Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

নিজস্ব প্রতিবেদক দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম নির্ধারণ করা হয়। এর ফলে আগের দামের তুলনায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ভোক্তাদের ২৫২ টাকা বেশি গুনতে হবে। নতুন দামের বিষয়ে বিইআরসির বিস্তারিত সিদ্ধান্ত ও অন্যান্য সিলিন্ডারের দামের তথ্য পরে জানানো হবে।

Read More

যুক্তরাষ্ট্র ও কানাডা দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। দুই দেশের মধ্যে রয়েছে সামরিক সহযোগিতা, যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গভীর অর্থনৈতিক সম্পর্ক। তাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডায় সামরিক আগ্রাসনের সম্ভাবনা এখনো অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তবু সাম্প্রতিক ভূরাজনৈতিক বাস্তবতায় কানাডা সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিজেদের প্রস্তুতি বাড়ানোর কথা বলছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। কেন কানাডা উদ্বিগ্ন? কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা দীর্ঘদিনের। দুই দেশের সেনারা নিয়মিত যৌথ প্রশিক্ষণ নেয় এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে। তবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য কানাডায় বেশ গুরুত্বের সঙ্গে…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালে সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে আদালত। রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথি ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৩ আগস্ট আদাবর থানায় মামলাটি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৪ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আখতারুজ্জামানের পক্ষে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার একই মামলায় আখতারুজ্জামানের এক দিনের…

Read More

নিজস্ব প্রতিবেদক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু বলেছেন, সংসদ সদস্য হিসেবে নিজের এলাকার উন্নয়নে যতটা কাজ করার সুযোগ পাওয়ার কথা ছিল, তিনি ততটা পাননি। রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। মাহমুদা মিতু জানান, নির্বাচনের আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কাজের সীমাবদ্ধতা নিয়ে তাঁর মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মতো এলাকার মানুষের জন্য বড় পরিসরে কাজ করার সুযোগ তিনি পাবেন কি না, তা নিয়েও তাঁর উদ্বেগ ছিল। তিনি বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখা।…

Read More

নিজস্ব প্রতিবেদক জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের গণপরিবহনে বিশেষ সুবিধা এবং স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুঁকিবীমার আওতায় আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রোববার (৪ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রীড়া কার্ডধারীদের বিভিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সভায় ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য সামনে রেখে ক্রীড়াবিদদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, ক্রীড়া কার্ডকে শুধু পরিচয়পত্র হিসেবে সীমাবদ্ধ না রেখে এর মাধ্যমে খেলোয়াড়দের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার একটি…

Read More

নিজস্ব প্রতিবেদক ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি কারাগারে ভিআইপি বন্দিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, বড় পর্দার টেলিভিশন, সুইমিং পুলসহ বিলাসবহুল নানা সুবিধা পাওয়ার পর পাঁচ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইন্দোনেশিয়ার ওমবাডসম্যানের আকস্মিক পরিদর্শনে সিবিনং ক্লাস আইআইএ কারাগারে এসব বিশেষ সুবিধার সন্ধান পাওয়া যায়। ঘটনাটি সামনে আসার পর অর্থশালী ও প্রভাবশালী বন্দিদের জন্য কারাগারে আলাদা সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জাকার্তার বাইরে প্রায় চার হেক্টর জায়গাজুড়ে অবস্থিত কারাগারটি মাঝারি থেকে উচ্চ নিরাপত্তার। গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পাশাপাশি আর্থিক ও অর্থনৈতিক অপরাধে দণ্ডিতদেরও সেখানে রাখা হয়। ওমবাডসম্যানের একটি দল সাংবাদিকদের সঙ্গে নিয়ে হঠাৎ কারাগারটি পরিদর্শনে যায়। এ…

Read More

নিজস্ব প্রতিবেদক, শিবচর (মাদারীপুর) পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিস্তৃত রেললাইন স্থানীয়দের জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রেল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেললাইনে হাঁটাহাঁটি, আড্ডা ও ছবি তুলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শিবচর রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত শিবচর অংশে রেলে কাটা পড়ে ৩৬ জনের বেশি মারা গেছেন। তাঁদের মধ্যে অন্তত ১৮ জন ছবি তুলতে বা ঘুরতে এসে প্রাণ হারিয়েছেন। অন্যদের মৃত্যু হয়েছে রেললাইন পারাপার এবং আত্মহত্যাজনিত ঘটনায়। পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এ পথে মাদারীপুরের শিবচর এলাকায় পদ্মা ও শিবচর নামে দুটি স্টেশন…

Read More

নিজস্ব প্রতিবেদক কয়েক দশক পর প্রথমবারের মতো বড় আকারের তেলবাহী জাহাজে করে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন করেছে ইরাক। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন অয়েল ট্যাঙ্কার কোম্পানির মাধ্যমে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালি পেরিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজে করে এই তেল পরিবহন করা হয়। ইরাকের অয়েল ট্যাঙ্কার কোম্পানির দাবি, কয়েক দশকের মধ্যে এ ধরনের এটিই তাদের প্রথম কার্যক্রম। এর ফলে ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান সোমো বসরা বন্দরের মাধ্যমে সরবরাহের পরিবর্তে হরমুজ প্রণালি ব্যবহার করে সরাসরি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রির আরও সুযোগ পাবে। এতে কোথায় ও কীভাবে তেল বিক্রি করা…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় পরিবেশ অধিদপ্তরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর জানান, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পেয়ে একটি…

Read More