- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
নিজস্ব প্রতিবেদক মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, যেকোনো সময় নতুন পূর্ণাঙ্গ বা আংশিক কমিটি ঘোষণা করা হতে পারে। গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্বে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা তৎপরতা চালাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, হামলা-মামলা ও নির্যাতনের মুখেও মাঠে থাকা, সাংগঠনিক দক্ষতা এবং বিতর্কমুক্ত ভাবমূর্তিকে নতুন কমিটি গঠনে গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সংগঠন পরিচালনায় অভিজ্ঞতাকেও বিবেচনায় নেওয়া হচ্ছে। সদ্য…
নিজস্ব প্রতিবেদক বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ছে। সরবরাহ ঘাটতি সামাল দিতে জি-৭ভুক্ত দেশগুলো জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম বেড়ে ৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এক মাস আগে এই দাম ছিল ৫ দশমিক ৬১ ডলার। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তেল শিল্প ও বাজারবিষয়ক বিভাগের সাবেক প্রধান নিল অ্যাটকিনসনের মতে, বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে সরবরাহ কমেছে অ্যাটকিনসন বলেন, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ডিজেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইউরোপ আগে সৌদি আরব ও কুয়েত…
নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্তির দুই দিন পর দলটির সাবেক আহ্বায়ক মো. আমিনুল হককে আবারও একই পদে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন। সরকারি দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কমিটি নিয়ে প্রকাশ্য এমন বক্তব্যের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মো. আমিনুল হক এবং সদস্যসচিব ছিলেন মো.…
নিজস্ব প্রতিবেদক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩)-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কাস্টমস হাউস সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর থেকে ঢাকাগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর ওপর নজরদারি করা হয়। বিমানটি ঢাকায় অবতরণের পর ইয়াং ডন সিউকে সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রাখা হয়। পরে যাত্রীরা…
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কর্মসূচির উদ্বোধন করবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো এবং মশার বংশবিস্তারের উৎস ধ্বংসে জনগণকে সম্পৃক্ত করাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক…
নিজস্ব প্রতিবেদক নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে তিনি সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেবেন সেনাপ্রধান। এ ছাড়া তিনি মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়া সফর শেষে তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করবেন। নয় দিনের সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দুই দেশের বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সৌদি আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। তিনি বলেন, ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত…
নিজস্ব প্রতিবেদক সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীতে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্র স্থানগুলোর পবিত্রতার ওপর অনাকাঙ্ক্ষিত আঘাত। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতিও জানানো হয়েছে। বাংলাদেশ সরকার বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এদিকে মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।…
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের পঞ্চম দফার অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৭৯ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর ৯১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযানে আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’, যা ‘আর স্কোয়াড’ বা ‘র স্কোয়াড’ নামেও পরিচিত, এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গত শুক্রবার রাতে পরিচালিত অভিযানে প্রথমে ৩৬৩ জনকে আটকের তথ্য পাওয়া যায়। পরে রতন গ্রুপ ও ‘ক্রাইম সেটআপ’ গ্যাংয়ের আরও চারজন এবং একটি থানায় আরও তিনজন আটক হওয়ায় মোট সংখ্যা দাঁড়ায়…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। ড. নিম চন্দ্র ভৌমিক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
