Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তাঁর বক্তব্যের একটি অংশে তিনি অভিযোগ করেন, সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের অবস্থানে পার্থক্য রয়েছে এবং একটি মহল আওয়ামী লীগের সঙ্গে গোপনে সহযোগিতা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমিনুল হক বলেন, সংসদের ভেতরে একটি পক্ষ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সমর্থনের কথা বললেও বাইরে গিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক কেরানীগঞ্জের আরশিনগরে পূর্বশত্রুতার জেরে ফরহাদ হোসেনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি সবুজ হোসেন আরমানকে গ্রেপ্তার করেছে এসআরবি। গত ১৫ সেপ্টেম্বর আরশিনগর এলাকায় কুপিয়ে ফরহাদ হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা পাঁচজনের নাম উল্লেখ করে কেরানীগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার ১৪ দিন পর মামলার ৩ নম্বর আসামি সবুজ হোসেন আরমানকে রাজধানীর বুদ্ধিজীবী ১ নম্বর রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। এসআরবি-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার আরমান ‘সাব্বির-আরমান-শাহরুখ’ গ্রুপের অন্যতম প্রধান সদস্য। তাঁর দাবি, গত এক বছরে আরমান চারটি হত্যাকাণ্ডের…

Read More

আদালত প্রতিবেদক, ঢাকা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়েছে। উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হলেও বুধবার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন। ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ মোট ১৩০ বার পেছাল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায়…

Read More

আদালত প্রতিবেদক, ঢাকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে আপসনামার ভিত্তিতে জামিন দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফায়েত উল্লাহ ৫ হাজার টাকার মুচলেকায় মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করেন। আদালতে দেওয়া জামিন আবেদনে বলা হয়, মামলার বাদীপক্ষের সঙ্গে গাজী নজরুল ইসলাম ও মাকসুদা ইসলামের আপস হয়েছে। বাদীর জামিনে কোনো আপত্তি নেই। শুনানির সময় বাদী আদালতে উপস্থিত থেকে এ বিষয়ে সম্মতিও জানান। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, আপসের শর্তে গাজী নজরুল ইসলাম ও মাকসুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। তাঁদের দাবি,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এক পাইলটকে পকেট ছুরি দিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ঘটনার পর বিমানটি জরুরি সংকেত পাঠিয়ে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট FZ1073-এ ঘটনাটি ঘটে। এক নারী যাত্রী বার্তা দিয়ে জানান, তিনি হঠাৎ বিমানের ভেতরে চিৎকার শুনতে পান। পরে ককপিটের দরজা খোলা হলে সেখানে রক্ত দেখতে পান এবং জানতে পারেন, একজন পাইলট ছুরিকাঘাতে আহত হয়েছেন। ওই যাত্রী জানান, বিমানের ক্রু সদস্য ও কয়েকজন ইসরায়েলি যাত্রী মিলে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন। আরেক যাত্রী নোয়াম বলেন, এক পাইলট…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপিয়া। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকায় রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়ালের আদালত এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে রেজাউল করিম নাঈমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সিলেট এম…

Read More

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE)। প্রতিষ্ঠানটির Asia University Rankings 2026-এ এশিয়ার শীর্ষে রয়েছে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়। THE-এর র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্পখাতে অবদান এবং আন্তর্জাতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে। এশিয়ার শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় ১. সিনহুয়া বিশ্ববিদ্যালয় — চীন ২. পেকিং বিশ্ববিদ্যালয় — চীন ৩. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (NUS) — সিঙ্গাপুর যৌথভাবে ৪. নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU) — সিঙ্গাপুর যৌথভাবে ৪. ইউনিভার্সিটি অব টোকিও — জাপান ৬. ইউনিভার্সিটি অব হংকং — হংকং ৭. ফুদান বিশ্ববিদ্যালয় — চীন ৮. ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় — চীন ৯. সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়…

Read More

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। তাঁর মতে, ফিটনেস ধরে রাখতে পারলে কোহলি আরও দুই থেকে তিন বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতেন। ভবিষ্যতে নিজের অবসর সিদ্ধান্ত নিয়ে কোহলির আফসোসও হতে পারে বলে মনে করেন তিনি। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন কোহলি। তাঁর সেই পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে কপিল দেব টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিজের মতামত জানান। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল বলেন, কোহলি যেভাবে খেলছেন তাতে তাকে এখনও দারুণ ছন্দে মনে হচ্ছে। তাঁর মতে, এই বয়সে কোহলির…

Read More

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল। অভিযোগ সূত্রে জানা গেছে, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে কলেজে যাওয়া-আসার পথে রিজভী প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি পরিবারকে জানালে তারা রিজভীকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন। পরে রিজভীর পরিবারের পক্ষ থেকে ওই কলেজছাত্রীর কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তবে তার পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর রিজভী ক্ষুব্ধ হন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কলেজছাত্রী বাড়ির সামনে একটি দোকানে গেলে…

Read More