও শেষ পর্যন্ত বড় ধরনের সংঘাত ছাড়াই সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে দিল্লিতে যন্তর মন্তরমুখী বিক্ষোভকারীদের আটকের পাশাপাশি বিভিন্ন সড়কে ব্যাপক ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিল্লি পুলিশের হিসাবে, বিক্ষোভ ঘিরে অন্তত ১ হাজার ১০০ জনকে…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
