Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর নতুন করে আলোচনায় এসেছে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ। মৃত্যুর কয়েক মাস আগে এক পডকাস্টে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন তাহসিফ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এর আগে মঙ্গলবার তিনি বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। পডকাস্টে কী বলেছিলেন তাহসিফ? গত ২১ জুলাই ‘স্পিক উইথ রশীদ’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত পডকাস্টে অংশ নেন তাহসিফ সাউরি। ‘Milestone Tragedy:…

Read More

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে শাকের (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি দেশীয় একনলা বন্দুকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির একটি কাচারিঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত…

Read More

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি তার নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত প্রকাশিত হিসাব অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে, ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি, কট্টর ডানপন্থি ও অতি-ধর্মীয় দলগুলোর জোট ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন। ইসরাইলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।…

Read More

রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করে। যেভাবে উদ্ধার হয় মরদেহ পুলিশের তথ্য অনুযায়ী, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেওয়া হয়। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ…

Read More

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির নতুন পোস্টার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একাংশের অভিযোগ, পোস্টারটির দৃশ্য ও নকশার সঙ্গে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’-এর পোস্টারের মিল রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত ‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখ খানকে দেখা গেছে ভিন্নধর্মী এক লুকে। এক হাতে বন্দুক, ঠোঁটের ফাঁকে গোলাপ, শরীরে আঘাতের চিহ্ন এবং চোখেমুখে তীব্র অভিব্যক্তি—সব মিলিয়ে তাঁর চরিত্রে অ্যাকশন ও রোমাঞ্চের ছাপ ফুটে উঠেছে। তবে পোস্টার প্রকাশের পর সিনেমার গল্পের চেয়ে এর দৃশ্যায়ন নিয়েই বেশি আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন, পোস্টারের আগুনের পটভূমি, ফ্রেমিং ও…

Read More

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে ভোটারদের মন জয় করতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। প্রচারণার শেষ পর্যায়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের প্রার্থীরা গ্রামে গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও জনসভা করেছেন। তাঁদের প্রচারণায় উঠে এসেছে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থানের মতো বিষয়। এই আসনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, ১১-দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক মাসে রাস্তা ও নর্দমা উন্নয়নের প্রতিশ্রুতি ফয়সল আমীনের প্রচারণার শেষ পর্যায়ে রুহিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপির…

Read More

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৭২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্যাট করতে নামে স্বাগতিকরা। তবে চতুর্থ উইকেটের পতনের পর দ্রুত একের পর এক উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ হাতছাড়া করে দলটি। দলীয় ২২১ রানে চতুর্থ উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। এরপর মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ সাতটি উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। পাঁচ উইকেট নিলেন ওয়ারিকান বাংলাদেশের ইনিংসের শেষ ব্যাটার হিসেবে জিমেল ওয়ারিকানের ঘূর্ণিতে আউট হন শরীফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বোলিং করে একাই পাঁচ উইকেট তুলে নেন ওয়ারিকান।…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে আট মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। লাগামহীন মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া ও কর্মসংস্থানের সংকটে খাবার, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে অনেক পরিবার সঞ্চয় ভাঙছে, ঋণ করছে কিংবা নিত্যপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৬ সালের সেপ্টেম্বরে ইরানে ভোক্তাপণ্যের দাম প্রায় ৯০ শতাংশ বেড়েছে। বার্ষিক মূল্যস্ফীতি পৌঁছেছে ৭৩ দশমিক ৬ শতাংশে। একই সময়ে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১২১ দশমিক ৮ শতাংশ। এতে পরিবারের আয়ের বড় অংশ খাবার কেনার পেছনে ব্যয় হচ্ছে, কমাতে হচ্ছে অন্যান্য খাতের…

Read More

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। এতে মিরপুর-১০ এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিকেরা গোলচত্বরে অবস্থান নেওয়ায় একপর্যায়ে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ…

Read More

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তিনি কারখানার গাড়ি সংযোজন প্রক্রিয়া ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন। পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের গতিশীলতা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনিচিরো ওতসুকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও…

Read More