- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
বাংলাদেশে সম্প্রতি প্রস্তাবিত ও প্রণীত তিনটি আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আইনগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। উদ্বেগের বিষয় হওয়া আইন তিনটি হলো—সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬। গত ২৬ অক্টোবর পাঠানো চিঠিতে আইনগুলোর বিভিন্ন বিধান নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে অ্যামনেস্টি। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় আইনমন্ত্রীর সঙ্গে সংস্থাটির মহাসচিবের বৈঠকের ধারাবাহিকতায় এ চিঠি পাঠানো হয়েছে। সাইবার সুরক্ষা আইনে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন)…
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের আনন্দ সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে চান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ব্যক্তিগত ক্যারিয়ারের অন্যতম বড় এই অর্জনের পেছনে অবদান রাখা বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। উপহারের তালিকায় বিলাসবহুল ঘড়িও থাকতে পারে। সোমবার (২৬ অক্টোবর) লন্ডনে আয়োজিত ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে এই পুরস্কার জেতেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। পুরস্কারের লড়াইয়ে তিনি পেছনে ফেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও স্পেনের লামিন ইয়ামালকে। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-কে কেইন বলেন, দলের কয়েকজন সতীর্থ তাঁর কাছে ঘড়ি বা এ ধরনের উপহার চেয়েছেন। তাই বায়ার্ন ও ইংল্যান্ড—দুই দলের খেলোয়াড়দের জন্যই ভালো কিছু উপহার দেওয়ার…
জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মূর্তিটির জব্দমূল্য ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (২৮ অক্টোবর) রাতে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকা ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। পাঁচবিবি থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। পাহাড়পুর জাদুঘরে জমা দেওয়া হয়েছে মূর্তি জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ধার করা বিষ্ণুমূর্তিটির ওজন ৮৫ কেজি। এর জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা। উদ্ধারের পর মূর্তিটি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারসংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘরে জমা দেওয়া হয়েছে।…
আইপিএলের ২০২৭ মৌসুম সামনে রেখে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, ভারতের সাবেক বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে বিদায় জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে মুম্বাই। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ডকে, যিনি আগে দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন। মালিঙ্গার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি ২০২৪ সালে শেন বন্ডের জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে যোগ দেন লাসিথ মালিঙ্গা। খেলোয়াড় হিসেবে দলটির হয়ে দীর্ঘ নয় মৌসুম খেলেছেন তিনি। মুম্বাইয়ের চারটি আইপিএল শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা…
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এর। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। ত্রুটি মেরামতে কাজ করছে প্রকৌশলী দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি দ্রুত নিরসনে…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে শুরু হওয়ার কথা ভোট গণনা। সকাল ৮টায় ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলার কেন্দ্রগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে আট ঘণ্টা ভোটগ্রহণ চলে। নির্বাচন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ আসনে নিবন্ধিত ভোটার ৫ লাখ ১৬ হাজারের বেশি। নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের ভোটাররা এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচ প্রার্থী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন— বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ)। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। জামায়াতে ইসলামী-সমর্থিত ১১-দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার…
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাহসিফ মাঝেমধ্যে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকায় যেতেন। ঘটনার দিনও উত্তরা এলাকার বাসা থেকে বের হয়ে তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। জুনিয়র বন্ধুর সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ পুলিশের বরাতে জানা যায়, পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার দিন তাহসিফ এক জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু…
ভারতের উত্তরপ্রদেশে সহিংস উপায়ে সরকার বা বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বিবেচনা করা হতে পারে। এ লক্ষ্যে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত নতুন নির্দেশনায় এ নীতিমালা জানানো হয়। রাজ্যের নিয়োগ ও কর্মী বিভাগের প্রধান সচিব এম দেবরাজ এলাহাবাদ হাইকোর্টের নির্দেশনা অনুসারে এ নির্দেশনা জারি করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, করপোরেশন, কাউন্সিল ও স্থানীয় সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব সংগঠনের ঘোষিত লক্ষ্য সহিংস উপায়ে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করা, সেসব সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সরকারি চাকরির…
জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত শর্ত ও চুক্তি সংশোধন সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মচারীরা ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন। বুধবার (২৮ অক্টোবর) অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ, প্রযোজ্য ভাতা এবং পেনশন-সংক্রান্ত বিভিন্ন শর্ত তুলে ধরা হয়েছে। প্রজ্ঞাপনটি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১ জুলাইয়ের আগে নিয়োগপ্রাপ্তদের বেতন যেভাবে নির্ধারিত হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল–২০১৫-এর আওতায় চুক্তিভিত্তিক…
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। প্রাথমিক তদন্ত ও পোস্টমর্টেমের পরে আমরা সব বিষয় জেনে বলতে পারব।” তুরাগ নদ থেকে উদ্ধার হয় তাহসিফের মরদেহ এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। তিনি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
