- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
কুষ্টিয়া প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের করিডরে ছাত্রশিবিরের এক নেতাকে ছাত্রদলের এক নেতার থাপ্পড় দেওয়ার অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিমকে। সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী মোস্তফা আরিফ এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মামুন আল রশীদ। কমিটিকে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ…
আন্তর্জাতিক ডেস্ক মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভালো-মন্দ—দুই ধরনের খবর পেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। আগস্টে দেশটিতে কর্মসংস্থান বেড়েছে, তবে একই সময়ে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য অনুযায়ী, আগস্টে দেশটিতে ১ লাখ ৬২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এ সময়ে বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে। তবে একই দিনে ডিজেলের দাম নতুন রেকর্ড গড়েছে। সড়ক পরিবহন, কৃষি ও নির্মাণ খাতে বহুল ব্যবহৃত এই জ্বালানির দাম ইরান যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারির শেষ দিক থেকে ৫৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মোটরচালকদের সংগঠন এএএ। কর্মসংস্থানের শক্তিশালী…
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ি এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংখুরী এলাকার হাসেম মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪৫) ও তাঁর ছেলে মো. আসাদুল (১৮)। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈর থেকে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির…
নিজস্ব প্রতিবেদক চলমান আমন মৌসুমে সারের চাহিদা পূরণে সরকার আরও ৭০ হাজার টন বিভিন্ন ধরনের সার কেনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন টিএসপি সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার কেনার জন্য প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯৪ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে প্রায় ৪৪১ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে ডিএপি সারের দাম সাম্প্রতিক সময়ে বেড়েছে। বিশ্বব্যাংকের ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ অনুযায়ী, জুলাই মাসে ডিএপির গড় দাম ছিল প্রতি টন ৭৮১ ডলার।…
সিলেট প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দুই দেশের মধ্যে সফরের সময়সূচি নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন এমজেএর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পারস্পরিক সম্মান, যোগাযোগ ও জাতীয় স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। এই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জনগণের অধিকার ও স্বাধীনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক রয়েছে।…
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মুসলিমা খানম (নাম) নামে এক গৃহবধূকে মারধরের পর জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী কুরবান মোল্লা ও শ্বশুর নূরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গত ২৭ আগস্ট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বরফা গ্রামে ঘটে। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মুসলিমার মৃত্যু হয়। পরদিন ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়। মুসলিমার মৃত্যুর বিচার দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জালালাবাদ ইউনিয়নের বরফা নতুন বাজার এলাকায় চন্দ্রদিঘলিয়া-মধুমতি সড়কে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। এতে শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে মুসলিমার মা মার্জিনা বেগম, ভাই…
খেলা ডেস্ক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচে হারের পর পাকিস্তান ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তন এসেছে। সাত ক্রিকেটার ও দুই কোচকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের আচরণগত বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। লর্ডস টেস্টের পর দেশে ফেরত পাঠানো সাত ক্রিকেটারের মধ্যে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক ও সালমান আলী আগা। সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি কেউই। চার ইনিংসে রিজওয়ান করেছেন মাত্র ৬১ রান। লর্ডস টেস্টে তাঁর শট নির্বাচন নিয়েও সমালোচনা হয়েছে। ইমাম চোটের কারণে লর্ডস টেস্টে ব্যাট করতে পারেননি। তবে তাঁর চোট নিয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সন্দেহ রয়েছে বলে…
আন্তর্জাতিক ডেস্ক নেপালে ভূমিধসের পর জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে পড়া এক চীনা নাগরিককে ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রসুয়া এলাকায় ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয় বলে নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত এএফপিকে জানিয়েছেন। এর আগে শুক্রবার সকালে ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে সঞ্জয় শাহ ও কবীর মহারাজ নামে দুই নেপালি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধার করে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কবীর মহারাজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁকে কাঠমান্ডুর আর্মি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা…
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে এক পথসভায় তিনি এ অভিযোগ করেন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জনগণের দাবি আদায় এবং গণভোটের মাধ্যমে দেওয়া জনমতের বাস্তবায়নের জন্য তারা রাজপথে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।…
বাণিজ্য ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত উত্থানে বিশ্বজুড়ে সম্পদ তৈরির গতি বেড়েছে। এর প্রভাবে ২০২৫ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড ৩ হাজার ৭৯৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে সম্পদবিষয়ক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান আলট্রাটা। প্রতিবেদন অনুযায়ী, এক বছরে বিশ্বের বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় বার্ষিক প্রবৃদ্ধি। একই সময়ে বিশ্বের বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৫ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এআই বিনিয়োগে বাড়ছে কোম্পানির বাজারমূল্য আলট্রাটার তথ্য অনুযায়ী, বিলিয়নিয়ারদের সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাত। প্রতিষ্ঠানটি ১৫০টি তালিকাভুক্ত কোম্পানি চিহ্নিত করেছে, যেগুলো বিলিয়নিয়ারদের…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
