Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার হিসাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তিন বছরের গবেষণা প্রকাশনার ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সম্প্রতি রিসার্চ হাবের স্কোপাস ডেটাবেজভিত্তিক এক প্রতিবেদনে দেশের ১৬৭টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করা হয়েছে। গবেষণায় শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় প্রতিবেদন অনুযায়ী, ৭৭ দশমিক ৫ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির গবেষণা প্রকাশনার সংখ্যা ৪ হাজার ৩৭৫টি এবং সাইটেশন ৪৩ হাজার ৮৪০টি। আন্তর্জাতিক গবেষণা সহযোগিতায় অংশগ্রহণের হার ৪৮ দশমিক ৯ শতাংশ। ৭৫ দশমিক ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির প্রকাশনা…

Read More

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে…

Read More

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশটির ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে। বিরল ‘বান্দিবুগিও’ ধরনের এ ভাইরাসের বিরুদ্ধে অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা না থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) কঙ্গোর সরকারি তথ্যের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এটিকে কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব হিসেবে বিবেচনা করা হচ্ছে। আট প্রদেশে ছড়িয়েছে সংক্রমণ কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে…

Read More

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের বিরুদ্ধে নিজের ভাইকে বিয়ে করে তাঁকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিনের পুরোনো এ অভিযোগ ঘিরে আবারও তদন্ত শুরু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে অভিযোগের পক্ষে আত্মীয়তার সম্পর্ক প্রমাণের মতো চূড়ান্ত তথ্য এখনো প্রকাশিত হয়নি। ২৯ অক্টোবর প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে আহমেদ নুর সাঈদ এলমিকে বিয়ে করার বিষয়টি যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন-সংক্রান্ত তদন্তের অন্যতম অংশ। এলমি তখন যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। ২০১৬ সালে শুরু হয়েছিল তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই (FBI) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিষয়টি…

Read More

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষার্থী এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবার এক ও দুই বিষয়ে ফেল করেছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বর্তমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে…

Read More

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গত এক দশকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন ২০২২ সালে। ওই বছর ১৫ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল অর্জন করেন। অন্যদিকে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিলেন ২০১৮ সালে, মাত্র ১ হাজার ২৫১ জন। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৪২৩ জন। ২০১৭ সালে এই সংখ্যা কমে দাঁড়ায় ১ হাজার ৮১৫ জনে। ২০১৮ সালে আরও কমে ১ হাজার ২৫১ জনে নেমে আসে। তবে পরবর্তী বছরগুলোতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। ২০১৯ সালে…

Read More

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর একযোগে অনলাইন ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবারের পরীক্ষার ফলাফল শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জানা যাচ্ছে। এ…

Read More

দেশে মোবাইল নেটওয়ার্কের নিম্নমান, কলড্রপ ও ধীরগতির ইন্টারনেট নিয়ে গ্রাহকদের অভিযোগ বাড়ছে। মোবাইল অপারেটররা বিভিন্ন আর্থিক সুবিধা পেলেও গ্রাহকসেবার মান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোবাইল সেবা নিয়ে মোট ১১ হাজার ৬৬৭টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ১৬২টি অভিযোগ ছিল সেবার মান বা ‘কোয়ালিটি অব সার্ভিস’ নিয়ে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেবার মান নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মোবাইল সেবা নিয়ে ২৩টি ক্যাটাগরিতে অভিযোগ জমা পড়ে। অভিযোগগুলোর মধ্যে বিবিধ…

Read More

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ে করার গুঞ্জন। তবে এর পেছনে ছিল তাঁর বোন পূজার বিয়ের প্রস্তুতি। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বোনের বিয়ের স্মৃতিচারণ করতে গিয়ে এ বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। জগপতি বাবুর সঙ্গে ‘জয়ম্মু নিশ্চয়ম্মু রা’ অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমে হাজির হয়ে সাই পল্লবী জানান, বোনের বিয়ের জন্য পোশাক কেনাকাটা করতে গিয়েই তাঁকে ঘিরে এমন গুঞ্জন তৈরি হয়েছিল। বোনের পোশাক পরখ করতে গিয়েই বিপত্তি সাই পল্লবী জানান, বোন পূজার বিয়ের জন্য বিভিন্ন লেহেঙ্গা ও পোশাক বাছাই করতে গিয়ে তিনি নিজেই সেগুলো পরে দেখতেন। দোকানে গিয়ে বিয়ের পোশাক দেখতে চাওয়ায় অনেকেই ধারণা করেছিলেন, নিজের…

Read More

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তার শিরিনের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। ১ কোটি ৬৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও তাঁর স্ত্রী শামীমা আক্তার শিরিন পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে…

Read More