- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ মানিকগঞ্জের শিবালয়ে পৃথক অভিযানে ৬৩১ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৪২) এবং রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খাঁ গ্রামের আকবর হোসেনের ছেলে কাউসার হোসেন (২৭)। কাউসার সাভারের আরাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। পুলিশ জানায়, গভীর রাতে উলাইল ইউনিয়নের দশচিড়া এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায়…
বিনোদন ডেস্ক বাংলাদেশের শাকিব খান ও টালিউডের দেবের পর এবার কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ-এর সঙ্গে জুটি বাঁধতে পারেন ইধিকা পাল। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তবে জিৎ ও ইধিকার নতুন সিনেমা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী ছবিতে জিৎ-এর বিপরীতে ইধিকা পালকে দেখা যেতে পারে। সিনেমাটি নিয়ে আলোচনা থাকলেও এখনো চূড়ান্ত কাস্টিং বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়নি। ইধিকার চলচ্চিত্রজীবনে বড় পরিবর্তন আসে ২০২৩ সালে বাংলাদেশের সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে। শাকিব খানের বিপরীতে অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এরপর শাকিবের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাতেও অভিনয় করেন।…
নিজস্ব প্রতিবেদক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে নতুন করে কোনো বিশেষ যৌথবাহিনী গঠনের পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথবাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার চিন্তাভাবনাও সরকারের নেই। তিনি জানান, অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী…
স্পোর্টস ডেস্ক এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ বিভাগের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ১৩ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান করার পর ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয় পায় পাকিস্তান। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস মনে করেন, মাঝের ওভারগুলোতে আরও নিয়ন্ত্রিত বোলিং করতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাঝের ওভারগুলোতে ভালো বোলিং এবং কম বাউন্ডারি দিলে বাংলাদেশের জয়ের সুযোগ বাড়ত। পাকিস্তানের রান তাড়ার সময় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের এক ওভারে ২৩ রান আসে। দুই ওভারে তিনি মোট ৪১ রান দেন। ওই ওভারের পর পাকিস্তানের…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় মোট প্রায় দুই হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেটের দিকে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে হোপ মার্কেটসংলগ্ন বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটের নিচে থাকা ভাসমান দোকান সরানোর সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন লাগার ঘটনা ঘটে বলে স্থানীয় দোকানি ও…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে। বিভিন্ন সূত্রের বরাতে তাঁর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরও প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি রোববার সকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। প্রতিবেদনে দলীয় ও সরকারি সূত্রের বরাত দেওয়া হয়েছে। অন্যদিকে প্রথম আলো জানিয়েছে, রাড্ডা সেন্টারের ঘটনার পর মিষ্টির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক…
অনলাইন ডেস্ক সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ ও রাত্রিযাপনের বর্তমান নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ বাড়ানো হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে নতুন গাইডলাইন প্রকাশের কথা জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি দ্বীপের বাসিন্দাদের জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নিয়ে নতুন গাইডলাইন তৈরি করা হচ্ছে। এ জন্য স্থানীয় বাসিন্দা, পরিবেশবিদ ও পর্যটনসংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। বর্তমান ব্যবস্থায় নভেম্বর মাসে পর্যটকদের শুধু দিনের বেলায় সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য…
স্পোর্টস ডেস্ক এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ১৩ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান করার পর ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় সোয়া ঘণ্টা পর শুরু হয়। পরে সময়ের ঘাটতি পোষাতে ম্যাচটি ১৩ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৪৫ রানেই ৪ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনের জুটি দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়। দুজন মিলে…
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে থাকা ইসরাইলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর অনুরোধ করেছিল ইসরাইল। তবে সৌদি ভূখণ্ডে ইসরাইলি সামরিক বিমান নামানোর সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে রিয়াদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই সৌদি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সৌদি আরবে আটকে পড়া ইসরাইলি যাত্রীদের ফিরিয়ে নিতে ইসরাইলি বিমানকে সৌদি ভূখণ্ডে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছিল। তবে সৌদি আরব ও ইসরাইলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় রিয়াদ ওই অনুরোধ অনুমোদন করেনি। ইসরাইল যাত্রীদের ফিরিয়ে নিতে ‘সুপার হারকিউলিস’ সামরিক পরিবহন বিমান পাঠানোর প্রস্তুতি নিয়েছিল বলেও একটি সূত্র জানিয়েছে। এর…
নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি বিএনপির তিনজন ও ছাত্রদলের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল হককে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপের…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
