নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম নির্ধারণ করা হয়।
এর ফলে আগের দামের তুলনায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ভোক্তাদের ২৫২ টাকা বেশি গুনতে হবে।
নতুন দামের বিষয়ে বিইআরসির বিস্তারিত সিদ্ধান্ত ও অন্যান্য সিলিন্ডারের দামের তথ্য পরে জানানো হবে।

